ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশনা দিয়ে রেখেছি’: ট্রাম্প


ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশনা দিয়ে রেখেছি’: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করেছেন যে, তিনি ইরানের হিটলিস্টে নম্বর এক রয়েছেন। চলতি সপ্তাহে অন্তত তিনবার ট্রাম্প তার মৃত্যু প্রসঙ্গে কথা বলেছেন।

কখনো তিনি বিষয়টি নিয়ে মজাও করেছেন। গত শুক্রবার নিউইয়র্ক পোস্টের সাথে আলাপকালে ট্রাম্প মন্তব্য করেছেন, যদি ইরান তাকে হত্যা করতে সক্ষম হয়, তবে তিনি দেশটির বিরুদ্ধে ব্যাপকভাবে 'বোমা' হামলার নির্দেশনা দিয়ে রেখেছেন।

ওই আলোচনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

মার্কিন প্রশাসন দীর্ঘ সময় ধরে জানাচ্ছিল যে, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তবে চলতি সপ্তাহে ইসরায়েল মার্কিন প্রশাসনকে অবহিত করেছে যে, ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন-এর প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের এই সতর্কবার্তা নতুন এবং এটি একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত।

ইসরায়েলের পাঠানো নতুন সতর্কতা সম্পর্কে শুক্রবার নিউইয়র্ক পোস্টের সাথে কথা বলেছেন ট্রাম্প। তিনি বলছেন, ‘আমি দীর্ঘ সময় ধরে তাদের তালিকায় আছি। আমি নির্দেশনা দিয়ে রেখেছি যে, যদি কিছু ঘটতে পারে, তবে তাদের ওপর যেন আক্ষরিক অর্থই এমন মাত্রায় হামলা চালানো হয়, যা তারা আগে কখনো দেখেনি।’

তবে ট্রাম্প ইসরায়েলের সতর্কতাকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, ‘না, না। ইসরায়েল নতুন কিছুই পায়নি।’ তিনি আরও যোগ করেন, ’দীর্ঘ সময় ধরে আমি এক নাম্বারে আছি (ইরানের হত্যার তালিকায়) এবং আপনি তো জানেনই, জীবন এমনই।’ ট্রাম্প এখানেও ঠাট্টা করতে ভুলেননি। নিউইয়র্ক পোস্টের সাংবাদিককে তিনি বলেন, ‘আশা করি আপনারা আমাকে মিস করবেন।’

এর আগে ন্যাটোর শীর্ষ সম্মেলনের পর আঙ্কারা থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ’আমি মরলে আপনারাও মরবেন।’ তিনি সাংবাদিকদের পেশা বদলানোর পরামর্শও দিয়েছিলেন।

আরও পড়ুন: ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনের এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, ‘তাদের (ইরান) নেতারা চলে গেছে। তারপর তাদের আরেক দল নেতা এসেছে। তারাও চলে গেছে। এখন তাদের আরেক দল নেতা রয়েছে। কে জানে, তাদেরও হয়তো চলে যেতে হতে পারে।’ ট্রাম্প আরও উল্লেখ করেন, ’এবং আপনারা কি জানেন? আমিও চলে যেতে পারি। কারণ আমি তাদের এক নাম্বার লক্ষ্যবস্তু। এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আমি আজ সকালে একটি বিষয় দেখেছি যে, আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আর এখন পর্যন্ত, আমি মনে করি আমি কিছুটা ভাগ্যবান ছিলাম। তবে এটি হয়তো খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা হতে পারে, এমন আলোচনার কারণে তার নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে হঠাৎ করেই ট্রাম্পের বিমান পরিবর্তন করা হয়। নতুন রাজকীয় বিমানের পরিবর্তে তিনি পুরোনো এয়ারফোর্স ওয়ানেই ওয়াশিংটনে ফিরেছেন। হোয়াইট হাউস পরে স্বীকার করেছে যে, প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে এটি একটি কৌশল ছিল। মার্কিন প্রশাসন দাবি করছে, ২০২০ সালে ইরানের সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকেই ট্রাম্প তাদের হিটলিস্টে এক নম্বরে রয়েছেন। যদিও ইরান কখনোই এমন কোনো দাবি করেনি। তবে গত সপ্তাহে ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর জানাযায়, ইরানের ক্ষুব্ধ জনগণ ট্রাম্পের মৃত্যু কামনা করে স্লোগান দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে আর্জেন্টিনার একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া দলটিই ধরে রাখার সম্ভাবনা বেশি থাকলেও প্রধান কোচ লিওনেল স্কালোনি রাইটব্যাক ও আক্রমণভাগে দুটি পরিবর্তন আনতে পারেন।

স্কালোনির কোচিং দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একাদশে নিয়মিত পরিবর্তন। তার অধীনে আর্জেন্টিনা ১০১টি ম্যাচ খেললেও টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ মাঠে নেমেছে মাত্র তিনবার। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও একাদশে পরিবর্তন আসে কি না, এটি নিশ্চিত হওয়া যাবে রবিবার সকালে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তবে দলের অনুশীলন পর্যবেক্ষণ করে দেশটির সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, শুরুর একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তথাপি একই দল নিয়ে মাঠে নামলে স্কালোনির অধীনে এটি হবে টানা দুই ম্যাচে একই একাদশের চতুর্থ ঘটনা।

অন্যদিকে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। তাই স্কালোনি ঠিক কোন একাদশ বেছে নেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে মিসরের বিপক্ষে জয় পাওয়া দল থেকেই একাদশ গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শেষ ষোলোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন স্কালোনি। তিনি মনে করেন যে সামান্য কিছু পরিবর্তন ছাড়া মূল কাঠামো অপরিবর্তিত থাকতে পারে। তবে রাইটব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল এবং আক্রমণভাগে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস, এই দুটি অবস্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মিসরের বিপক্ষে মোলিনা ও আলভারেস নিজেদের সেরা ছন্দে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল ও লাউতারো মার্তিনেস ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে আর্জেন্টিনার শেষ দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল লাউতারোর, যা শুরুর একাদশে ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে শেষ অনুশীলনের পরই নিশ্চিত হবে চূড়ান্ত একাদশ। তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা; লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ স্কুলে চালু হচ্ছে খান একাডেমির গণিত শিক্ষা প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


১০০ স্কুলে চালু হচ্ছে খান একাডেমির গণিত শিক্ষা প্রকল্প

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের গণিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে প্রথম ধাপে ৭টি জেলার মোট ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে ১ বছর মেয়াদী 'খান একাডেমি বাংলাদেশ' এর কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি, মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইং থেকে জারি করা একটি স্মারকে এই তথ্য জানানো হয়।

সাজেদা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড়—এই ৭টি জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। সাজেদা ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে, মাউশি এই কর্মসূচির নীতিগত অনুমোদন ও সম্মতি জ্ঞাপন করেছে।

তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাউশি বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে।

শর্ত অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনার সময় জাতীয় ও ধর্মীয় চেতনা পরিপন্থি কোনো কাজ করা যাবে না। শ্রেণি কার্যক্রমে বা সাধারণ ক্লাস চলার সময় কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সহায়তা নিয়ে বিদ্যালয়গুলো নির্বাচন করতে হবে এবং চূড়ান্ত তালিকার জন্য মাউশির অনুমোদন নিতে হবে।

এছাড়া, প্রতি তিন মাস পর পর এবং বার্ষিক অগ্রগতি প্রতিবেদন মাউশি অধিদপ্তরে জমা দিতে হবে।

মাউশি কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় এই কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। একই সঙ্গে প্রকল্প চলাকালীন সরকারকে দেওয়া স্বাস্থ্য ও সুরক্ষা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোর বিদায়ে গ্যালারিতে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন নোরা ফাতেহি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ এম


মরক্কোর বিদায়ে গ্যালারিতে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার পর থেকেই মরক্কোর প্রতি নিজের সমর্থন জানিয়ে আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সামাজিকমাধ্যমে। তবে তার প্রিয় দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হারানোর পর কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় মরক্কো। এই পরিস্থিতিতে গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন নোরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি চোখের জল মুছছেন। পাশে থাকা একটি বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচের সময় গ্যালারিতে দলকে সমর্থন জানান এই অভিনেত্রী। স্টেডিয়ামে পৌঁছানোর সময় তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের রাস্তায় তীব্র যানজটে আটকে গেলে, শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে স্টেডিয়ামে পৌঁছাতে হয়। তবুও তিনি খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মরক্কো ছিল আলোচনায়। শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করে কোয়ার্টার-ফাইনালে আসা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হারিয়ে তাদের স্বপ্নযাত্রা শেষ হয়। পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি গর্বের কথা জানান নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

এছাড়া, গত এক বছরের মধ্যে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে দুজনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

তথ্য সূত্র- হিন্দুস্তান টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগ্লাইডারের পর এবার বিমান তৈরি করে চমক দেখালেন মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ এম


প্যারাগ্লাইডারের পর এবার বিমান তৈরি করে চমক দেখালেন মারুফ

এক বছর আগে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের যুবক মারুফ মোল্যা নিজ হাতে প্যারাগ্লাইডার তৈরি করে আলোচনায় এসেছিলেন। এবার তিনি নিজস্ব প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তায় একটি আসনের ছোট বিমান তৈরি করে আকাশে উড়াতে সক্ষম হয়েছেন।

ছোটবেলার আকাশে উড়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছেন মারুফ। কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকতে প্যারাগ্লাইডারে মানুষের উড়ান দেখে তার মধ্যে আকাশ জয় করার স্বপ্নের জন্ম হয়। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি ইউটিউব দেখে প্যারাগ্লাইডার তৈরির কাজ শুরু করেন। প্রায় ছয় মাস চেষ্টা করার পর গত বছর তিনি সফলভাবে প্যারাগ্লাইডার তৈরি করে আকাশে উড়তে সক্ষম হন।

পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান আকাশে উড়তে দেখে নিজের বিমান তৈরির ইচ্ছা আরও দৃঢ় হয়। এরপর গত সাত মাস ধরে অক্লান্ত পরিশ্রম ও গবেষণা করার মাধ্যমে মারুফ একটি ছোট এক আসনের বিমান তৈরি করেন।\n

সম্প্রতি, বিমানটি প্রথমবারের মতো আকাশে উড়তে সক্ষম হয়। যদিও উচ্চতায় উঠতে পারেনি, তবুও এটি তার জন্য বড় একটি সাফল্য। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর মারুফ আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের স্বপ্নকে ছাড়েননি। প্রযুক্তির সহায়তায় ইউটিউব থেকে শিখে ধাপে ধাপে তৈরি করেছেন তার উড়োজাহাজ।

বিমানটি তৈরি ও উড্ডয়নের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। বিমানটি আকাশে উড়ার সময় অসংখ্য উৎসুক মানুষ উপস্থিত হন। প্রথমদিকে মারুফের উদ্যোগ নিয়ে নানা সমালোচনা ও কটূক্তি হলেও এখন সেই মানুষের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

মারুফ জানান, বিমানটি আকাশে তুলতে ব্যর্থ হলে তিনি মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাসকে আমন্ত্রণ জানান। জুলহাস গিয়ে বিমানটির কিছু প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী কাজ করার পর বিমানটি আকাশে উঠতে সক্ষম হয়।

মারুফ মোল্যা আরো বলেন, ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন ছিল। গত বছর প্যারাগ্লাইডার তৈরি করে উড়তে পেরেছি এবং এবার ছোট বিমান আকাশে তুলতে পেরে তিনি অনেক ভালো লাগছেন। এখন তিনি বিমানটিকে আরও উঁচুতে ও নিরাপদভাবে উড়ানোর চেষ্টা করছেন।

তিনি জানান, বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়। কিন্তু তিনি মাত্র এক লাখ টাকায় প্যারাগ্লাইডার তৈরি করেছেন। ছোট বিমানটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। তিনি দাবি করেন, সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে আরও উন্নত বিমান তৈরি করতে চান।

চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী মেধা রয়েছে। তিনি যথাযথ সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্য গর্ব বয়ে আনতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%