ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফরিদপুরে টর্চলাইটের আলোয় দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫


ফরিদপুরে টর্চলাইটের আলোয় দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার কারণে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন মানুষের আঘাত লাগার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অন্তত ১০টি দোকান ভাঙচুরের শিকার হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার পৌর এলাকার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। রাতের অন্ধকার নেমে আসার পর দুই পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষটি পুরো এলাকায় আতঙ্কের সঞ্চার করে।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হতে পারে।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুমন নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষ হওয়ায় আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

ওসি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান হত্যা ও অর্থ আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ স্কুল শিক্ষক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


সন্তান হত্যা ও অর্থ আত্মসাতের অভিযোগে অবরুদ্ধ স্কুল শিক্ষক, অতঃপর...

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড এবং সাবেক স্ত্রীকে প্রতারণার অভিযোগে এলাকা উত্তাল হয়ে উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সাবেক স্ত্রী শাহানা বেগম টাকা ও সন্তান হত্যার বিচার দাবিতে বিদ্যালয়ে এসে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে জনতা তার পদত্যাগপত্র লিখে নেয়। পরে ঘটনাস্থলে খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে প্রধান শিক্ষক ও তার সাবেক স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

অনুসন্ধান ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের মেয়ে শাহানা বেগমের সাথে ২০১৯ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল। বিয়ের পর গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় তারা বসবাস শুরু করেন। এ সময় শাহানা বেগমের পূর্বের স্বামীর জমি বিক্রির ১৭ লাখ ৫০ হাজার টাকা প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে হাতিয়ে নেন।

চলতি বছরের জানুয়ারি মাসে শাহানা বেগম অন্তঃসত্ত্বা হলে থেকেই তার ওপর নির্মম নির্যাতন চালানো হতো যেন সন্তান ভূমিষ্ঠ হতে না পারে। ১৮ জানুয়ারি তাদের একটি সন্তান জন্ম নেয়। অভিযোগ রয়েছে, জন্মের পরপরই প্রধান শিক্ষক নবজাতকটিকে পরিকল্পিতভাবে হত্যা করেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে কোনো প্রকার ধর্মীয় রীতি কিংবা স্বাভাবিক প্রক্রিয়া ছাড়াই অত্যন্ত তাড়াহুড়ো করে শিশুটিকে গাইবান্ধা পৌর গোরস্থানে পুরাতন কাপড়ে জড়িয়ে দাফন করা হয়।

স্থানীয়দের মতে, ২০২১ সালে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও একাধিক নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। বারবার এসব অপরাধ প্রমাণিত হলেও তিনি পার পেয়ে আসছিলেন ‘অদৃশ্য শক্তির’ জোরে।

সেখানেই দুপুরে সন্তান হত্যা এবং টাকা আত্মসাতের বিচারের দাবিতে সাবেক স্ত্রী শাহানা বেগম স্কুলে গিয়ে হাজির হলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা এই লম্পট প্রধান শিক্ষককে পদত্যাগ করতে বলেন। উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে বিদ্যালয়ের অফিসিয়াল প্যাডে পদত্যাগপত্র লিখে নেয়।

পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে খবর দেওয়া হলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি/এ্যাসিল্যান্ড) জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে প্রধান শিক্ষক এবং অভিযোগকারী শাহানা বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এক প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগগুলো গুরুতর। পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই কলঙ্কিত শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি বার্তা প্রেরক গিয়াস রনি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ এম


নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ বুধবার ১ জুলাই ঘোষণা করা হবে।

চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমের শেষে নিহত শিশুর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

বুধবার (১ জুলাই) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এই মামলার রায় ঘোষণা করা হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ দুই দফা পরিবর্তন করে ১ জুলাই নির্ধারণ করা হয়।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬), সে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের জেঠাতো ভাই।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পরে, বাড়ির পেছনের সেপটিক ট্যাংকি থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ভিকটিমের জেঠাতো ভাই শাহাদাত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে, শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনাটি প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপটিক ট্যাংকিতে রেখেছিল।

এটি উল্লেখ্য যে, ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপন করার পরিকল্পনা করছে দখলদার ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:২৫ এম


পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপন করার পরিকল্পনা করছে দখলদার ইসরাইল

দখলদার ইসরাইল পশ্চিম তীরে ১০০টি স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিল।  

এখন ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অধিকৃত পশ্চিম তীরের ‘এ’ অঞ্চলের ১০০টি কৌশলগত স্থান দখল করার পরিকল্পনা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো।

মঙ্গলবার ইসরাইল হাইয়োম পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেটলার ফার্মস অ্যাসোসিয়েশন’ এবং ‘হাভাত (ফার্মস) ফোরাম’-এর তৈরি করা এই পরিকল্পনার লক্ষ্য হলো অধিকৃত ভূখণ্ডের মানচিত্রকে মৌলিকভাবে বদলে দেওয়া।

প্রতিবেদনে বলা হয়, এ প্রস্তাবে ‘বাস্তবায়নের দিন’ হিসেবে আখ্যায়িত একটি দিনে পশ্চিম তীরের প্রায় ১০০টি কৌশলগত স্থানে বাহিনী মোতায়েন করার একটি রূপরেখা দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানগুলো ‘এ’ অঞ্চলে অবস্থিত। ১৯৯৫ সালের অসলো-২ চুক্তি অনুযায়ী এ অঞ্চলটির প্রশাসনিক ও নিরাপত্তার নিয়ন্ত্রণ ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে রয়েছে।

পত্রিকাটির মতে, পরিকল্পনাটি ইসরাইলি সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং এতে ফিলিস্তিনের প্রধান শহরগুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধিভুক্ত অ্যান্টি-ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিটির সভাপতি মুয়াইয়াদ শাবান এ প্রস্তাবটিকে অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি দাবি করেন, এটি অবৈধ বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর কোনো স্বাধীন উদ্যোগ নয় বরং এর মধ্য দিয়ে ডানপন্থি ইসরাইলি সরকারের অনুসরণ করা বৃহত্তর নীতির প্রতিফলন ঘটেছে।

ইসরাইলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের শহর ও নগরগুলোতে অভিযান চালায়। এসব অভিযানে প্রায়ই গ্রেফতার, মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালানো হয়।

ফিলিস্তিনিদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী এবং দখলদারদের হামলায় ১ হাজার ১৭৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত, ১২ হাজার ৬৬৬ জন আহত এবং প্রায় ২৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত প্রকাশ জুলাই অভ্যুত্থান: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ এম


ছাত্রদলের দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত প্রকাশ জুলাই অভ্যুত্থান: রিজভী

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৭ বছরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি এ বিষয়ে মন্তব্য করে বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলোর প্রজ্বালন শুধু এক দিনের জন্য নয়। প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে, যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনও আগমন ঘটতে না পারে।’

আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার অবশিষ্টাংশ এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা দেশের মেগা প্রজেক্ট অর্থাৎ মেট্রোরেল ও পদ্মা সেতুর টাকা পর্যন্ত চুরি করেছে।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘তারেক রহমানের কাজ দেখে মনে হচ্ছে আমরা, আপনারা–সবাই জাতীয়তাবাদী। কেবল ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড নয়, আজ রেড সিগন্যালে যে গাড়িটি নিয়ম মেনে দাঁড়িয়ে যায়, সেটিও জাতীয়তাবাদেরই অংশ।’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলা এই মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণে উৎসর্গ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%