ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে আইনশৃঙ্খলা সভায় প্রশ্ন উঠেছে


পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামিকে নিয়ে আইনশৃঙ্খলা সভায় প্রশ্ন উঠেছে

পটুয়াখালীর গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামির উপস্থিতি নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গত সোমবার উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবনের চতুর্থ তলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, সেক্রেটারি ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। একই সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ রেনু আক্তারও উপস্থিত ছিলেন। এদিকে, রেনু আক্তারের বিরুদ্ধে সি আর মামলা নম্বর ৪৭৯/১৭-এ জারি হওয়া ওয়ারেন্টের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নথিতে আদালতে হাজির করার নির্দেশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর রয়েছে। নথি অনুযায়ী, তার বিরুদ্ধে এক বছরের সাজা রয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “বিষয়টি আমরা জানার চেষ্টা করছি। প্রতিদিন থানায় অনেক ওয়ারেন্ট থাকে, সবগুলোর তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয় না। তার নামে ওয়ারেন্ট আছে কি না, সেটি যাচাই করা হচ্ছে।”

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

তিনি আরও বলেন, “সভাটির আয়োজক উপজেলা প্রশাসন। সেখানে কারা উপস্থিত থাকবে, সেটি তাদের বিষয়।” অন্যদিকে, অভিযুক্ত রেনু আক্তার দাবি করেন, তিনি ওই মামলায় গত মাসে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তবে জামিনসংক্রান্ত কোনো নথি বা আইনজীবীর নাম জানতে চাইলে তিনি নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “তিনি কমিটির সদস্য নন, উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে সভায় এসেছিলেন। আর সাজা বা ওয়ারেন্টের বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের।” ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে যে, ওয়ারেন্টভুক্ত একজন আসামি কীভাবে প্রশাসনিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নিলেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্ব ও জবাবদিহিতা কতটুকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৬ এম


মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ভোলার মনপুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান-২০২৬, যা মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, হাজীর হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান শিরিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইকরামুল কবিরসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবীনদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণও অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা কলেজজীবনের নতুন অধ্যায়কে সাফল্যমণ্ডিত করতে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে কলেজের শিক্ষক-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৭ এম


বাবুগঞ্জে ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা ব্যতিক্রমী ভ্যান র‌্যালি ও গণসংযোগ সম্পন্ন করেছেন। বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাহুতকাঠী বন্দর থেকে শুরু হওয়া ভ্যান র‌্যালিটি আবুল কালাম কলেজ এলাকা ঘুরে নতুনহাট স্টেশনে গিয়ে শেষ হয়।

এরপর শিহাব স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। গণসংযোগকালে শিহাব মোল্লা উল্লেখ করেন, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন তাঁকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জনগণের সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন। তিনি সেই অনুযায়ী মাঠে কাজ করছেন।

শিহাব আরও জানান, গণসংযোগে তিনি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর জন্য কাজ করবেন এবং স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবায় ৩ জনের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ এম


মাধবপুরে ইভটিজিং ও মাদক সেবায় ৩ জনের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ইভটিজিং, মাদক সেবন করে মাতলামি এবং মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে পৃথক অভিযানে তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌর শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ফজল মিয়া (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি পূর্ব মাধবপুর গ্রামের মস্তব আলীর ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

এর আগে একই দিন ভোররাতে মাদক সেবন করে রাস্তায় মাতলামি করার অভিযোগে পশ্চিম মাধবপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪২)কে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর এলাকায় মাদক সেবন করে বাবা-মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ফাহিম মিয়া (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি দেবীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে উদ্ধার হলো দাঁড়াশ সাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৫ এম


শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে উদ্ধার হলো দাঁড়াশ সাপ

শ্রীমঙ্গলে একটি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি দাঁড়াশ সাপ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় মানিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

এটি জানা যায় যে, ওই সময় রান্না করছিলেন মানিক মিয়ার স্ত্রী। হঠাৎ রান্নাঘরে রাখা লাকড়ির ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন এসে সাপটি দেখতে পান। সাপটি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সেটিকে মেরে ফেলতে চান। এ সময় বাবু নামের একজন ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

লোকজনের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির নিচে চলে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রায় ৪০ মিনিট ধরে লাকড়িগুলো একে একে সরিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে লাকড়ির নিচে লুকিয়ে থাকা দাঁড়াশ সাপটির সন্ধান পাওয়া যায়। পরে কোনো ধরনের আঘাত না করে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা দাঁড়াশ সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোথাও যদি কোনো বন্যপ্রাণী ধরা পড়ে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়, তাহলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন্যপ্রাণী বিভাগকে খবর দিতে হবে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%