০৭:৪৯ পি.এম
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে। কোচ থমাস ডুলি ভুটানের বিরুদ্ধে প্রথম ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করে আজকের একাদশ গঠন করেছেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে প্রধান আকর্ষণ হিসেবে মিডফিল্ডার হামজা চৌধুরী থাকছেন। তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন।
আগের দিন এক সংবাদ সম্মেলনে হামজা বলেছেন, "কোচ যদি সুযোগ দেন, আমি অধিনায়কত্ব নিতে প্রস্তুত।" তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ড্রেসিংরুমে সকলের একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখা।
আরও পড়ুন: আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ে কেমন হবে স্কালোনির কৌশল?
এছাড়া, ভুটানের বিরুদ্ধে বদলি হিসেবে দারুণ পারফর্ম করা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম বাদ পড়েছেন। উল্লেখ্য, বিশ্বনাথ চোটের কারণে খেলছেন না।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন