ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬: খুলনা এস বি আলী একাদশের ট্রাইবেকারে জয়


শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬: খুলনা এস বি আলী একাদশের ট্রাইবেকারে জয়

ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৬ এর প্রথম সেমিফাইনালে খুলনা এস বি আলী ফুটবল একাদশ ট্রাইবেকারে জয়লাভ করেছে।

রোববার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে খুলনা দল ১০ - ৯ গোলের ব্যবধানে ঝিনাইদহের হরিনাকুন্ড খেলোয়াড় কল্যাণ ফুটবল দলকে পরাজিত করে। ম্যাচের শুরুতে দু’দলের খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পর খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এরপর রেফারির বাশিতে বল গড়ানোর সাথে সাথে মাঠে খেলা শুরু হয়।

প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে, কিন্তু গোল না হওয়ায় রেফারির শেষ বাশিতে জয় পরাজয় নির্ধারণের জন্য ট্রাইবেকারের দিকে চলে যায়। ট্রাইবেকারে খুলনা এস বি আলী ফুটবল একাদশ ১০ - ৯ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী খুলনা দলের অধিনায়ক ইয়াসিন ম্যান অব দি ম্যাচ হিসেবে বিবেচিত হন।

আরও পড়ুন: কিডনি বিকল, সাহায্যের আবেদন করেছেন জেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল

ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন টুটুল হোসেন, জালাল হোসেন, আপন ও খায়রুল ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় এই টুনামেন্টের খেলায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচাষ্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তারেক মাহমুদ, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, ওয়াসিম ও লেখন সদ্দার সহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শৈলকুপায় রুফটফ সোলার কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


শৈলকুপায় রুফটফ সোলার কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে একটি অবহিতকরণ সভা, যেখানে জাতীয় রুফটফ সোলার কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ সভাটি রোববার সকালে (২৯ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ইয়াহিয়া সিদ্দিকী, বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় নেট মিটারিং পদ্ধতিতে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়া ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করলো প্রিমিয়ার ইউনিভার্সিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করলো প্রিমিয়ার ইউনিভার্সিটি

অর্থনীতি বিষয়ক উৎসব ‘ইকোনোব্রিয়াম ৫.০’-এর পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি দল। তারা গবেষণা, বিশ্লেষণ ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেন।

এই উৎসব গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এবারের উৎসবের মূল থিম ছিল ‘ক্লাইমেট, এনার্জি অ্যান্ড ইকোনমি: ডেভেলপিং অ্যাকশনেবল স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ’। জলবায়ু পরিবর্তন, জ্বালানি এবং অর্থনীতির সম্পর্ক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর কৌশল উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্য ছিল এই আয়োজনের।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো প্রিমিয়ার ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এবং আয়োজক ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে প্রিমিয়ার ইউনিভার্সিটির দলটি।

বিজয়ী দলের সদস্যরা হলেন সুমাইয়া ইয়াসমিন, শরিফা তাসফিয়া মিল্লাত এবং জান্নাতুল নাঈম। তারা সকলেই প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষার্থীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাদের অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করে ভবিষ্যতে শিক্ষাজীবন, গবেষণা এবং কর্মক্ষেত্রে আরো সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনিরও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম ও অগ্রযাত্রাকে আরো সমৃদ্ধ করবে।

এছাড়া সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত এবং বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, এই সাফল্য শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে।

‘ইকোনোব্রিয়াম ৫.০’ জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ফ্যাশন ও লাইফস্টাইলের কালেকশন নিয়ে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ময়মনসিংহে ফ্যাশন ও লাইফস্টাইলের কালেকশন নিয়ে ইল্লিয়ীনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু

ময়মনসিংহে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন, যা ফ্যাশনপ্রেমীদের কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এই স্টোরটি সাহেব আলী রোডে অবস্থিত এবং এটি ময়মনসিংহে ব্র্যান্ডটির প্রথম আউটলেট হিসেবে কাজ করছে।

ইল্লিয়ীনের কালেকশনে রয়েছে সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্ওয়্যার, ফুটওয়্যার, ফ্রাগ্রর‌্যান্স, এবং অ্যাকসেসরিজ। নতুন ফ্ল্যাগশিপ স্টোরে সব কালেকশন এক ছাদের নিচে থাকায় ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী সহজেই কেনাকাটা করতে পারবেন।

স্টোর উদ্বোধনের সময় ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম মন্তব্য করেন, “আমরা সবসময় ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। আমাদের প্রতিটি পণ্য ও সেবায় মানের ধারাবাহিকতা বজায় রাখা সেই প্রচেষ্টারই অংশ। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্যপূরণে আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।”

বড় শহরগুলোর বাইরেও ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ইল্লিয়ীন বিভিন্ন শহরে স্টোর চালু করছে। ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া এবং অন্যান্য শহরে ইতোমধ্যে ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ ও মাল্টি-ব্র্যান্ড স্টোর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রবিবার (২৯ নভেম্বর) এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে অভিযান চলাকালীন বুধহাটা বাজারের দেবনাথ ষ্টোরকে ২০০০ টাকা, শুভ্র ষ্টোরকে ১০০০ টাকা, স্বপন ষ্টোরকে ২০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় জরিমানা করা হয়। এছাড়া, আল্লাহর দান ষ্টোরকে ৩৭ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালীন ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%