১২:২৩ এম
বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। ঠিক একদিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ইংলিশরা।
চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার টিনো লিভরামেন্টো।
নিউক্যাসল ডিফেন্ডারের ছিটকে যাওয়ার ফলে ট্রেভো চালোবাহের জন্য বিশ্বকাপের ভাগ্য খুলেছে। লিভরামেন্টোর জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন চেলসি ডিফেন্ডার। এই বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে।
আরও পড়ুন: ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, গত রবিবার অনুশীলনে লিভরামেন্টো কাফ মাংসপেশিতে চোট পান। এই চোট থেকে সেরে উঠতে ২৩ বছর বয়সী এই রাইটব্যাকের প্রায় ৬ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে লিভরামেন্টোর বদলি হিসেবে চালোবাহকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকে।
এফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, চেলসি ডিফেন্ডারকে ইতোমধ্যেই কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
দলের বাকি সদস্যরা ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে বুধবার টেক্সাসের ডালাসে যাবে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দল তাদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। সেই নিয়মের সুবিধা নিয়ে চালোবাহকে দলে নেওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বার্সেলোনার উড়তে থাকা জয়রথ থামাল পিএসজি, ৪-২ ব্যবধানে জয়
বিশ্বকাপের ঠিক আগে লিভরামেন্টোর ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য একটি বড় ধাক্কা হিসাবেই বিবেচনা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বিশেষ করে কারণ, লেফট ও রাইট- দুই পাশেই ফুলব্যাক হিসেবে খেলতে সক্ষম লিভরামেন্টো।
নিউক্যাসল তারকা চলে যাওয়ার পর ধারণা করা হয়েছিল, এতে বিশ্বকাপের দরজা খুলতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফিকায়ো তোমোরি, লুইস হল কিংবা হ্যারি ম্যাগুয়ারের মধ্যে কারো। কিন্তু তাঁদের সবাইকে পেছনে রেখে ইংল্যান্ডের জার্সিতে এ পর্যন্ত এক ম্যাচ খেলা টমাস টুখেল চালোবাহকে ডাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন