০৮:১৫ পি.এম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ২০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।
এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন