ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সাহায্যের আবেদন


ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈমের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সাহায্যের আবেদন

নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম নাঈম বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত। গত এক বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আসা এই তরুণ ছাত্রনেতার চিকিৎসায় ইতোমধ্যে তাঁর পরিবারের প্রায় ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। তবে, তাঁর সুস্থতার জন্য এখনও অনেক পথ বাকি রয়েছে।

চিকিৎসকদের মতে, নাঈমকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে একটি অপারেশন এবং আরও আটটি থেরাপি প্রয়োজন। প্রতিটি থেরাপির জন্য প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হবে।

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আব্দুর রবের ছেলে নাঈম নোয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি স্থানীয় শিক্ষার্থীদের কাছে একজন জনপ্রিয় শিক্ষক হিসেবেও পরিচিত। এলাকায় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর খ্যাতি রয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে ২০০ পথশিশুকে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য নাঈমকে চীনে নিয়ে গেলে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন হবে। দেশের মধ্যে চিকিৎসা চালিয়ে গেলেও আরও প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হবে।

এ বিষয়ে চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব হোসেন রাজ বলেন, "নাঈম আমাদের দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ, সাহসী ও পরিশ্রমী কর্মী। রাজপথের এই সহযোদ্ধার এমন কঠিন সময়ে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই নাঈমকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীসহ সমাজের সব বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।"

গত এক বছরের চিকিৎসায় সর্বস্বান্ত হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এখন আর এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, একজন সম্ভাবনাময় তরুণ ছাত্রনেতার জীবন বাঁচাতে নোয়াখালীসহ দেশ-বিদেশের সব বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা ও দোয়ার আবেদন জানিয়েছে ক্যানসার আক্রান্ত নাঈমের পরিবার।

আরও পড়ুন: যমুনায় ডুবোচর, বিপাকে কৃষক ও মাঝিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ ডিসেম্বর কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


১৪ ডিসেম্বর কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর আদালত নির্ধারণ করেছেন।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। এদিন নিরাপত্তাজনিত কারণে কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য, এই মামলায় আসাদুজ্জামান খান কামালসহ অন্য তিনজন পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এছাড়া, এই আসামি ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করেন বলেও অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যালিসের প্রেমের সময় চীনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল হুয়াংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


অ্যালিসের প্রেমের সময় চীনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ ছিল হুয়াংয়ের

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আলোচিত কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা চীনা নারী অ্যালিস হুয়াং, প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের সময় চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (২২ নভেম্বর) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে, ২০২৫ সালের বসন্তকাল থেকে শুরু করে চলতি বছরের শরৎকাল পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে চীনের প্রভাবশালী রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ধারাবাহিক যোগাযোগ ছিল।

জেনসেন হুয়াংয়ের একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এনভিডিয়া এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বার্তা সংস্থা রয়টার্স অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো বক্তব্য পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন, বেড়েছে কর্মব্যস্ততা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


গোপালগঞ্জে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন, বেড়েছে কর্মব্যস্ততা

গোপালগঞ্জের সার্বিক জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। স্কুল ও কলেজের কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি দোকানপাট, অফিস, আদালত, ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানগুলোও খুলে গেছে। তবে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, রোববার রাতে অভিযান ও গ্রেপ্তারের আতঙ্কে জেলার বিভিন্ন মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পর স্থানীয় একাধিক নেতাকর্মী তাদের ফেসবুক পোস্টে এই ঘটনাকে ‘গুজব’ উল্লেখ করে সবাইকে এতে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান।

সোমবার (২৩ নভেম্বর) জেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাধারণ মানুষ নির্বিঘ্নে দৈনন্দিন কাজে ঘর থেকে বের হয়েছে। জেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করছে। শহরের বাজারগুলোতে সব ধরনের দোকানপাট খুলে গেছে। বাজারগুলোতে সাধারণ মানুষের ভিড় ও কেনাবেচা বৃদ্ধি পেয়েছে।

গোপালগঞ্জের সড়ক মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনলাইনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নতুন করে ২৬ প্লাটুনসহ ৫৫ প্লাটুন বিজিবি এবং ১৫ প্লাটুন আনসার ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন এবং সড়ক জুড়ে টহল দিতে দেখা গেছে।

অন্যদিকে, সকালে গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলগুলো জেলা ও উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

তবে এখন পর্যন্ত টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানীসহ জেলার কোথাও নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটিপি ফাইনালসে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন আলকারাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


এটিপি ফাইনালসে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন আলকারাজ

ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করার পর এবার প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। তুরিনে অনুষ্ঠিত ফাইনালে, রবিবার, বিশ্বের এক নম্বর বাছাই আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে পরাজিত করেছেন স্প্যানিশ তারকা। ৬-২, ৭-৬ গেমের জয় অর্জন করে টুর্নামেন্টের শিরোপা জয়ের পাশাপাশি ইতিহাসের বিশেষ তালিকায় স্থান করে নিয়েছেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

এর আগে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম এবং এটিপি ফাইনালস—দুটি শিরোপা জিতেছিলেন মাত্র তিনজন: আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। তাঁদের সঙ্গে চতুর্থ খেলোয়াড় হিসেবে যুক্ত হলেন আলকারাজ।

ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস প্রদর্শন করেন আলকারাজ। পুরো সপ্তাহে নিজের সার্ভিস গেমে কোনো ব্রেক পয়েন্ট না দেওয়া জভেরেভকে প্রথম গেমেই তিনটি ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়। যদিও সেগুলো রক্ষা করেন জার্মান তারকা, পরবর্তী তিনটি সার্ভিস গেমে তাঁর সার্ভিস ভেঙে দেন আলকারাজ।

প্রথম সেটে জভেরেভকে কার্যত নিয়ন্ত্রণে রেখেছিলেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটেও শুরুতে এগিয়ে ছিলেন তিনি। মাঝপথে প্রতিপক্ষকে কোণ থেকে কোণে ছুটতে বাধ্য করে আরেকটি ব্রেক আদায় করেন আলকারাজ। তবে জভেরেভ ঘুরে দাঁড়িয়ে স্কোর ৪-৪ করেন।

শেষ পর্যন্ত দ্বিতীয় সেটের টাইব্রেকারে তিনটি সেট পয়েন্ট নষ্ট করেন জভেরেভ। আলকারাজ নিজের দ্বিতীয় ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে ব্যাকহ্যান্ড উইনারের মাধ্যমে জয় নিশ্চিত করেন। এরপর কোর্টে শুয়ে পড়ে উদ্‌যাপনে মেতে ওঠেন তিনি।

বাম পায়ে ভারী ব্যান্ডেজ নিয়েই ফাইনালে খেলতে নেমেছিলেন আলকারাজ। তবে ম্যাচে তাঁর চলাফেরায় বড় কোনো সমস্যা দেখা যায়নি। দুই ঘণ্টার কিছু বেশি সময়ের লড়াইয়ে জয়ের মধ্য দিয়ে জভেরেভের বিপক্ষে ফাইনালে শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখেন তিনি।

চলতি মৌসুমে এটি আলকারাজের টানা ১৪তম জয়। এই ধারায় এটিপি ফাইনালসের আগে ভিয়েনা ওপেন ও প্যারিস মাস্টার্সের শিরোপাও জিতেছেন তিনি। ১৪ ম্যাচের এই জয়ের ধারায় মাত্র দুই সেট হারিয়েছেন স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার পেয়েছেন প্রায় ৫২ লাখ ডলার।

‘এই ট্রফির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি’

শিরোপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আলকারাজ বলেছেন, ‘আমার জন্য এটি অসাধারণ একটি সপ্তাহ ছিল। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটি শেষ করতে পারতাম না। এই সপ্তাহে যা করেছি, তা নিয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘নিজের ভেতরে এবং দলের সঙ্গে অনেক কঠিন সময় পার করেছি। সবকিছু পেরিয়ে আমরা দারুণ টেনিস খেলেছি। এই ট্রফির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। এটি আমার কাছে অনেক বড় কিছু।’

এটিপি ফাইনালস জয়ের মাধ্যমে আলকারাজ টুর্নামেন্টটির শিরোপাজয়ী তৃতীয় স্প্যানিশ খেলোয়াড় হলেন। এর আগে ১৯৭৬ সালে ম্যানুয়েল ওরান্তেস এবং ১৯৯৮ সালে অ্যালেক্স কোরেত্তা এই শিরোপা জিতেছিলেন।

অন্যদিকে, রানার্সআপ জভেরেভও আলকারাজের প্রশংসা করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘তুমি আমাদের খেলাটির একজন কিংবদন্তি, অথচ তোমার বয়স মাত্র ২৩। কালই যদি অবসর নাও, তবুও নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে।’

এই জয়ের ফলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ইয়ানিক সিনারের সঙ্গে আলকারাজের পয়েন্ট ব্যবধানও কমেছে। টুর্নামেন্ট শুরুর আগে ব্যবধান ছিল ১ হাজার ৮৫০ পয়েন্ট; এখন তা নেমে এসেছে ৩৫০ পয়েন্টে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%