ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: জাহেদ উর রহমান


কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে।

তিনি মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহেদ উর রহমান বলেন, ‘খুব বিস্তারিত বলছি না, এটা সরকার কগনিজেন্সে (আমলে নেওয়া) নিয়েছে। সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা (আশঙ্কা) আছে গ্লোবালি, এ ব্যাপারে আমরা সচেতন আছি।’

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করি এই জিনিসটা এভাবে কন্টিনিউ করবে না।’

যারা এটি করছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘এগুলো তো বুঝতেই পারছেন, এটা কারা করছে, কেন করছে। কিছু মানুষকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু তারাই তো আসলে হয়তো সবসময় মূল ব্যক্তি না। সো, এটা একটু খতিয়ে দেখার প্রশ্ন আছে। এটিটা যেহেতু এত ওয়াইডস্প্রেড (বিস্তৃতভাবে) হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, সেটাই আমরা খতিয়ে দেখছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বের করতে পারব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়, ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায়, লে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয় এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, যদি আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল, অক্ষুণ্ন থাকল অনন্য কীর্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল, অক্ষুণ্ন থাকল অনন্য কীর্তি

জার্মানি প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। এ কারণে স্বস্তি পেয়েছে ব্রাজিল। কারণ, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে একক অবস্থান ধরে রাখার সুযোগ পাচ্ছেন কাসেমিরো-নেইমাররা।

২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকে ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। চলমান বিশ্বকাপে সেই কীর্তিতে সমতা আনার সুযোগ ছিল শুধু জার্মানির। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে শিরোপা জেতা জার্মানি এবার চ্যাম্পিয়ন হতে পারলে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারত।

তবে প্যারাগুয়ের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নেওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে। ফলে অন্তত আরও একটি বিশ্বকাপ পর্যন্ত বিশ্বের একমাত্র পাঁচবারের বিশ্বচাম্পিয়ন হিসেবেই থাকবে ব্রাজিল। দুই দশকেরও বেশি সময় ধরে রাখা এই অনন্য কীর্তিতে আপাতত আর কোনো দল সমতা আনতে পারছে না।

অন্যদিকে, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এগিয়ে চলেছে ব্রাজিল। নিজেদের একক শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি পাঁচ তারকার জার্সিতে ষষ্ঠ তারা যোগ করাই তাদের মূল লক্ষ্য।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দলের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি ও ইতালি। এই দুই দলের ঝুলিতে রয়েছে চারটি করে বিশ্বকাপ। আর আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে জিতেছে তিনটি করে শিরোপা। তবে ইতালি বিশ্বকাপে জায়গা না পাওয়ায় এবং জার্মানি নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ায় শিরোপার সংখ্যার বিচারে এককভাবে সবার শীর্ষে রয়েছে সেলেসাওরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে ছাঁটাই প্রস্তাব নাকচ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট পাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


সংসদে ছাঁটাই প্রস্তাব নাকচ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাস হয়েছে। বিরোধী দল থেকে উত্থাপিত ছাঁটাই প্রস্তাব নাকচ হওয়ার ফলে সংসদ এই খাতের জন্য মোট ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবিটি ভোটের জন্য উপস্থাপন করা হলে তা ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়ে গৃহীত হয়।

এর আগে, বিরোধী দলের সংসদ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট মাত্র ১ টাকায় নামিয়ে আনার জন্য একটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। ছাঁটাই প্রস্তাবের জবাবে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল ভূ-রাজনৈতিক বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আজকের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, এর একটি অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। তিনি আরও ব্যাখ্যা করেন, বাজেট প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, যদি ছাঁটাই প্রস্তাব অনুযায়ী বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। এতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকাও নামিয়ে ফেলতে হবে।

এছাড়া, আমাদের প্রবাসীদের দেওয়া সব ধরনের সেবাও বন্ধ হয়ে যাবে। আরও উল্লেখ করে তিনি বলেন, বাজেট না থাকলে জাতিসংঘের বাৎসরিক চাঁদা দেওয়া সম্ভব হবে না, যা জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার সম্ভাবনাও তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: ওয়াহবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


মরক্কোকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই: ওয়াহবি

মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর, এই জয়ের মাধ্যমে তার দল বিশ্ব ফুটবলে নিজেদের প্রতি সবার সম্মান আদায় করে নিয়েছে।

নেদারল্যান্ডসের সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা নিশ্চিত করার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে মরক্কো। এবার তারা শেষ ষোলোতে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে।

ম্যাচ শেষে ওয়াহবি বলেন, "এখন মরক্কো সবার সম্মান অর্জন করেছে। কথায় নয়, মাঠের খেলায় আমরা সেটি প্রমাণ করেছি।"

মরক্কোর অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব সামলে জাতীয় দলের কোচ হওয়া ওয়াহবি বলেন, তার খেলোয়াড়রা শুধুমাত্র একটি ম্যাচ জেতার জন্য মাঠে নামে না।

তিনি বলেন, "এই দল এবং আমাদের সব বয়সভিত্তিক দল শুধু ফুটবলের জন্য লড়ে না। তাদের পেছনে কোটি কোটি মানুষ রয়েছে। মরক্কোতে তখন গভীর রাত ছিল, তবু আমরা জানি অধিকাংশ মানুষ জেগে আমাদের খেলা দেখেছে। সেই ভালোবাসাই আমাদের শেষ পর্যন্ত লড়াই করার শক্তি দেয়।"

মরক্কো কোচের দাবি, টাইব্রেকারে জিতলে পুরো ম্যাচে আধিপত্য ছিল তার দলের।

তিনি বলেন, "আমরা পুরো ম্যাচে নেদারল্যান্ডসকে নিয়ন্ত্রণ করেছি। বলের দখল, আক্রমণ এবং গোলের সুযোগ, সব দিক থেকেই আমরা এগিয়ে ছিলাম। আমরা শান্ত থেকেছি, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি। আর জানতাম, টাইব্রেকার হলে আমাদের কাছে অসাধারণ একজন গোলরক্ষক আছে।"

ওয়াহবি আরও বলেন, নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশল তাকে অবাক করেছে। তবে তিনি এটিকে মরক্কোর প্রতি প্রতিপক্ষের সম্মান হিসেবেই দেখছেন।

তিনি আরও বলেন, ‘নেদারল্যান্ডস সাধারণত বল নিজেদের দখলে রেখে খেলতে পছন্দ করে। কিন্তু এবার তারা অনেক নিচে নেমে রক্ষণ সামলেছে। আমি এটাকে আমার প্রতি তাদের সম্মান বলেই মনে করি।’

২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পর থেকে মরক্কোর ফুটবলের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেছেন ওয়াহবি।

তিনি বলেন, "গত কয়েক বছরে মরক্কোর খেলোয়াড়রা নিজেদের ওপর বিশ্বাস করতে শিখেছে। সমর্থকরাও আমাদের বিশ্বাস করে।"

শেষ ষোলোতে কানাডার বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেও স্বীকার করেন মরক্কো কোচ। তবে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, "আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমাদের থামানো কঠিন। তবে ফুটবলে কেউ অপরাজেয় নয়। আমরা ভুল করলে আমাদেরও বাড়ি ফিরতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%