০৯:৩৭ পি.এম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে।
বুধবার (২২ জুলাই) বিকেল বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, আহতদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন