ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

হারা ম্যাচে ৮৭ বলে ১২৯ রান করে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল


হারা ম্যাচে ৮৭ বলে ১২৯ রান করে রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

ভারতের নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি অসাধারণ রেকর্ড স্থাপন করেছেন লোকেশ রাহুল। তিনি ৮৭ বল মোকাবিলা করে অপরাজিত ১২৯ রানের একটি চমৎকার লড়াকু ইনিংস উপহার দেন। এই ইনিংসের মাধ্যমে তিনি যুবরাজ সিংহকে ছাড়িয়ে গেছেন।

ভারতীয় ব্যাটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে পাঁচ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক রান করার কৃতিত্ব অর্জন করেছেন রাহুল। ১০টি চার ও দুইটি ছক্কায় ১২৯ রান করে তিনি ভারতের হয়ে পাঁচ নম্বরে নামা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।

এতদিন এই রেকর্ড যুবরাজ সিংহের দখলে ছিল। ২০০৫ সালে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১১০ রান করেছিলেন। সেই রেকর্ডটি ভেঙে ফেললেন রাহুল। তিন নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, যিনি ২০০৯ সালে কিংসটনে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যান হ্যাথাওয়ে ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


অ্যান হ্যাথাওয়ে ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে

একই সাথে পাঁচটি ভিন্নধর্মী সিনেমা মুক্তি এবং তৃতীয় সন্তানের মা হওয়ার প্রস্তুতির কারণে ২০২৬ সালটি অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের জন্য ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত বছর হিসেবে চিহ্নিত হবে। এই ব্যস্ততম বছর শেষে অবশেষে ৪৩ বছর বয়সী এই তারকা অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

চলতি বছরে হ্যাথাওয়ে অভিনীত পাঁচটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এপ্রিলে সাইকোলজিক্যাল ড্রামা ‘মাদার মেরি’ দিয়ে তার বছর শুরু হয়। মে মাসে মুক্তি পায় ২০০৬ সালের জনপ্রিয় ছবির সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। জুলাইয়ে ক্রিস্টোফার নোলানের তারকাখচিত ‘দ্য ওডিসি’, আগস্টে সাই-ফাই ছবি ‘দ্য এন্ড অফ ওক স্ট্রিট’ এবং অক্টোবরে মুক্তি পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘ভেরিটি’।

পরপর মুক্তির এই তালিকা দেখে হ্যাথাওয়ে নিজেও প্রথমে বিস্মিত হয়েছিলেন। তিনি জানান, একই বছরে এতগুলো ছবি প্রেক্ষাগৃহে আসার বিষয়টি তার জন্য সত্যিই চমকপ্রদ ছিল। ব্যস্ত কাজের তালিকার মাঝে জুন মাসে স্বামী অ্যাডাম শুলম্যানের সাথে তাদের তৃতীয় সন্তানের আগমনের ঘোষণা দেন এই অভিনেত্রী। তবে গর্ভাবস্থাতেও প্রতিটি ছবির প্রচারণায় নিয়মিত অংশগ্রহণ করেছেন তিনি। এই সময়ে তার পোশাক ও মাতৃত্বকালীন ফ্যাশন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করে। টানা কাজের পর বর্তমানে তিনি বিরতিতে যাচ্ছেন। ২ অক্টোবর ‘ভেরিটি’ মুক্তির পর এক ভিডিও বার্তার মাধ্যমে হ্যাথাওয়ে জানান, সন্তান জন্মদান ও পরিবারের সুবিধার্থে তিনি কিছুদিন গণমাধ্যমের আড়ালে থাকবেন।

ক্যারিয়ারের শুরুর দিকে নানা প্রশংসার পাশাপাশি তীব্র অনলাইন ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। বিশেষ করে ২০১১ সালে অস্কার উপস্থাপনা এবং ২০১৩ সালে অস্কার জয়ের পর ইন্টারনেটজুড়ে ‘হ্যাথাহেট’ নামে এক ধরনের নেতিবাচক প্রচারণা তৈরি হয়, যা তার কাজ ও ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল। তবে সেসব সমালোচনা এড়িয়ে হ্যাথাওয়ে নিজের কাজে মনোনিবেশ করেছেন। ২০২৬ সালে এসে তিনি পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে প্রমাণ করেছেন, দর্শক ও প্রযোজকদের কাছে তার গ্রহণযোগ্যতা আগের মতোই অটুট রয়েছে।

বিরতি শেষে টম ক্রুজের সাথে ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েল এবং ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ ৩’-সহ বেশ কয়েকটি নতুন প্রজেক্টে তাকে পুনরায় দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


তৃণমূল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশিত হয়। এর ফলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগের পর কোয়েলকে নিয়ে চলা বিজেপিতে যোগদানের জল্পনা শেষ হলো।

কোয়েল আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে তিনি শপথ গ্রহণ করেন। কিন্তু কিছু মাসের মধ্যেই, ১৬ জুলাই, তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ করা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পদত্যাগের পর থেকেই কোয়েলের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। সেই আলোচনা এবার সিলমোহর পেল, কারণ তাকেই বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়ে কোয়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোয়েলের পূর্বসূরি হিসেবে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির প্রার্থী হিসেবে আবার রাজ্যসভায় নির্বাচিত হন। কোয়েলকে প্রার্থী করার মাধ্যমে সেই ধারাবাহিকতায় নতুন একটি নাম যুক্ত হলো।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। ভোটগ্রহণ ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে এবং সেদিনই ভোটগণনা সম্পন্ন হবে।

অভিনেত্রী থেকে রাজনীতিতে আসার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে বিজেপির প্রার্থী হওয়ায় কোয়েল মল্লিককে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এবার তিনি তার ছেড়ে যাওয়া আসনে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আশা প্রকাশ করেছেন যে, ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেই লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হবে। তিনি উল্লেখ করেন, মোগলহাট স্থলবন্দর চালু করা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। বন্দরটি অল্প সময়ের মধ্যে কিভাবে চালু করা সম্ভব, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। তবে, এটি একটি আন্তর্জাতিক বন্দর হওয়ায় প্রথমে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা সম্পন্ন করতে হবে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মোগলহাট স্থলবন্দর চালুর জন্য দুই দেশের মধ্যে চুক্তির আলোচনা হলেও বাস্তবে কোনো চুক্তি সম্পন্ন হয়নি। বর্তমান সরকার এই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান মন্তব্য করেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে স্থানীয় মানুষের দাবির সঙ্গে সরকার একমত। বাংলাদেশের অংশে বন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল প্রস্তুতের সক্ষমতা বিদ্যমান। ইতিমধ্যে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন।

তিনি আরও বলেন, বন্দরটি আন্তর্জাতিক হওয়ায় শুধুমাত্র বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট নয়, ভারতের পক্ষ থেকেও স্থলবন্দর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সমঝোতা থাকতে হবে। এ বিষয়ে অগ্রগতি হলে মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোস্তাকিম বিল্লাহ জনি জটিল অস্ত্রোপচার করছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. মোস্তাকিম বিল্লাহ জনি জটিল অস্ত্রোপচার করছেন

সরকারি হাসপাতালে অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তবে, বেসরকারি প্রচারণার মাধ্যমে নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে পরিচয় দিচ্ছেন।

এটি বগুড়ার ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মোস্তাকিম বিল্লাহ জনির বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মস্থলের বাইরে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে কিডনি, ব্রেস্ট টিউমার, পাইলস, অ্যাপেন্ডিক্স, সিজারসহ অন্তত ২০ ধরনের অস্ত্রোপচারের প্রচারণা চালানো হচ্ছে তার নামে।

সম্প্রতি একটি অপারেশন থিয়েটারের ভিডিওতে ডা. মোস্তাকিমকে পাইলসের অস্ত্রোপচার করতে দেখা গেছে। এ বিষয়ে উপস্থিত এক বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে তার তর্কবিতর্কের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রোগীর পাইলসের অস্ত্রোপচার করছেন ডা. মোস্তাকিম বিল্লাহ জনি। ভিডিও ধারণকারী চিকিৎসক তাকে অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসক হিসেবে উল্লেখ করে প্রশ্ন করেন, তিনি কিভাবে এ ধরনের অস্ত্রোপচার করছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটিও ঘটে।

ঘটনাটি বিচ্ছিন্ন কি না, তা জানতে অনুসন্ধান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের একাধিক বেসরকারি ক্লিনিকে ডা. জনির চিকিৎসাসেবা ও প্রচারণার তথ্য পাওয়া যায়। তার নামে ব্যানার, ফেস্টুন, মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় কিডনি, ব্রেস্ট টিউমার, পাইলস, অ্যাপেন্ডিক্স, সিজারসহ অন্তত ২০ ধরনের অস্ত্রোপচারের কথা উল্লেখ রয়েছে।

ফলে, অ্যানেসথেসিওলজি বিভাগের একজন চিকিৎসক হিসেবে এসব জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচার করার জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা, প্রশিক্ষণ ও স্বীকৃতি অর্জন করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া, ডা. মোস্তাকিমের সরকারি দায়িত্ব পালনের সময়ের সঙ্গে তার বেসরকারি কার্যক্রমের কোনো সংঘাত রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপুর ২টা থেকে রোগী দেখার প্রচারণা চালানো হলেও তার সরকারি কর্মস্থল বগুড়ায়। বিষয়টি যাচাই করতে তার বায়োমেট্রিক হাজিরার তথ্য সংগ্রহ করা হয়।

গত ১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৫২ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডা. মোস্তাকিমের উপস্থিতি রেকর্ড হয়েছে ৩৫ দিন। তবে, প্রতিদিনই হাসপাতালে প্রবেশের (ইনটাইম) ও বের হওয়ার (আউট টাইম) সময় একই, অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি থাকলেও কর্মঘণ্টা শূন্য দেখাচ্ছে।

এসব অভিযোগ প্রসঙ্গে ডা. মোস্তাকিম বিল্লাহ জনি দাবি করেছেন, তিনি যেকোনো ধরনের সার্জারি করতে সক্ষম। এটি রোগীরা জানেন। উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমার হাসপাতালের তত্ত্বাবধায়ক দেখবেন, আপনাদের (সাংবাদিক) জবাব দেওয়ার কিছু নেই।’

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়ার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ বি এম জাফর সাদিক বলেন, ‘অস্ত্রোপচার মানেই শুধু একজন চিকিৎসকের দক্ষতার প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িত রোগীর নিরাপত্তা, অ্যানেসথেসিয়া, অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত জনবল। কারণ অপারেশন থিয়েটারে একটি ভুলের মূল্য একজন রোগীকেই দিতে হয়। বিষয়টি খুবই উদ্বেগজনক।’

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডা. মোস্তাকিম নিয়মিত জটিল অস্ত্রোপচার করছেন- এমন তথ্য তাদের জানা নেই। ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম বলেন, উনি (ডা. মোস্তাকিম) অপারেশন টিমের সদস্য, কিন্তু অপারেশন করতে পারেন না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিএমএ বগুড়ার সদস্যসচিব ডা. মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বলেন, ‘বিশেষায়িত ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের যোগ্যতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটালে তা শাস্তিযোগ্য অপরাধ।’

বিএমএ বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ বলেন, ‘অ্যানেসথেসিয়ার চিকিৎসক যদি সার্জারি করে থাকেন, তা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। এর সুষ্ঠ তদন্ত হওয়া দরকার।’

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি বা প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া বিশেষায়িত মেজর সার্জারি করা অনৈতিক। সরকারি দায়িত্ব পালনের সময় কর্মস্থলের বাইরে গিয়ে বেসরকারি কার্যক্রম পরিচালনারও সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%