ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১


কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১

পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে সরোয়ার হোসেন নামে এক ইউনিয়ন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।আহত সরোয়ার হোসেন কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং স্থানীয় বিএনপি রাজনীতির সাথে যুক্ত।স্থানীয় সূত্র ও আহতের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সরোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বোনের জন্য পারিবারিক মালামাল খুলনার একটি গাড়িতে তুলে দিতে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একই এলাকারএনায়েত হোসেনের ছেলেরা প্রথম দফায় তাঁর ওপর হামলা চালান।পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠি বাজারে নিয়ে গেলে সেখানে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন এসে দ্বিতীয় দফায় সরোয়ারের ওপর পুনরায় হামলা চালান। হামলার একপর্যায়ে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং শনিবার (১৭ অক্টোবর) তাঁকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ইবরাহীম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি।”

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত আবহ সৃষ্টি করেন।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগামী দিনের শিক্ষাজীবন নিয়ে আশাবাদ সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

 

দ্বীপ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃক্লাব ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে দ্বীপ স্পোর্টিং লায়ন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দ্বীপ স্পোর্টিং রয়েলস।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের কাজীপাড়া তেমাথায় অবস্থিত কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার ফজলুল করিম, মাধ্যমিক সহকারী বিদ্যালয়, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার কাজী আনোয়ার হোসেন, চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার এস এম আইয়ুব আলী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কাজী দেলোয়ার হোসাইন সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন পপেল, কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জহির উদ্দিন, মাস্টার রিপন চন্দ্র দাস ও মাস্টার কাজী নিজাম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক নাইমুল হক নাঈম, দ্বীপ স্পোর্টিং ক্লাবের শুভাকাঙ্ক্ষী কাজী মাকসুদ, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান, সন্দ্বীপ ফুটবল একাডেমির কোচ মো. শাহাদাত, আনন্দময় স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে ধারাভাষ্যকার ও আরপিএল টিভির অ্যাডমিন আমিনুল ইসলাম রিয়াদসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীপ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কাজী আফসার সাকিব।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে দ্বীপ স্পোর্টিং রয়েলস। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় পর্যায়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য।

খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে দ্বীপ স্পোর্টিং ক্লাবের এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া থাকবে, তবে চট্টগ্রাম বিভাগে পরবর্তী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বুলেটিনে উল্লেখ করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে পরবর্তী ৪৮ ঘণ্টায় হালকা ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আবহাওয়া দফতর জানায় যে, বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী: শিক্ষার্থীদের কাছে দুই আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ঢাকা রেসিডেনসিয়াল কলেজে প্রধানমন্ত্রী: শিক্ষার্থীদের কাছে দুই আবেদন

রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়েছেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী যান। তিনি ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "কেবল সরকারের একক প্রচেষ্টায় দেশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পুরোপুরি বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সার্বিক ও সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।" বিশেষ করে তরুণদের নিজেদের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সর্বস্তরে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, "তোমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?"

তিনি আরও উল্লেখ করেন, তরুণদের এই সংহত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনা সম্ভব–তা এরইমধ্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তবে কেবল আন্দোলনের মধ্যেই দায়িত্ব সীমায়িত রাখলে চলবে না। নতুন করে দেশ গঠন ও এক সুবিন্যস্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের একইভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে শিশু ও কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।" এই পরিস্থিতি মোকাবিলা এবং শহরের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের বিকল্প নেই।

তিনি আরও বলেন, "সরকার এরইমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।"

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন– দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%