১১:১০ পি.এম
রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, চিকিৎসায় কোনো ধরণের অবহেলা বা ঘাটতি রাখা হবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে গিয়ে তিনি আহতদের সাথে কথা বলেন। এ সময় তিনি আহতদের স্বজনদেরও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। যদি বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা-সামগ্রী কেনা হয়, তাও তার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে।
আরও পড়ুন: টঙ্গীতে বিএনপির বিক্ষোভ, নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ
এজন্য সরকারের পক্ষ থেকে সব ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসার খরচ মেটাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন মোট ৬ জন। তাদের মধ্যে ৫ জন নিটোরে এবং একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে এ সময়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান।
আরও পড়ুন: হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন