ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা


জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লক্ষাধিক মানুষকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর জেলা অফিসের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়েছে ১২ লাখ ২০ হাজার ৪৪ জনকে।

এ তথ্য প্রকাশিত হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে। প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ২২০ জন আইনি সহায়তা পেয়ে থাকেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এই সহায়তা পেয়েছেন ১২ লাখ ২০ হাজার ৪৪ জন। এছাড়া ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গোদাগাড়ী মডেল থানার পুলিশ গরু চুরির অভিযোগে উজ্জল নামে চোরকে গ্রেপ্তার করেছে

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর (১৬৬৯৯) এর মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা পেয়েছেন। সব মিলিয়ে, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জন।

অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর আন্তর্জাতিক অঙ্গন সক্রিয় হয়েছে তেহরান। কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে ইরান কড়া সতর্কতা উচ্চারণ করেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং 'আগ্রাসী একপাক্ষিকতার' বিরুদ্ধে।

এসসিও-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অংশ নিচ্ছেন। এখান থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে লেখেন, ইরান এসসিও-র মতো বহুপাক্ষিক জোটকে খুবই গুরুত্ব দেয়। তিনি উল্লেখ করেন, আগ্রাসী একপাক্ষিকতা, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন এবং শক্তির বেআইনি ব্যবহার আইনসভার শাসন ও জাতিসংঘের সনদকে চরমভাবে ক্ষণ্ণ করছে। মূলত, এসব কথা যুক্তরাষ্ট্রকে নিশানা করেই বলেছেন তিনি।

২০২৩ সালে চীন ও রাশিয়ার নেতৃত্বের অধীনে এই জোটে পূর্ণ সদস্যপদ লাভ করে ইরান।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এখন সংঘাত চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় জোড়া ড্রোন হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কাছে রাখির ভাইরাল মন্তব্য, তোলপাড় নেটদুনিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কাছে রাখির ভাইরাল মন্তব্য, তোলপাড় নেটদুনিয়া

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামের পাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন ভারতের তরুণরা।

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি মন্তব্য ভাইরাল হওয়ার পরই বিষয়টি আরও ছড়িয়ে পড়ে। পরে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির (সিজেপি) সমর্থক ও অনেক তরুণ মেলোনির মন্তব্যের ঘরে মোদির পদত্যাগের আহ্বান জানিয়ে মন্তব্য করতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রী রাখি সাওয়ান্ত জর্জিয়া মেলোনির একটি ভিডিও পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, “দয়া করে আপনার প্রেমিককে পদত্যাগ করতে বলুন। দয়া করে তাকে পদত্যাগ করতে বলুন।”

Rakhi

রাখির এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই একই পোস্টে মোদিকে নিয়ে মন্তব্যের ঢল নামে।

এরপর রিয়েল বিকাশ প্রজাপতি নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে মন্তব্য করা হয়, দয়া করে মোদি জিকে পদত্যাগ করতে বলুন। আপনার কথা তিনি অবশ্যই শুনবেন।

আবার অর্পিতা ইয়াদাভ নামে আরেকটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে লেখা হয়, আপনার মানুষটিকে একটু বুঝিয়ে বলুন। আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে।

দেবাংশ নামে আরেকজন মন্তব্য করেন, আপনার প্রেমিককে বলুন, শিক্ষার্থীদের কথা শুনতে।

এ ধরনের আরও অসংখ্য মন্তব্যে অনেকেই মেলোনির সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে তাকে মেলোনির ‘প্রেমিক’ বলে উল্লেখ করছেন।

ss3

আবার অনেকেই মেলোনির কাছে অনুরোধ জানিয়ে লিখছেন, তিনি যেন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন আর তামাশা না করা হয়।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচনায় আসে।

দুই দেশের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তাদের আন্তরিক উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।

সেই প্রেক্ষাপট টেনেই বর্তমানে অনেক ব্যবহারকারী রসিকতার ভঙ্গিতে এ ধরনের মন্তব্য করছেন।

Web-Image.

এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের নতুন প্ল্যাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপি)।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত, দোষীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

ss2

বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের বিধান এবং কঠোর শাস্তির প্রস্তাবসহ একটি খসড়াবিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

ss

ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় মোদি বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, মেলোনির পোস্টে করা এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে এগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত মন্তব্য। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

অনুবাদ করেছেন আরটিভির সহসম্পাদক জান্নাতুল মাওয়া অর্পিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির আশ্বাসেও অনড় আন্দোলনকারীরা, দিলেন নতুন কর্মসূচির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মোদির আশ্বাসেও অনড় আন্দোলনকারীরা, দিলেন নতুন কর্মসূচির ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাস ও অনুরোধের পর ২৬ দিন পর পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক অনশন ভাঙেন। তবে পরীক্ষা কেন্দ্রিক অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার (২৪ জুলাই) দেশের বিভিন্ন রাজ্যে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে সংগঠনটি স্পষ্ট করেছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

‘এভরি ডিস্ট্রিক্ট, ওয়ান ডে, ওয়ান ডিমান্ড’ স্লোগানে শিক্ষার্থী ও নাগরিক সমাজকে নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সিজেপি। প্রশ্নফাঁস, আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগ এবং সরকারের ভূমিকার প্রতিবাদে দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলাই এই সূচির মূল লক্ষ্য।

এদিকে আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের স্থান নিয়ে মতবিরোধের কারণে আলোচনা কিছুটা বিলম্বিত হয়। সিজেপি প্রথমে কোনো সরকারি দপ্তরে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়ে নিরপেক্ষ ভেন্যুর দাবি তোলে।

বৈঠকে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবি তুলে ধরবে বলে জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে গুরুগ্রামের একটি হাসপাতালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। অনশন ভাঙার পর ওয়াংচুক জানান, আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাস তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন।

ওয়াংচুকের অনশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক। এ কেলেঙ্কারির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে এবং দোষীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, অপরাধীদের দ্রুত শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

আন্দোলনের মুখে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করে তার জায়গায় নরেশ গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে অনিল কুমারকে।

তবে এসব প্রশাসনিক রদবদল ও প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াংচুকের ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা আমলাদের বদলির ওপর ভবিষ্যৎ নির্ভর করছে না; শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের আঁধারে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


রাতের আঁধারে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামের একজন ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জয় নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. মনি মিয়া শেখ ছিলেন নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ঘটনার দিন রাতে মনি মিয়া জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। এর আগে থেকেই পানিপাড়া এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তদের দল কামরুল ঠাকুরের বাড়ির সামনে তার গতিরোধ করে। সেই সময় তিনি চিৎকার করে প্রাণভিক্ষা চেয়েও রক্ষা পাননি। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ঢাকা পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম শোকাবহ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%