০৬:০৮ পি.এম
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে (নভেম্বর) থাকবে না।’
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে এ বক্তব্য দেন তিনি। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
নয়ন আরও জানান, ‘২৪ এর ১৯ জুলাই আমরা রাজপথে রক্ত দিয়েছিলাম। আমার দুজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল। তাদের মধ্যে নবীন তালুকদার নামে একজন মারা গেছেন। সেদিন শান্তিনগর এলাকা, কাকরাইল এলাকা, পল্টন এলাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল।’
আরও পড়ুন: আদাবর থেকে যুবদল নেতা সজীব আটক করেছে ডিবি পুলিশ
রবিউল ইসলাম নয়ন সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘সেই দিনের ২৪ এর ১৯ জুলাইকে স্মরণ করে ১৯ তারিখের লকডাউনকে ধুলার সাথে মিশিয়ে দেব।’
বিরোধী দলের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ‘যারা রাজাকার, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা দেশের সংকটে সর্বদা নীরব থাকে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন