০৮:৪৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে। তিনি উল্লেখ করেছেন, দলের মধ্য থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না।
রাশেদ খান বলেন, বিএনপি করার জন্য দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। এই বক্তব্য তিনি রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারি অফিসের কর্মকর্তারা যদি সেবা প্রদানের সময় সাধারণ মানুষের সাথে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
এছাড়া, কালীগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপন করার জন্য ইউএনওকে নির্দেশ দেন রাশেদ খান। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ হিংসার কারণে মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদ খান জানান, এলাকার উন্নয়নে বিরোধীদল স্থানীয় জামায়াতের সঙ্গে তাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নির্মূলে সকল দল একজোট হয়ে কাজ করা উচিত। তিনি আরও জানান, এই আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং বিভেদে তিনি পরাজিত হন।
এ কারণে স্থানীয় বিএনপি সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, যারা ভুল করেছেন তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন এবং দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময়ের সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ।
আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন