০২:১১ পি.এম
সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালক নিহত হন। এই ঘটনায় রায়হান নামে ওই ডাম্প ট্রাকের এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার নূর পাম্পের প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফুল যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায় অবস্থিত।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, এদিন সকালে বালুবাহী ডাম্প ট্রাকটি দ্রুতগতিতে ওই সড়ক দিয়ে চলছিল।
এ সময় ডাম্প ট্রাকের হেলপার রায়হান ট্রাকটি চালাচ্ছিলেন, এবং চালক শরিফুল ঘুমিয়ে ছিলেন। দ্রুত গতিতে চলার এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়।
এর ফলে শরিফুল ও রায়হান দুজনই গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যান। অপরদিকে আহত রায়হান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’ ছড়াচ্ছে মুগ্ধতা
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন