ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে মিসর, জানালেন এরদোয়ান


তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে মিসর, জানালেন এরদোয়ান

মিসরও তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে। এই সম্ভাবনার কথা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন।

গত শুক্রবার পবিত্র মক্কা নগরীতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘মক্কা চুক্তি’ নামক এই সমঝোতায় সই করেন। এরদোয়ান জানান, চুক্তিবদ্ধ যে কোনো দেশ আক্রান্ত হলে সবাই মিলে যৌথ পদক্ষেপ নেবে। বিশ্লেষকরা এই চুক্তিকে ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সাথে তুলনা করেছেন। তবে পাকিস্তান এই চুক্তিকে বর্তমানে ন্যাটোর সমকক্ষ ভাবতে নারাজ।

এছাড়া সাক্ষাৎকারে আঞ্চলিক নানা প্রসঙ্গ উঠে আসে। এরদোয়ান জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়া আঙ্কারার অগ্রাধিকার। তুরস্কের মধ্যস্থতায় কাতারের ভূমিকার প্রশংসা করেন তিনি। সিরিয়া, গাজা ও লেবাননকে তুরস্ক কখনো একা ছাড়বে না বলেও উল্লেখ করেন তিনি। আগামী সময়ের মধ্যে সিরিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এরদোয়ান বলেন, সেখানে কুর্দিদের অধিকার ও শান্তি নিশ্চিত করা হবে। গাজা প্রসঙ্গে হামাস সদিচ্ছা দেখালেও ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরের সময় লেবাননে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন এরদোয়ান। এছাড়া সুদানের আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে ভালো সম্পর্কের কথাও উল্লেখ করে লিবিয়ার পাশে থাকারও আশ্বাস দেন।

অন্যদিকে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়টি এখন আর তুরস্কের অগ্রাধিকার নয়। এরদোয়ানের মতে, ইউরোপেরই এতে ক্ষতি হবে।

রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০১৯ সালে এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়। তবে ট্রাম্পের কাছ থেকে নিষেধাজ্ঞা তুলে এফ-৩৫ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন বলেও জানান তিনি। যদিও মার্কিন কংগ্রেসে এটি এখনও বাধার মুখে রয়েছে এবং পেন্টাগনকে এই বিমান হস্তান্তরে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


সিলেটে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করা হয়েছে সিলেটে জেলা বিএনপির উদ্যোগে। এই উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) বাদ আছর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে গণতন্ত্র ফিরে আসার পেছনে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ভূমিকা অপরিসীম। তিনি জেলখানায় জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে মানবেতর জীবনযাপন করতে গিয়ে তিনি নানা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরার মাধ্যমে একজন গৃহবধূ থেকে তিনি সরকারপ্রধানের আসনে বসেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে আপসহীন ভূমিকা পালন করে তিনি ‘আপসহীন নেত্রী’ খেতাব অর্জন করেন। পরবর্তীতে তিনি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সফলভাবে সরকার পরিচালনা করেন।

দোয়া-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:০১ এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী প্রাবোও সুবিয়ান্তোকে পাঠানো এক শোকবার্তায় জানান, ‘ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ঘটিত ভূমিকম্পের কারণে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনিসহ ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি’।

তিনি আরও বলেন, ৭ দশমিক ৭ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পের ফলে ৩৮ জনের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বাংলাদেশি জনগণ গভীরভাবে শোকাহত।

‘নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি,’ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি কথায় যোগ করেন, ‘আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমি আশা প্রকাশ করছি যে, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দুর্দশাগ্রস্ত মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা ও স্বস্তি প্রদান করবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ধামইরহাট ইসবপুর কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ এম


নওগাঁ ধামইরহাট ইসবপুর কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়

অদ্য ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, কিশোর অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি উপস্থিত সকলকে মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

এ সময় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহ-সভাপতি আলহাজ মোঃ হানজালা, সহ-সভাপতি মোঃ শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ হিরো এবং ০৭ নং ওয়ার্ড, ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।

সভায় কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনার প্রতি গভীর আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। তারা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ এম


দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

বিএনপির সাবেক চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। শনিবার, ১৫ আগস্ট তারিখে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটস্থ বিএনপির জেলা সভাপতির বাসভবনের চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ মামফিলে বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, "দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া তার পুরো জীবন উৎসর্গ করেছেন।" তিনি উল্লেখ করেন, "স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন।" উপস্থিত সকলের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করে বলেন, "আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।"

তিনি বলেন, "বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়, এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে।" তিনি আরো বলেন, "জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করে দলকে এগিয়ে নিতে হবে।" উল্লেখযোগ্য যে, "এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়। যে কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা পাওয়া যায় এবং জনগণকে সম্পৃক্ত করা যায়, আমাদের সেই কাজই করতে হবে।"

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, "দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে যে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিলেন, পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলন সেই গণ-আন্দোলনকে আরও বেগবান করে।" তিনি মন্তব্য করেন যে, "এ আন্দোলন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, "বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ শোনা যায়।" তিনি সকলকে সতর্ক থাকার বিষয়ে বলেন, "এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।"

দোয়া মাহফিলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, দফতর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি শরিফ উদ্দিন আফতাবি। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ও জাতির উত্তরোত্তর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%