ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সুইজারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা


সুইজারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মন্তব্য করেছেন, ইউরোপের দলটিকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালের আগে, মার্তিনেজ বলেন, ‘সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে উঠে থাকে, তবে সেটা তাদের যোগ্যতার কারণেই। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি।’

আরও পড়ুন: বিসিবি থেকে চাকরি হারালেন মোহাম্মদ আশরাফুল

সুইসদের সর্বশেষ ম্যাচ বিশ্লেষণ করার কথাও তিনি জানান। তিনি জানান, ‘আমরা কলম্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। তারা সবসময় ইতিবাচক ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে তারা খুবই শক্তিশালী, আর সেট-পিস থেকেও দারুণ হুমকি তৈরি করতে পারে।’

আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাকের বিশ্বাস, ম্যাচটি হবে দুই আক্রমণাত্মক দলের লড়াই। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।’

মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর আত্মবিশ্বাসী আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।

আরও পড়ুন: পাকিস্তান দলে ৩ নতুন ব্যাটার, বাদ পড়লেন মাসুদ ও সাজিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব (৩২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াকুব তাতুয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস বাজার এলাকা থেকে একটি পুরনো মসজিদের কাঠামো খুলে অন্যত্র নেওয়ার কাজ চলছিল। এসময় কাঠামোর একটি অংশ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ইয়াকুব বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ দুর্ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ এম


বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

 

বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে আইএসপিআর জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ এম


সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে দেখতে হাসপাতালে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অসুস্থ সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

ডেপুটি স্পিকার আজ শনিবার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দেখতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান। তিনি সাবেক স্পিকারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক স্পিকারের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সুস্থতা শুধু তাঁর নিজের পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, নিকট আত্মীয়স্বজন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা, কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে বাপের একাধিক বিয়ের প্রতিবাদ করায় ৪ সন্তানকে পিটিয়ে আহত করার অভিযোগ। চিকিৎসাধীন ১ ছেলে, ২ মেয়ে ও ছেলের বউ। থানায় মামলার প্রস্তুতি।

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:১৯ এম


লালমনিরহাটে বাপের একাধিক বিয়ের প্রতিবাদ করায় ৪ সন্তানকে পিটিয়ে আহত করার অভিযোগ। চিকিৎসাধীন ১ ছেলে, ২ মেয়ে ও ছেলের বউ। থানায় মামলার প্রস্তুতি।

 

লালমনিরহাটের আদিতমারীতে বাবার একাধিক বিয়ে এবং স্ত্রীদের নামে জমি লিখে দেওয়ার প্রতিবাদ করায় চার সন্তানকে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত ৯ই জুলাই উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার মন্ডলটারী এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আদিতমারী থানায় মামলার প্রস্তুতি চলছে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার মন্ডলটারী এলাকা। এই এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আলীর বিরুদ্ধে উঠেছে নিজ সন্তানদের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত জয়নাল আলী এ পর্যন্ত ৫টি বিয়ে করেছেন। গত ৭ই জুলাই এক সন্তানসহ অন্য এক বিবাহিত নারীকে পালিয়ে নিয়ে এসে ৬ নম্বর বিয়ে করার চেষ্টা করলে বাধা দেন তার সন্তানেরা।
এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল আলী নিজের শরীর ব্লেড দিয়ে কেটে ছেলেদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করেন এবং পরে কোর্ট ম্যারেজ করেন। পরবর্তীতে গত ৯ই জুলাই এই ঘটনার প্রতিবাদ করায় এবং গ্রাম্য সালিশে না যাওয়ায়, জয়নাল আলী তার মামাতো ভাই নূর খালেক ও নূর মোহাম্মদসহ ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সন্তানদের ওপর অতর্কিত হামলা চালান।


হামলায় জয়নাল আলীর ৪ সন্তান— মোঃ সুজন মিয়া, মোছাঃ জামিলা, মোছাঃ জুঁই এবং মোছাঃ শিল্পী গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে এক মেয়ের হাঁটুর নিচের অংশ কেটে যায় এবং অন্য সন্তানদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।


ভুক্তভোগী ১ (মোঃ সুজন মিয়া):
"আমার বাবা মেয়েলোভী মানুষ, ৫টা বিয়ে করছে। ৭ তারিখে আরেকটা ১ বাচ্চাওয়ালা মেয়েকে ভাগায় নিয়ে এসে ৬ নম্বর বিয়ে করতে চায়। আমরা বাধা দিলে উনি নিজের গা ব্লেড দিয়ে কেটে আদিতমারী থানায় আমার নামে মিথ্যা অভিযোগ করতে যায়। পরে কোর্ট ম্যারেজ করে। ৯ তারিখে আমার বোনকে মারার প্রতিবাদ করায় ভাড়াটে গুন্ডা দিয়ে আমাকে মেরে পা ও শরীর ক্ষতবিক্ষত করে দিছে। আমি এখন হাসপাতালে।"


ভুক্তভোগী ২ (মোছাঃ জুঁই আক্তার):
"বাবার এই একাধিক বিয়ের বারণ করায় আমাকে ফুফুর বাসায় জুতা দিয়ে পিটানো হয়। ৯ তারিখে গ্রাম্য সালিশে আমরা যাই নাই দেখে বাবা, ওনার মামাতো ভাই নূর খালেক, নূর মোহাম্মদসহ ১০-১২ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা করে। আমার একটা পায়ের হাঁটু ফেটে গেছে, আরেকটা হাঁটুতে দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলছে।"

বর্তমানে আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন। নিজ জন্মদাতার এমন নির্মমতায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ভুক্তভোগী পরিবারটি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আদিতমারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%