ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনার আমতলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে, যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ শিক্ষার্থী সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও শোষণের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবিক মর্যাদা, অসাম্প্রদায়িকতা, প্রেম, স্বাধীনতা ও শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বক্তারা উল্লেখ করেন, যদি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দেওয়া যায়, তবে তারা একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

আমতলী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সেলিম মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক।

এছাড়া অনুষ্ঠানে আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক হায়াতুজ্জমান মিরাজ মৃধা, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জিহাদ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মো: আশরাফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন: "নজরুলের সৃষ্টিকর্ম শুধু একটি নির্দিষ্ট সময় বা প্রজন্মের জন্য নয়; তাঁর চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।" তিনি আরও বলেন, সমাজে বিভেদ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি দেশ, মানুষ ও সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে নজরুলের জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ এবং তা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যার ঘটনায় ৩ আসামি রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যার ঘটনায় ৩ আসামি রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৬) হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা জানা এবং ঘটনার মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামি পনির পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে।

মামলার এজাহার থেকে জানা যায়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে অটোরিকশায় করে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন।

 

জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেন।

ছিনতাইকারীদের টানে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলা পারভীনের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

 

মামলা হওয়ার পর রবিবার (৩০ আগস্ট) র‍্যাব-২ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পনি গাজী ও সেন্টু জুলিয়ানকে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী পাড়ায় কাজী আকলাসের বাসার সামনের সড়ক থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজাবাজার এলাকা থেকে রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভার বৈঠক শুরু, পে স্কেল নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


মন্ত্রিসভার বৈঠক শুরু, পে স্কেল নিয়ে যা জানা গেল

মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আজ সোমবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আজকের বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদনের উদ্দেশ্যে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। কিন্তু বিষয়টি মন্ত্রিপরিষদের আলোচ্য বিষয় হিসেবে রয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির রাজাপুরে গাজীরহাটে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


ঝালকাঠির রাজাপুরে গাজীরহাটে হামলার অভিযোগ, গুরুতর আহত ঠিকাদার

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের গাজীরহাটে হামলার শিকার হয়েছেন সাইফুল ইসলাম (৩৫) নামে এক ঠিকাদার। অভিযোগ রয়েছে, আমান তালুকদার নামের এক ব্যক্তির আক্রমণে গুরুতর আহত হন তিনি। বর্তমানে সাইফুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছিল ২৯ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে, গাজীরহাটে মোশাররফের চায়ের দোকানের সামনে। আহত সাইফুল ইসলাম পুটিয়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। অভিযুক্ত আমান তালুকদারও একই গ্রামের বাসিন্দা, তিনি আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে এবং পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাইফুল ইসলাম কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন। এ সময় আমান তালুকদার তার কাছে কিছু টাকা দাবি করেন। সাইফুল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় আমান তালুকদার কোমরে লুকিয়ে রাখা একটি গিয়ার চাকু বের করে সাইফুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় সাইফুলের মাথা, ডান চোখের ওপরের অংশ এবং পেটের বাম পাশে গুরুতর কাটা জখম হয়।

হামলার পর আমান তালুকদার সাইফুলের পকেটে থাকা নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

রাজাপুর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত আমান তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রথম মাজারে মহানগর বিএনপির শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রথম মাজারে মহানগর বিএনপির শ্রদ্ধা

চট্টগ্রামে জিয়াউর রহমানের প্রথম মাজারে মহানগর বিএনপির শ্রদ্ধা

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, যিনি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি, তাঁর প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পরে, তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এরশাদ উল্লাহ বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। তাঁর লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা।তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়ার সময়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। পরবর্তী সময়ে বিএনপি দেশ ও জাতির স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

এরশাদ উল্লাহ আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে যায়। ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে।

 

এখন গণতন্ত্রকে আরো সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে।’

আইনের শাসন, মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নাগরিক অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মনজুর আলম মঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%