পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
১১:০৩ পি.এম
নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। বুধবার (২২ জুলাই ২০২৬) স্মৃতিস্তম্ভের সার্বিক অবস্থা, সংরক্ষণ কার্যক্রম এবং পরিবেশ পর্যালোচনার উদ্দেশ্যে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্মৃতিস্তম্ভের সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্মৃতিস্তম্ভের মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে উপস্থিত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিস্তম্ভের সার্বিক উন্নয়ন ও সংরক্ষণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন।
এ ছাড়া সভায় বিদ্যোৎসাহী সদস্য রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক, সদস্য আবুল কাওসার আশা এবং আমিনুল ইসলাম মিঠুসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ২৫ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপ উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উথারিয়াপাড়া এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া সিরাপগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯ আরও জানায়, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরধী অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আইডি বাগানপাড়া এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। অভিযানের সময় ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে একজনকে সাত দিন, একজনকে এক দিন, চারজনকে পাঁচ দিন এবং বাকি পাঁচজনকে তিন দিন করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৃথক অভিযানে গুড়িপাড়া লেকপাড় এলাকা থেকে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় আরও দুইজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ ও কৃষিজমি রক্ষার উদ্দেশ্যে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসন অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার বালিগাঁও ও গোয়ার এলাকায় অভিযান চালানো হয়, যেখানে তিনটি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। অভিযানের সময় তিনটি ড্রেজার পাইপ অবৈধভাবে ব্যবহার করা হয়েছিল, সেগুলো অপসারণ করে বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিক বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি, তাই কাউকে আটক বা জরিমানা করার সুযোগ ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষার জন্য অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও কৃষিজমি রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ