ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

টরন্টোতে ভাড়ার আবাসনে বিনিয়োগের ঘোষণা মার্ক কার্নির


টরন্টোতে ভাড়ার আবাসনে বিনিয়োগের ঘোষণা মার্ক কার্নির

কানাডার ফেডারেল সরকার টরন্টোতে নতুন আবাসনের নির্মাণের জন্য ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদে থাকা মার্ক কার্নি, আবাসন ও অবকাঠামোমন্ত্রী গ্রেগর রবার্টসন এবং টরন্টোর মেয়র অলিভিয়া চাউ উপস্থিত ছিলেন।

কার্নি বলেন, এই উল্লেখিত অর্থ টরন্টোর ১৮টি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে ৫ হাজার ৬০০টিরও বেশি নতুন বাড়ি নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে প্রায় ২ হাজার হবে সাশ্রয়ী ও অতি সাশ্রয়ী আবাসন।

এই প্রকল্পগুলোর মধ্যে নয়টি নির্মিত হবে শহরের মালিকানাধীন জমিতে। এসব প্রকল্পের জন্য ৩১০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন প্রদান করা হবে এবং প্রকল্পগুলোতে প্রায় ১ হাজার ৮৮৫টি ভাড়ার ইউনিট নির্মাণ করা হবে, যার মধ্যে ৭৪০টি ইউনিট হবে সাশ্রয়ী মূল্যের।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে

অন্যদিকে, আরও নয়টি প্রকল্পে কানাডিয়ান মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনের (সিএমএইচসি) অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশন লোন প্রোগ্রামের আওতায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে আরও ৩ হাজার ৭২০টি ইউনিট নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে ১ হাজার ৭৯টি ইউনিট সাশ্রয়ী মূল্যের হবে।

কর্মকর্তারা জানান, চলতি বছরের শেষ নাগাদ ৪ হাজার ৫০০টির বেশি ইউনিটের নির্মাণকাজ শুরু হতে পারে এবং ২০৩১ সালের মার্চের মধ্যে প্রকল্পগুলোর উল্লেখযোগ্য অংশের কাজ শেষ করার লক্ষ্যে দাবি প্রকাশ করেন।

কার্নি বলেন, টরন্টোতে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত আবাসন নির্মাণ হচ্ছে না এবং অনেক বাড়ি মানুষের সাধ্যের বাইরে ছিল। এই সংকট মোকাবিলায় দ্রুত এবং বৃহৎ পরিসরে আবাসন নির্মাণের পাশাপাশি সরকার, বেসরকারি খাত ও অলাভজনক প্রতিষ্ঠানের অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ ফেডারেল সরকারের এই বিনিয়োগকে সম্ভারোদ্ধার হিসেবে দেখছেন, যার ফলে টরন্টোতে আরও বেশি সাশ্রয়ী আবাসনের নির্মাণের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতায় গ্রেপ্তার ১ হাজার ৮০০ ছাড়িয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


বন্যাদুর্গতদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

ভারতের আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

এমন চলমান দুর্যোগের সময়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন বলিউড তারকা সালমান খান। তিনি বন্যায় ঘর হারানো পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।

এই উদ্যোগ কার্যকরী করতে সালমান একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এর সঙ্গে যৌথভাবে কাজ করছেন। এর আগে, তাঁর সংস্থা ‘বিইং হিউম্যান’-এর পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছিল।

এবার, ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মিড-ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হল নেপালি খুটি গ্রাম। সেখানে ইতিমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, বন্যাদুর্গতদের পুনর্বাসনের পরিকল্পনা শুরু থেকেই ত্রাণ কার্যক্রমের অংশ ছিল এবং পরিকল্পনা বাস্তবায়ন চলছে।

তবে বলিউড অভিনেতা রণদীপ হুদাকে সরেজমিনে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে দেখে সালমান ওই উদ্যোগটি আরও দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঘটনাস্থলে গিয়ে রণদীপের সাথে মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়টি তাঁর নজরে আসে। পরে এ বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তাও হয়।

প্রতিবেদন অনুযায়ী, রণদীপ সালমানকে জানান যে, গ্লোবাল শিখসের ত্রাণ কার্যক্রমে ৭০ জন স্বেচ্ছাসেবক একসঙ্গে কাজ করছেন। একই সঙ্গে, তিনি এ মুহূর্তে দুর্গত মানুষের জন্য কী কী প্রয়োজন, সেটিও সালমানকে জানান।

পরে গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং সালমানকে জানান, বাঁশ ও টিনের ছাদ ব্যবহার করে আধা স্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। এসব ঘর এমনভাবে নির্মাণ করা হবে যে, বন্যার মতো দুর্যোগে তুলনামূলকভাবে নিরাপদ থাকে। প্রতিটি ঘর নির্মাণে খরচ ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি হতে পারে।

এরপরই এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন সালমান খান। যৌথভাবে ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ২২০টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ত্রাণ কার্যক্রম নিয়ে অমরপ্রীত সিং মিড-ডে–কে বলেন, ‘কয়েক দিন আগে সালমান খান আমাদের সঙ্গে কথা বলেছিলেন, আর উনি চিন্তা করতে বারণ করেছেন। এই মুহূর্তে শিবসাগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর এর কেন্দ্র নেপালি খুটি। নির্মাণের প্রথম ধাপে ২২০টি ঘরের কাজ শেষ হয়েছে এবং আমরা সেগুলো প্রতিটি পরিবারের মধ্যে হস্তান্তর করছি। আমরা প্রতিদিন ৮ থেকে ১০টি ঘর নির্মাণ করতে পারি।’

এদিকে, বন্যাদুর্গতদের সহায়তায় শুরু থেকেই সক্রিয় রয়েছেন রণদীপ হুদা। তিনি খাবার বিতরণের পাশাপাশি দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। শিবসাগর রেলস্টেশনেও আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য খাবার রান্না ও বিতরণ করছেন।

নিজের ত্রাণ কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে রণদীপ বলেন, ‘এটি শিবসাগর রেলস্টেশন। আশপাশের এলাকা থেকে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার এখানে এসে আশ্রয় নিয়েছে। তাই আমরা খাবার রান্না করছি, তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং সাত দিন ধরে প্রতিদিনই এই কাজ করছি। মানবতাই সবার আগে। আমি বহু বছর ধরে গ্লোবাল শিখস নামের এই দলের সঙ্গে কাজ করছি। তারা তৃণমূল পর্যায়ে যে কাজ করেছে, তা সত্যিই অসাধারণ। আমি সকলের কাছে অনুরোধ করবো, নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। শুধু এখানে নয়, যেখানেই কোনো সমস্যা হোক না কেন। মানুষ হিসেবে মানুষের সাহায্য করা আমাদের দায়িত্ব। আর সে কারণেই আমরা এখানে আছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফরিদপুরের ভাঙ্গায় একটি ঘটনা ঘটে, যেখানে স্ত্রীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত (৭ আগষ্ট) ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

আলাদা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পশ্চিম বাকপুরা গ্রামে মারুফ মাতুব্বর (৩৮) তার স্ত্রী শিখা বেগম (৩০) নিয়ে রাত্রিযাপন করছিলেন। এমন সময় তিনি ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মারুফের পুরুষাঙ্গ কেটে দেন। মারুফ ব্যাথায় চিৎকার করলে বাড়ির লোকজন এসে উপস্থিত হয়। স্বজনরা দ্রুত তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মারুফ মাতুব্বরের বড় ভাই রেজাউল মাতুব্বর জানান, মারুফ গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারুফ নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টসে চাকরি করেন। তিনি প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসেন এবং আবার শনিবার সকালে ফিরে যান। স্ত্রীর সঙ্গে তার কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

এ বিষয়ে ভাঙ্গা থানায় জানানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘খবর পেয়ে শুক্রবার রাতেই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মারুফ মাতুব্বর বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তার স্ত্রী শিখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


হবিগঞ্জে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচঙ্গে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কলেজের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সচিব এবং কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হক মারুফ, সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ছিল।

পরে কলেজের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল। প্রশাসক নিয়োগের প্রস্তাবটি জেলা প্রশাসনের অনুমোদনে অপেক্ষায় রয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। সরকার এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করেছে। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ১১ টি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় ওই সকল ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হবে।

তিনি বলেন, একটি মহল ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে কিছু না বুঝেই এ বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু তিনি সরকারের নির্দেশে উপজেলায় যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাই ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তকে না মানার কোন সুযোগ নেই। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার সুশীল সমাজ আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%