ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কারখানায় বয়লার বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু


কারখানায় বয়লার বিস্ফোরণ, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের শরীর পুরোপুরি ঝলসে গিয়ে তিনি ঘটনাস্থলে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) এই দুর্ঘটনাটি ঘটে। তবে কর্তৃপক্ষ এখনও ওই বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানিয়েছেন, সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী যানসহ (এফআরটি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

আরও পড়ুন: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মারাত্মকভাবে দগ্ধ অবস্থায় এই বাংলাদেশি যুবককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বরত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী তা জানার জন্য ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজন ১৪ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজন ১৪ জুলাই

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আগামী ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’- শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্টার্টআপ এবং উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে, প্রাথমিক আইডিয়া থেকে শুরু করে উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, মেন্টরিং, অনুদান, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ ও ব্যবসা সম্প্রসারণ- এই বিষয়ে একজন উদ্যোক্তার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বিভাগটি সমন্বিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এই ধারাবাহিক উদ্যোগকে আরও গতিশীল করার জন্য, সরকারি সহায়তা কার্যক্রমগুলোকে একীভূতভাবে উপস্থাপন করা হবে এবং দেশের তরুণ, শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, নারী উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শিল্পখাতের অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে একটি স্টার্টআপের সম্পূর্ণ যাত্রাপথ- আইডিয়া থেকে প্রোটোটাইপ, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ, স্কেল-আপ ও বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ- সবকিছু সমন্বিতভাবে তুলে ধরা হবে।

এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’। এই প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য সেবা সম্পর্কে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

এর ফলে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে, সেবাপ্রাপ্তি সহজ হবে এবং একটি কার্যকর জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।

নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক অগ্রগতির মূলধারায় যুক্ত করা এখন একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইতোমধ্যেই সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যা উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি দেশের উদ্ভাবনী সম্ভাবনা, উদ্যোক্তাবান্ধব সরকারি সহায়তা, বিনিয়োগের সুযোগ ও উদ্যোক্তা উন্নয়নের জাতীয় অঙ্গীকারকে একই মঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের তরুণদের উদ্ভাবনের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এবং দাবি করেছে যে আজকের একটি উদ্ভাবনী আইডিয়াই আগামী দিনের বিশ্বমানের বাংলাদেশী প্রতিষ্ঠানের ভিত্তি হতে পারে। উদ্যোক্তাদেরকে তাদের আইডিয়া ও উদ্যোগকে সফলতার পথে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সমন্বিত ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পাহাড়ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


কক্সবাজারে পাহাড়ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন চলছিল স্বামী-স্ত্রীর। সেটিই কাল হলো তাদের জন্য। রান্নাঘরে ঢুকতেই ধসে পড়লো পাহাড়। পাহাড় ধসে স্বামী অল্পের জন্য প্রাণে বাঁচলেও মাটিচাপায় প্রাণ গেল স্ত্রী রোজিনা বেগমের।

গতকাল শনিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের পূর্ব কলাতলী ঝরঝরি পাড়ায় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস জানায়, এই টানা বৃষ্টির ফলে জেলার পাহাড়গুলো এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বারবার সতর্ক করার পরও জীবিকার প্রয়োজনেই অনেকেই ঝুঁকিপূর্ণ বসতিতে ফিরে আসছেন, যা পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।

রাতের খাবার একসঙ্গে খাওয়ার কথা ছিল আব্দুল মজিদ ও তার স্ত্রী রোজিনা বেগমের। খাবারের প্রস্তুতির জন্য যখন তারা পাহাড়ের পাশে রান্নাঘরে প্রবেশ করেন, তখন ভারী বৃষ্টির মাঝেই পাহাড় ধসে পড়ে। স্বামী সামান্য আহত হয়ে প্রাণে বাঁচলেও রোজিনা মাটিচাপায় নিহত হন। মুহূর্তেই আনন্দের অপেক্ষা পরিণত হয় স্বজনদের আহাজারিতে।

রোজিনা বেগম (৪০) এর স্বামী আব্দুল মজিদ বলেন, ‘আমি বারবার তাকে বলেছিলাম, পাহাড়ের পাশে রান্নাঘরে যেতে হবে না। আমি বলেছিলাম, বৃষ্টি বেশি, পাহাড় ধসে যেতে পারে। কিন্তু রান্না করতে রান্নাঘরে যেতেই মুহূর্তেই ধস নামে। আমি অল্পের জন্য বেঁচে গেলেও আমার স্ত্রী মাটিচাপা পড়ে মারা যায়।’

তিনি আরও বলেন, ‘আগতেও আমি পাহাড়ের ওপরে থাকা বাড়ির লোকজনকে বলেছি যেন পানি না ফেলে এবং ঝুঁকিপূর্ণ বাঁশগুলো কেটে ফেলে। কিন্তু কেউ কথা শোনেননি। ঘটনার সময় আমি ও আমার স্ত্রী পেছনের ঘরে, আর বাবা ও আমার ছোট মেয়ে সামনের ঘরে ছিলো।’

স্বজনরা জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড়টি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাদের অভিযোগ, পাহাড়ের ওপরে থাকা বাড়ির জন্য মাটি ভরাট করায় ধসের ঝুঁকি আরও বেড়ে যায়। বারবার সতর্ক করার পরও তা আমলে নেয়া হয়নি। পাহাড়ধসের পর চিৎকার করেও সময়মতো সহযোগিতা মেলেনি। আর সেই ধসেই প্রাণ হারান রোজিনা বেগম।

আব্দুল মজিদের ভাই আব্দুল গফুর বলেন, ‘আমরা ১৯৯১ সাল থেকে এখানে বসবাস করছি। এতদিন কখনও পাহাড়ধসের ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি পাহাড়ের ওপরে বাড়ি নির্মাণের জন্য মাটি ভরাট করায় ঝুঁকি অনেক বেড়ে যায়। আমরা বারবার সতর্ক করলেও কেউ ব্যবস্থা নেয়নি। অন্তত পাহাড় ঢেকে রাখার ব্যবস্থা করা হলে হয়তো ধস নামত না, আর আমার বোনকেও প্রাণ হারাতে হতো না।’

ফায়ার সার্ভিস জানায়, রোজিনা বেগম রান্নাঘরে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ পাহাড়ের ওপরের অংশ ধসে পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের সহযোগিতা করেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মোরশেদ হোসাইন বলেন, ‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কলাতলীর ঝরঝরিপাড়ায় পাহাড় ধসে একজন নারী মাটিচাপা পড়েছেন- এমন খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

তিনি জানান, ‘টানা বৃষ্টির কারণে কক্সবাজারের পাহাড়গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত পাহাড় ধসের আশঙ্কা থাকায় ফায়ার সার্ভিস নিয়মিত মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানাচ্ছে। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও অনেকেই বিভিন্ন প্রয়োজনে আবারও ঝুঁকিপূর্ণ বসতিতে ফিরে আসছেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই নারী রান্নাঘরে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ পাহাড়ের ওপরের অংশ ধসে পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে তার মরদেহ উদ্ধার করা হয়। টানা বৃষ্টির এই সময়ে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অবস্থান না করার জন্য তিনি সবাইকে আবারও অনুরোধ জানান।

এদিকে ‎কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানিতে ডুবে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন মেহেরনামা ৮নং ওয়ার্ড বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মুশফিকুর রহিম। সে ওই এলাকার সৌদি (প্রবাসী) মো. নাছিরের পুত্র। তার মৃত্যুর বিষয়টি পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। এরপর পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, জামিনের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে, জামিনের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সামনে এই বিষয়টি তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। তাকে দেশে ফিরিয়ে আনার পরই তাকে গ্রেফতার করা হবে এবং জামিনের সুযোগ কিছুতেই নেই।

আমিনুল ইসলাম আরও জানান, নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তবে, এই বিষয়টি সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করছে।

এ সময় তিনি ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের সকল অপরাধের তদন্তের ব্যবস্থাও করছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্বভার গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজির দায়িত্বভার গ্রহণ

আশিক সাইদ রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। দায়িত্বগ্রহণের সময় রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাইদ বলেন, “আমি রাজশাহী রেঞ্জে নতুন যোগদান করেছি।” তিনি জানান, “আমি এই রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করব।” আশিক সাইদ উল্লেখ করেন যে, “সেই সাথে মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমন ও মাদক প্রতিরোধে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%