ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক


মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কোস্টগার্ড মিয়ানমারের পাচারের সময় নৌকাভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে।

রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটককৃতদের মধ্যে রয়েছেন: সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।

আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়।

পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে খানজাহান আলী মাজার পরিদর্শন জেলা প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর উপলক্ষে খানজাহান আলী মাজার পরিদর্শন জেলা প্রশাসকের

বাগেরহাট, ২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত উপলক্ষে সম্ভাব্য সফরের প্রেক্ষিতে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।

আজ সোমবারের এই পরিদর্শনে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনের কারণে বাগেরহাটের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও সফল করার লক্ষ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়মিত প্রস্তুতিমূলক সভা আয়োজন করছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বাসসকে জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। মাজার এলাকার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। এ সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বাসসকে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে বাগেরহাটের খানজাহান আলী মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাগেরহাটজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ কেজি এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


১২ কেজি এলপি গ্যাসের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করা হয়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ নভেম্বর) নতুন দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত রাত ৮টা থেকে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


রাজশাহীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

রাজশাহী, ২ নভেম্বর, ২০২৬ : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সুবিধাবঞ্চিত জনগণের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে স্বকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত দরিদ্র জনগণের জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় এই সরঞ্জামগুলো বিতরণ করা হয়।

আজ সোমবার দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন।

ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং সুবিধাবঞ্চিত জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বেকার জনগণকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব।

তিনি আরও বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী নগরীতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।

এতে বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ রাসিকের কর্মকর্তা, প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (খঝটচঈই) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে তাদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় জমি বিরোধে গৃহবধূ নাসিমা খাতুন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কুষ্টিয়ায় জমি বিরোধে গৃহবধূ নাসিমা খাতুন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সোমবার ভোর সাড়ে চারটার সময় উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জহুর শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলাটি সংঘটিত হয়।

নিহতের মা আলেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাঁদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে অভিযুক্তরা তাঁদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর ফলস্বরূপ সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নাসিমা খাতুন বাধা দিতে গেলে অভিযুক্ত আকরাম তাঁকে ধাক্কা দেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এক নারীর মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

—এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%