ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

এনজো ফার্নান্দেজকে দলে টানতে ২ হাজার কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির


এনজো ফার্নান্দেজকে দলে টানতে ২ হাজার কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির

ম্যানচেস্টার সিটি চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর জন্য ১২০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ২,০০৭ কোটি ৪ লাখ টাকা) একটি প্রস্তাব প্রস্তুত করেছে। সিটির নতুন ম্যানেজার এনজো মারেস্কা এই তারকাকে নিজের মাঝমাঠের পুনর্গঠনের জন্য প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনজো ফার্নান্দেজও ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। বর্তমান সিটি বস মারেস্কার সাথে ফার্নান্দেজের সম্পর্ক বেশ ভালো। তিনি মূলত এই আর্জেন্টাইন তারকাকে ইতিহাদে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রদ্রি বার্সেলোনায় যোগ দিয়েছেন এবং বার্নার্দো সিলভা ও তিজানি রেইন্ডার্সের মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডাররা ক্লাব ছাড়ায়।

আরও পড়ুন: সার্বিয়ান টেনিস খেলোয়াড় স্তেফান মিলিচেভিচকে ২৪ বছরের নিষেধাজ্ঞা

 

ম্যানচেস্টার সিটির মাঝমাঠে শূণ্যতা সৃষ্টি হয়েছে। তাই মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্য মরিয়া ম্যানসিটি। এই দলবদল উইন্ডোতেই ইলিয়েট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চেলসি যদি এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে সক্ষম হয়, তাহলে তারা মাঝমাঠে পূর্ণ শক্তি ফিরে পাবে।

 

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ঘোষণা

এদিকে, বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য ১২০ মিলিয়ন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্যে চুক্তিটি সম্পন্ন হলে, এটি প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল দলবদল হিসেবে রেকর্ড গড়বে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


কুড়িগ্রামে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে কুড়িগ্রামে সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়নীতি ও শান্তির শিক্ষা তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

এ অনুষ্ঠানটি বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপির অঙ্গসংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা এলায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিনার মিনহাজ।

হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে বিশেষ আলোচনা করেন কুড়িগ্রাম কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সেক্রেটারী মুফতি জামাল উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারি মুফতি মুজাম্মিলুল হক আইমানী, জাতীয় মুফাসসির পরিষদ কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, কুড়িগ্রাম জেলা শাখা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করা হয়।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনে সততা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির যে দৃষ্টান্ত রয়েছে, তা অনুসরণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা ও পারস্পরিক বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর সীরাতচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর জীবন ও আদর্শের শিক্ষা ছড়িয়ে দিতে নিয়মিত সীরাতভিত্তিক আয়োজনের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সীরাতবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষায় নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, সীরাত প্রতিযোগিতা ও সেমিনারের মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ করার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সীরাতচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

আগামী ২৮ আগস্ট আকাশে সৃষ্টি হতে যাচ্ছে চলতি বছরের অন্যতম সেরা বৈচিত্র্যময় মহাজাগতিক মুহূর্ত। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে অবস্থান করায় বিশ্ববাসী এক বিরল গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্যাবলি।

উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা চাঁদের এই রূপ সরাসরি দেখতে পাবেন। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে এই চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি শুরু হবে। এই সময়ে পৃথিবীর ঘন ছায়া চাঁদের উপরিভাগের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাবমতে, আগামী ২৮ আগস্ট গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিটে) আংশিক গ্রহণের চূড়ান্ত পর্যায়টি দৃশ্যমান হবে।

আমেরিকা অঞ্চলের মানুষ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট পর্যবেক্ষণ করতে পারলেও ইউরোপ ও আফ্রিকার মানুষ সূর্যোদয় বা সূর্যাস্তের নির্দিষ্ট মুহূর্তে আংশিক রূপটি দেখতে পাবেন।

পুরো চাঁদ এবার ঢাকা না পড়লেও পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হওয়ার ফলে চাঁদের ঢেকে যাওয়া অংশটি গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করবে। এই রক্তিম দৃশ্যের কারণে একে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্লাড মুন’ বলা হচ্ছে।

চন্দ্রগ্রহণের পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বিস্তৃত থাকবে, তবে চাঁদের তামাটে রূপের স্থায়িত্ব হবে কিছুটা কম। গত ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের আকাশে ঘটে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের ঠিক দুই সপ্তাহ পরই একই সরলরেখায় পৃথিবীর অবস্থানের কারণে এই চন্দ্রগ্রহণটি ঘটছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণের মতো এই চন্দ্রগ্রহণ দেখতে চোখের কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই। খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা যাবে, তবে বাইনোকুলার বা সাধারণ টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের পরিবর্তনগুলো স্পষ্ট ধরা দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডলিকে ছাড়া পৃথিবী বড্ড অচেনা’, শৈশবের আইডলের প্রয়াণে অশ্রুসিক্ত সুইফট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


‘ডলিকে ছাড়া পৃথিবী বড্ড অচেনা’, শৈশবের আইডলের প্রয়াণে অশ্রুসিক্ত সুইফট

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতনে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কান্ট্রি মিউজিকের মুকুটহীন রানি, কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী ডলি পার্টনের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ পপতারকা টেইলর সুইফট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নাশভিলে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই শিল্পী। শৈশবের আইডল ও কান্ট্রি সংগীতের এই রূপকারের চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না সুইফট। 

নিজের আবেগঘন বার্তায় সুইফট জানান, ডলি পার্টনকে ছাড়া এই পৃথিবীকে অবাস্তব, অসম্ভব ও এক অদ্ভুত শূন্যতায় ভরা বলে মনে হচ্ছে।

টেইলর সুইফট অত্যন্ত ভাবগম্ভীর ভাষায় বলেন, ডলি পার্টন এই পৃথিবীতে তার চির-উদার জীবনযাপন এবং অসংখ্য মানুষের জীবনকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তার মাধ্যমেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সুইফটের মতে, ডলি পার্টন ছিলেন এক উপহারের মতো, যা কখনোই শেষ হওয়ার নয়। তিনি যেমন সবাইকে নিজের মতো করে বাঁচতে উৎসাহ দিতেন, তেমনি জীবন চলার পথের কঠিন শিক্ষাগুলো তিনি অত্যন্ত পরম মমতায়, সততার সঙ্গে এবং প্রায়ই নিজস্ব রসিকতার ছলে শেখাতেন। নিজের ব্যক্তিগত জীবনে রহস্যের মায়াজাল ধরে রাখলেও, মূল জায়গাগুলোতে তিনি ছিলেন একেবারে স্বচ্ছ ও স্পষ্ট। একদিকে যেমন তার হৃদয়ে অন্যদের দুঃখ-কষ্টের জন্য ছিল পরম সহানুভূতি, অন্যদিকে একজন শিল্পী হিসেবে নিজের আত্মমর্যাদা রক্ষায় তার ছিল ইস্পাতকঠিন মনোবল।

ডলি পার্টনের সৃষ্ট সুর ও বার্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সুইফট জানান, তার লেখা অনবদ্য গান ও সুর পৃথিবীর সবচেয়ে কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে পারত। সংগীতের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় ডলির অবদান তুলে ধরে তিনি বলেন, পার্টনের বিশেষ উদ্যোগের মাধ্যমে বিশ্বের লাখ লাখ শিশু বিনামূল্যে বই পেয়ে গল্পের জগতে ডুব দিতে শিখেছে। সুইফট স্বীকার করেন, ডলির মতো পথপ্রদর্শকেরা সংগীতের কঠিন পথগুলো সুগম করেছিলেন বলেই তার মতো তরুণী গান লেখার ও মঞ্চে ওঠার স্বপ্ন দেখার সাহস পেয়েছিলেন। এই চিরবিদায়ের মুহূর্তে সুইফট প্রতিজ্ঞাবদ্ধ কণ্ঠে জানান, জীবনের প্রতি পদক্ষেপে তিনি ডলির স্মৃতি ও শিক্ষা মনে রাখবেন।

সংগীতজীবনের সূচনালগ্নে কান্ট্রি মিউজিক দিয়ে যাত্রা শুরু করা টেইলর সুইফট বরাবরই ডলি পার্টনের প্রতি তার অগাধ শ্রদ্ধা প্রকাশ করে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও সুইফট ডলিকে সংগীতশিল্পের এক ‘বিবর্তন ও রূপান্তরের শক্তি’ এবং ‘কালের সেরা গল্পকার’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। অন্যদিকে, কিংবদন্তি শিল্পী ডলি পার্টনও সুইফটের ক্যারিয়ার, ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং তরুণ প্রজন্মের ওপর তার ইতিবাচক প্রভাবের ভূয়সী প্রশংসা করেছিলেন। ২০২৪ সালের এক সাক্ষাৎকারে ডলি বলেছিলেন, সুইফটের মতো অনুপ্রেরণাদায়ী মানুষ এই বিশ্বজুড়ে অত্যন্ত প্রয়োজন।

তাদের মধ্যে গড়ে ওঠা এই মধুর আত্মিক সম্পর্কের সাম্প্রতিক এক উদাহরণ ছিল গত মাসেই। সুইফট এবং ট্র্যাভিস কেলস তাদের বিয়ের ঠিক আগে ডলি পার্টনের বিখ্যাত শিশু সাক্ষরতা কার্যক্রম ‘ইমাজিনেশন লাইব্রেরি’তে ২০ লাখ ডলার অনুদান প্রদান করেন। এই দাতব্য প্রতিষ্ঠানটি জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রতি মাসে বিনামূল্যে বই উপহার দিয়ে থাকে। অনুদানের পর একটি ভিডিও বার্তায় ডলি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের ধন্যবাদ জানান এবং নিজস্ব হাস্যরসে বলেন, নবদম্পতির এই উদারতা প্রমাণ করে যে মানবসেবা তাদের জীবনের একটি মূল অংশ। পরিশেষে নিজের বিখ্যাত গান ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গেয়ে সুইফট ও কেলসের প্রতি শুভকামনা জানিয়েছিলেন এই চিরসবুজ সংগীত কিংবদন্তি।

সূত্র: ভ্যারাইটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ২

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)। তাদের বাড়ি নড়াইলে।

আজ বিকালে ডিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে চক্রটি। আগ্রহী ক্রেতাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হতো। এরপর অস্ত্র দেওয়ার কথা বলে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাকে ব্লক করে দিতেন চক্রের সদস্যরা।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের কর্মকর্তারা জানান, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই পেজের অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।

২৪ আগস্ট রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের হয়ে এভাবে প্রতারণা করতেন। অনলাইনে অস্ত্রের ছবি ও ভিডিও দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হতো। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো। এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%