ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদ


মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদ

বেতিলা-মিতরা বিএনপি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মানিকগঞ্জে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। দলটির নেতাকর্মীরা মিছিল বের করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের পালড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিতরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। তারা বলেন, জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন: ফেনীর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁ-জা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় ম-দ জব্দ

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক অফিস সম্পাদক শামীম আল মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘটু, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম রিমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী ইকবাল এবং বেতিলা-মিতরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাবু।

এ সময় বেতিলা-মিতরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ এম


তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ তথ্য রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম উল্লেখ করেছেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বিশিষ্ট এই সাংবাদিকের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির উদীচী ঘাটে গাঁজাসহ ডিলার আটক

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩০ এম


বাকৃবির উদীচী ঘাটে গাঁজাসহ ডিলার আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ব্রহ্মপুত্র নদের উদীচী ঘাট এলাকায় নৌকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ। তিনি ব্রহ্মপুত্র নদে নৌকা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এপার-ওপার যাত্রী পারাপার করতেন। এই সুযোগে তিনি মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। মাদকসেবীদের নৌকায় করে নদীর মাঝামাঝি নিয়ে গিয়ে সেখানে মাদক সেবনের সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবহার ও সরবরাহের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কয়েকটি ঘটনায় মাদকসহ কয়েকজনকে আটকও করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মাদকের সরবরাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াই মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গোপন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহের অন্যতম প্রধান পয়েন্ট হতে পারে উদীচী ঘাটের নৌকাগুলো। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল্লাহ নামে এক নৌকাচালককে গাঁজাসহ আটক করা হয়েছে। তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে মাদকের সরবরাহ বন্ধে তৎপরতা অব্যাহত থাকবে।

ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল হক বলেন, এটি তাদের নিয়মিত টহলের অংশ। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কয়েকজনকে মাদকসহ আটক করা হয়েছে। শুক্রবার একজন মাদক ব্যবসায়ীকে নৌকা থেকে আটক করা হয়েছে। তার পকেটেও গাঁজা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের পরিস্থিতি এখন উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা দরকার। যারা মাদক সরবরাহ করে, তাদের পাশাপাশি যারা মাদক গ্রহণ করে, তাদের সম্পর্কেও তথ্য প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের কাছ থেকে তথ্য ও সহযোগিতা প্রয়োজন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলী শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৯ বছর। মো. আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রিজভী এক শোকবার্তায় উল্লেখ করেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মো. আইয়ুব আলী দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মো. আইয়ুব আলীকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পৃথক শোকবার্তায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম মো. আইয়ুব আলীকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১তম বিশেষ বিসিএসে আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


৫১তম বিশেষ বিসিএসে আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার জন্য অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ এবং প্রবেশপত্র সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনাগুলি বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।

আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।

নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীর পরিচয় এবং শিক্ষাগত তথ্য যাচাইয়ের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার রোল, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল প্রদান করতে হবে। এই তথ্যগুলো শিক্ষা বোর্ডের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। একবার যুক্ত হওয়ার পর এসব তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।

অনলাইন আবেদন ফরমটি তিনটি অংশে বিভক্ত—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ক্যাডার পছন্দ। ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, বর্তমান চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন এবং বুকের মাপ উল্লেখ করতে হবে। আবেদনকারীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। পুরুষ প্রার্থীর জন্য ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি হতে হবে। নারীদের জন্য ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার অংশে এইচএসসি এবং স্নাতক পর্যায়ের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ৫১তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য আয়োজন করা হচ্ছে। এতে দুটি পদে আবেদন করার সুযোগ রয়েছে—বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন (ক্যাডার কোড ৪১০) এবং সহকারী ডেন্টাল সার্জন (ক্যাডার কোড ৪৫০)। প্রার্থীদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রির বিষয় ও সংশ্লিষ্ট কোড অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। জিপিএ বা বিভাগ উল্লেখের ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনে দেওয়া নিয়ম অনুসরণ করতে হবে।

ফরমের সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে আবেদনপত্র যাচাই করা যাবে। এই পর্যায়ে কোনো ভুল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ থাকবে। তবে আবেদন ফি পরিশোধের পর ফরমে কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

তথ্য যাচাই ও চূড়ান্ত করার পর নির্ধারিত নিয়মে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির আকার ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবিটি অবশ্যই রঙিন এবং তিন মাসের মধ্যে তোলা হতে হবে। অন্যদিকে স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর ছবি ও স্বাক্ষরসহ একটি আবেদনকারীর কপি পাওয়া যাবে। সেখানে একটি ইউজার আইডি থাকবে। পরবর্তী প্রয়োজনের জন্য কপিটি প্রিন্ট করে বা সংরক্ষণ করে রাখতে হবে।

যেভাবে দিতে হবে আবেদন ফি

আবেদন ফি পরিশোধের জন্য টেলিটকের প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএস পাঠাতে হবে। সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাট যুক্ত হয়ে মোট ২০৫ টাকা দিতে হবে।

অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাদের মোট ৫৫ টাকা পরিশোধ করতে হবে।

ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের ব্যবস্থা রাখা হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় কোনো ধরনের সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের মাধ্যমে সরাসরি সহায়তা নেওয়া যাবে বলে পিএসসি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%