ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে


জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

জাপানের টোকিওর উত্তরাঞ্চলের কিতা ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ভবনের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আরও পড়ুন: আমজনতার তারেককে নিয়ে প্রধানমন্ত্রী করলেন কড়া জবাব

টেলিভিশন ফুটেজে দেখা যায়, টোকিওর উত্তরাঞ্চলীয় কিতা ওয়ার্ডের ওই বিদ্যালয়ে বেশ কিছু দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

টোকিও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে, শুরুতে নিশ্চিত হওয়া যায়নি যে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে কি না।

ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, আগুন প্রায় নিভে গেছে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: শব্দচয়ন নিয়ে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, গুম-হত্যা রোধের আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


সৈয়দপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শেরেবাংলা সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই আলোচনাসভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ও নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়—কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। প্রথম পর্বে শিল্প সাহিত্য সংসদ পরিচালিত সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।

এ পর্বে দুটি দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে এককভাবে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী চয়নিকা রায়, পাঁপড়ি মোহন্ত, চিত্রা রাণী, স্মরণিকা দাস, বিশ্বরূপ দাস, প্রতিভা বিশ্বাস, অর্পণ, প্রভা গোস্বামী ও ফাতেমা।

পরে চিত্রাঙ্গদা রায় ও প্রকৃতি রায় কবিতা আবৃত্তি করেন। দ্বিতীয় পর্বে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

এতে কবিতা আবৃত্তি করেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, আলমগীর সরকার, কামরুজ্জামান শাওন ও কুমার অপু বিশ্বাস। সংগীত পরিবেশন করেন ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, নজরুল ইসলাম সরকার, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত ও হোসনে আরা লিপি প্রমুখ।

সংগীতানুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ সুফিয়া বানু শিল্পী ও সংগীত শিক্ষক দেব কুমার নাগ। তবলায় সহযোগিতা করেন এম এ পারভেজ লিটন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক সাংবাদিক কাজী জাহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ম. আ. শামীম, সহসভাপতি নকিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সংগীত সম্পাদক হোসনে আরা লিপি, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ শাহ হামিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদিউজ্জামান বদিয়ার, নির্বাহী সদস্য গোলাম রুবায়েত মিন্টু, প্রবীণ সদস্য অ্যাডভোকেট তুষার কান্তি রায়, আজমল সরকার, মীর সরওয়ার আলী মুকুল, নাট্য ব্যক্তিত্ব সাংবাদিক রেজানুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন, এম ওমর ফারুক, আতাহার হোসেন বাদশা, রেজাউল হক, তোফাজ্জল হোসেন লুতুসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


টানা ৩ ছক্কায় রেনশর ফিফটি

ম্যাচের ১৩ তম ওভারে লেগ স্পিনার রিশাদকে টানা ৩টি বাউন্ডারি মারেন ওজি ব্যাটার ম্যাট রেনশ। ওই ওভারের দ্বিতীয় বল থেকে তিনি টানা তিনটি ছক্কা মারেন রেশন।

এই পারফরম্যান্সের মাধ্যমে ১৩ ওভারে ওজিদের স্কোর বোর্ড ১২৩ রানে পৌঁছে যায়।

অন্য দিকে, রেশনের সঙ্গে জুটিতে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফলের প্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফলের প্রদর্শনীর আয়োজন

জাতীয় প্রেস ক্লাবে দেশীয় ফল প্রদর্শনের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়েছে। ৪২ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার, ১৯ জুন, ২০২৬ তারিখে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ এর পরিবেশনার মাধ্যমে প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

এ সময় তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু গান পরিবেশন করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সংগীত উপভোগ করতে ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

দেশীয় ফলের সম্ভারের মধ্যে রয়েছে আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অড়বরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, আমলকী, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠবাদাম, দেশি খেজুর ইত্যাদি।

প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন এবং ক্লাবের সিনিয়র সদস্যরা স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির গৌরীপুর উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত
 
 
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে অনন্য অবদান রাখায় দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লবকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা নীড় ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ বারের অধিক রক্তদানকারী ব্যক্তি ও রক্তদান কার্যক্রমে অবদান রাখা সংগঠনগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সেবা নীড় ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বদেশ প্রাইভেট হাসপাতাল লিমিটেডের পরিচালক শামসুদোহা মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবা নীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব এবং গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুল আহামেদ নাসিম।
আলোচনা সভা শেষে ৩০ বারের অধিক রক্তদানকারী ছয়জন ব্যক্তি ও তিনটি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে সর্বাধিক ৮৮ বার রক্তদান করে বিশেষভাবে সংবর্ধিত হন দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি শেখ বিপ্লব। তিনি ১৯৯১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে এ মাইলফলক অর্জন করেন।
এছাড়া দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন ৫২ বার রক্তদান করে সম্মাননা লাভ করেন। অন্য সম্মাননাপ্রাপ্তরা হলেন— হিমেল মাহামুদুর, ইমরান হোসেন হৃদয়, শাহজাহান হোসেন ও আজিজুল ইসলাম, যারা ৩০ থেকে ৪০ বার রক্তদান করেছেন।
সংগঠন পর্যায়ে সম্মাননা পায় গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদ্রুত ব্লাড ডোনার সোসাইটি এবং ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। সমাজের আরও মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে নিয়মিত রক্তদাতাদের এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%