ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দের প্রস্তাব


সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ বেড়েছে। গেল বছরের তুলনায় প্রায় ৩০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা।

দীর্ঘ ১৯ বছর পরে সংসদে জাতীয় বাজেট পেশ করলো বিএনপি সরকার। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় অঙ্কের বাজেট।

নতুন বাজেটে সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ রাখা হয়েছে। দেশের দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে প্রায় ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের কারণে ২৫টি পোশাক কারখানা আজও বন্ধ

বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ কিছু নতুন কর্মসূচি এ খাতের আওতায় আসছে। ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতের আওতায় ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড দেয়া হবে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। মাসিক ভাতার পরিমাণ হবে ২৫০০ টাকা।

কৃষক কার্ড প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। নতুন ৮টি কর্মসূচি যুক্ত হলেও মোট কর্মসূচির সংখ্যা কমছে।

এদিকে, প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১০০ টাকা বেড়ে এক হাজার টাকা হচ্ছে। বয়স্ক, বিধবা এবং মা ও শিশু সহায়তা ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে।

৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ট্রেনে ভ্রমণ এখন ফ্রি হবে। মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

বরাবরের মতোই সবচেয়ে বড় অংশ বরাদ্দ থাকছে সরকারি চাকরিজীবীদের অবসর ভাতার জন্য। তাই, সরকার যে রেকর্ড পরিমাণ বরাদ্দ বাড়িয়েছে তা ইতিবাচক মনে হলেও, সুষম বণ্টনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদ ড. আবু ইউসুফ জানান, ‘সামাজিক সুরক্ষা খাতে ৯৫টি প্রোগ্রাম রয়েছে, আবার নতুন নতুন কর্মসূচিগুলো সরকার নিতে যাচ্ছে- এগুলোর সঙ্গে যেন ওভারলেপিং না হয়। কারণ সরকারের আর্থিক বিষয়টিও দেখতে হবে।’

সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন বিবেচনায় রেখে ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ফুটবল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:৩০ এম


বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ফুটবল

বিশ্বকাপে আজ এবং আগামীকাল সকাল মিলিয়ে রয়েছে তিনটি ম্যাচ। কিছুক্ষণের মধ্যে মাঠে নামতে চলেছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল

দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র

সকাল ৮টা; বিটিভি, টি স্পোর্টস ও সময়

কানাডা-বসনিয়া

রাত ৮টা; বিটিভি, টি স্পোর্টস ও সময়

যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

আগামীকাল সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-মোহামেডান

সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

গুলশান-টাইগার্স

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

অগ্রণী ব্যাংক-স্ট্রাইকার্স

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

প্রাইম ব্যাংক-লেপার্ডস

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ এম


বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে হামলার পরিকল্পনা বাতিল করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। এর ফলে আগের দিনের দরপতন আরও বৃদ্ধি হয়েছে। একই সাথে, সপ্তাহের শুরুতে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখিত আছে যে, শুক্রবার (১২ জুন) ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়াচ্ছে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৪৮ ডলারে। সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে গেছে।

মূলত ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দেয়ার পরও বৃহস্পতিবার পরিকল্পিত হামলা থেকে সরে আসেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে তেহরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, তেহরান এখনও কোনো চুক্তির খসড়ায় অনুমোদন দেয়নি।

বাজার পরিস্থিতি নিয়ে আইজি'র বাজার বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘এটি হয়তো আরেকটি মিথ্যা আশাও হতে পারে, কিন্তু বাজারের প্রতিক্রিয়া ছিল দ্রুত এবং স্পষ্ট।’

এর আগে বুধবার, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়ে জানায়, যে কোনো জাহাজের ওপর গুলি চলবে, যদি তারা এ পথ দিয়ে চলাচলের চেষ্টা করে। তেহরানের মাসব্যাপী এই অবরোধের কারণে তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

তবে মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে যে, বাণিজ্যিক জাহাজগুলো এখনো এই জলপথ ব্যবহার করে চলাচল অব্যাহত রেখেছে।

টনি সাইকামোরের মতে, তেলের দাম কমলেও বাজারে ঊর্ধ্বমুখী ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। তিনি বলেছেন, দাম যদি ৮০ ডলারের নিম্ন সাপোর্ট লেভেলের ওপরে অবস্থান করে, তবে বাজারের ঝুঁকি দৃঢ়ভাবে ঊর্ধ্বমুখী থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ জুন ২০২৬ নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ এম


১২ জুন ২০২৬ নামাজের সময়সূচি

নামাজ পড়া সময়মতো প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর ফরজ। এজন্য নামাজের সময় কখন শুরু হয় এবং শেষ হয় তা প্রত্যেক মুসলমানের জানা জরুরি, যাতে সময় শেষ হওয়ার আগেই নামাজ আদায় করা যায়।

আজ শুক্রবার, ১২ জুন, ২০২৬; ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বাংলা; ২৫ জিলহজ, ১৪৪৭ হিজরি। চলুন, দেখুন আজকের নামাজের সময়সূচি:

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিই এখনো চূড়ান্ত নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:৫০ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিই এখনো চূড়ান্ত নয়: ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো ‘কিছুই চূড়ান্ত হয়নি’ এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে এ কথা জানিয়ে তিনি বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে এবং নতুন নতুন অনুরোধ যোগ করছে। ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের পাশাপাশি কাতারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছে।

জ্বালানিসহ বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এ প্রণালিকে তুলনামূলক ‘কম নিরাপদ’ করে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনা চলমান এবং চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এই পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন।

বৃহস্পতিবার নিজে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, সংশ্লিষ্ট সকল পক্ষ চুক্তির বিষয়গুলো এবং সেগুলোকে বিস্তারিতভাবে অনুমোদন করেছে।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সপ্তাহান্তে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এ চুক্তি সই হতে পারে। তবে তিনি এ আয়োজনে থাকতে পারবেন না, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কিছু পরেই হরমুজ প্রণালি উন্মুক্ত হবে। তবে ট্রাম্পের এসব দাবির পর ইরানের পক্ষ থেকে জানানো হলো, কিছুই এখনো চূড়ান্ত নয়।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%