ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে: ক্ষমা ও সংযমের আহ্বান


আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে: ক্ষমা ও সংযমের আহ্বান

আক্রোশ মানুষের একটি গভীর নেতিবাচক আবেগ, যা তাকে ক্ষোভ ধরে রাখতে, প্রতিশোধের সুযোগ খুঁজতে এবং প্রতিপক্ষের ক্ষতি করার জন্য প্ররোচিত করে। রক্ত-মাংসে গড়া মানুষ হিসেবে অন্যায় আচরণে কষ্ট পাওয়া বা রাগ অনুভব করা অস্বাভাবিক নয়, তবে রাগের বশে সীমা লঙ্ঘন করা, অন্যায় প্রতিশোধ গ্রহণ করা কিংবা দীর্ঘকাল ধরে বিদ্বেষ পোষণ করা অনুচিত। কারণ আক্রোশ মানুষের ন্যায় ও অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দিতে পারে। মুমিন কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রোশ ধরে রাখতে পারে না। পবিত্র কোরআনে মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ বলেন, ‘যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

পবিত্র কোরআনের একাধিক আয়াতে উল্লেখ রয়েছে যে, রাগের উদ্রেক হওয়া স্বাভাবিক, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো আবেগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা ও সংযমের পথ বেছে নেওয়া। কারণ আক্রোশের ভয়াবহতা হলো এটি মানুষকে ন্যায়বিচার থেকেও বিচ্যুত করতে পারে। আল্লাহ বলেন, ‘কোনো গোত্রের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো।’(সুরা আল-মায়িদা, আয়াত : ৮)

অর্থাৎ শত্রুতা, অপছন্দ কিংবা অতীতের আঘাত—কোনোটিই জুলুমের বৈধতা দেয় না। আবার কারো ওপর অহেতুক প্রতিশোধ নিতে গিয়ে নিরপরাধকে আঘাত করা, অপবাদ দেওয়া, অধিকার নষ্ট করা কিংবা ক্ষমতার অপব্যবহার করা আক্রোশের ফল। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

আরও পড়ুন: সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী

হ্যাঁ, যখন আল্লাহর বিধান লঙ্ঘিত হয় তখন অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের পাশে দাঁড়ানো এবং জালিমকে নিবৃত্ত করার চেষ্টা প্রশংসনীয়; কিন্তু সেই প্রতিবাদ অবশ্যই জ্ঞান, প্রমাণ, ইনসাফ ও শরিয়তের সীমার মধ্যে হতে হবে। নিজের প্রতিহিংসাকে ‘ন্যায়ের দাবি’ বলে চালানো আত্মপ্রবঞ্চনা। যখন ব্যক্তির সঙ্গে কোনো মন্দ আচরণ ঘটে, তখন তার উচিত উত্তম আচরণের মাধ্যমে তার উত্তর দেওয়া, এতে যার সঙ্গে শত্রুতা রয়েছে, সেও অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যেতে পারে। (সুরা ফুসসিলাত, আয়াত : ৩৪)

এ শিক্ষা প্রতিশোধের আগুনে ঘি ঢালে না; বরং সংশোধন ও সম্পর্ক রক্ষার পথ খুলে দেয়। আক্রোশের বশে কারো ক্ষতি করা, তার ইজ্জত, সম্পত্তি নষ্ট করা বীরত্ব নয়। প্রকৃত বীরত্ব হলো নিঃশর্ত ক্ষমা করে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে বলেছেন, প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (বুখারি, হাদিস : ৬১১৪)

একবার এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে গিয়ে তাঁকে উপদেশ দিতে বললে তিনি বারবার বলেন, তুমি রাগ কোরো না। (বুখারি, হাদিস : ৬১১৬)

এর অর্থ হলো, রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত, কথা কিংবা আচরণ করা থেকে নিজেকে বিরত রাখা মুমিনের জন্য আবশ্যকীয় কাজ। পাশাপাশি নিজের ভুলের সম্ভাবনা বিবেচনা করা, অপরের অবস্থান বোঝার চেষ্টা করা, ক্ষমার সওয়াব স্মরণ করা এবং আল্লাহর কাছে আত্মসংযমের তাওফিক চাওয়া জরুরি। তবে এ কথাও মনে রাখতে হবে, ‘ক্ষমা মানে জুলুমকে বৈধতা দেওয়া বা অপরাধীকে অবাধ সুযোগ দেওয়া নয়। কোরআন অন্যায়ের সমপরিমাণ প্রতিকারের অনুমতি দিয়েছে; তবে ক্ষমা ও সংশোধনের পথ উত্তম বলে জানিয়েছে।’ (সুরা আশ-শুরা, আয়াত : ৪০)

আরও পড়ুন: চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ

সুতরাং ন্যায়সংগতভাবে অধিকার আদায় করা যাবে, কিন্তু ব্যক্তিগত আক্রোশে সীমা ছাড়ানো যাবে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যিনি ক্ষমতার মূল মালিক, তিনি সবকিছু দেখছেন। প্রতিটি পদক্ষেপের হিসাব দিতে হবে।

আক্রোশ শুধু আখিরাতের ক্ষতি বয়ে আনে না; বরং এটি অন্তরকে অশান্ত করে, সম্পর্ক ও সামাজিক আস্থা নষ্ট করে এবং গুনাহের দিকে ঠেলে দেয়। বিদ্বেষ পোষে রাখলে প্রতিপক্ষের চেয়ে নিজের মনই বেশি ভারাক্রান্ত হয়। তাই মুমিনের কর্তব্য হলো, অন্যায়ের প্রতিবাদে দৃঢ় থাকা, কিন্তু প্রতিশোধস্পৃহাকে চরিত্রের চালিকাশক্তি হতে না দেওয়া; রাগকে ন্যায়ের অধীন রাখা এবং ক্ষমাকে মহত্ত্বের পরিচয় বানানো। এমন সংযম দুর্বলতা নয়; বরং আত্মার শক্তি ও তাকওয়ার বাস্তব প্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ এম


নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকার কারণে অথবা গ্যাস লাইনের লিকেজের ফলে ঘরের মধ্যে গ্যাস জমা হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দগ্ধ তিনজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন এ বিষয়ে বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন

আজ শনিবার সকালে (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান করবেন।

এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ বিশেষ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ বিশেষ কর্মসূচি

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দেশের সকল সেনানিবাস, নৌ-ঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ উপলক্ষে গণমাধ্যমে পৃথক বাণী প্রদান করেছেন।

বিশেষ ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে দিবসটির তাৎপর্য সংবাদপত্রে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হবে।

এদিন বাদ ফজর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানিত করবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরেও বর্ণাঢ্য আয়োজন

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, টাঙ্গাইলের ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বর্ণাঢ্য এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলোকে বিশেষভাবে সাজিয়ে নোঙর করে রাখা হবে। বেলা ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ তা দেখার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানের সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%