ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার


ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেফতার

মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলত তারা। এরপর নানা কৌশলে হাতিয়ে নিত ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ। ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনার কারণে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। অনেক ক্ষেত্রেই মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিশ্বাসের ফাঁদে ফেলত। পরে বিভিন্ন কৌশলে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতো। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৩ আগস্ট দিবাগত রাত অর্থাৎ ২৪ আগস্ট ভোর সোয়া ৪টার দিকে লালপুর থানাধীন জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চক্রটির দুই সদস্যকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত যাচাই করে চক্রটির প্রতারণার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগ, ৪০ লাখ টাকার মাছ নিধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে চল্লিশ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে ওই পুকুরের ছোট বড় সব ধরণের মাছ মরে ভেঁসে উঠতে থাকে।

দুপুর বেলায় ওই চেয়ারম্যানের গ্রামের বাড়ি শালগ্রাম গ্রামে গিয়ে দেখা যায়, পুকুর পাড়ে সারি সারি মিনি ভ্যানট্রাকে বিপুল পরিমাণ বড় বড় পাঙ্গাস মাছ তুলে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত ২৬টি ট্রাক ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রমিকরা। তারা জানান, মাছগুলো মরে গন্ধ ছড়ানোর ফলে বাজারে কেউ এসব মাছ কিনতে চাচ্ছেন না। খুব কম দামেও ক্রেতা পাওয়া যাচ্ছেনা। ওই পুকুরে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর, দেশি ফলি প্রভৃতি মাছ মরে ভেঁসে উঠছে। তখনও শ্রমিকরা পুকুরে জাল টেনে মরা মাছগুলো তুলে আনছিলেন।

পুকুরের মালিক সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানালেন, তাদের বেশ কয়েকটি পুকুরে তিনি নিজেই দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরে ১০ হাজার পাঙ্গাসের পোনা এবং আরো দামি মাছের পোনা ছেড়েছিলেন। এ সপ্তাহেই মাছগুলো তুলে বিক্রি করার কথা ছিল। ভোর থেকে মাছগুলো মরে ভেঁসে উঠতে থাকে। পুকুরের তলদেশেও অনেক মাছ মরে পড়ে রয়েছে।

তিনি জানান, কেউ গ্যাস বড়ি প্রয়োগ করার ফলেই মাছগুলো মরছে। এতে তার চল্লিশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুকুরের মাছ তোলা তদারকি করার জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় কোন অভিযোগ করার সুযোগ পাননি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ইরান কি মক্কা চুক্তিতে যোগ দিচ্ছে, এখন পর্যন্ত যা জানা গেল

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ইরানকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ জানানো হয়নি, এটি স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে, মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, বিষয়টি নিয়ে কিছু প্রস্তাব বা আলোচনার কথা উঠে এলেও, তারা এখনো কোনো অফিসিয়াল আমন্ত্রণ পাননি।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য তাদের দেশের পার্লামেন্টারি নিউজ এজেন্সির প্রধান মেহেদি রাহিমির আগের দাবিকে সরাসরি নাকচ করে দেয়। রাহিমি আগে আল মায়াদিনকে জানিয়েছিলেন যে, ইরান চুক্তিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে।

গত ৭ আগস্ট, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের ঘোষণা দেয়। তিন দেশের প্রতিনিধিরা বলেছেন যে, এই জোট গঠন তাদের যৌথ নিরাপত্তা জোরদার করার জন্য একটি উদ্যোগ, এবং এটি ইরানের বিরুদ্ধে কোনো বৈরী পদক্ষেপ নয়। এছাড়াও, সম্প্রতি রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান বা মিসরের মতো প্রভাবশালী আঞ্চলিক পরাশক্তি যদি এই আঞ্চলিক নিরাপত্তা জোটে যোগ দিতে চান, তবে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

অন্যদিকে, চুক্তিতে ইরানের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী মহলে। ইসরায়েলি দৈনিক ‘হারেতজ’-এ প্রকাশিত এক পর্যালোচনায় থিঙ্কট্যাংক মিটভিম ইনস্টিটিউটের গবেষক কসেনিয়া সেভতলোভা মন্তব্য করেন, যদি ইরান এই প্রতিরক্ষা জোটে যুক্ত হয়, তবে পুরো জোটের কাঠামোগত সমীকরণ আমূল বদলে যাবে। তার মতে, মধ্যপ্রাচ্যে ইরানের এমন অন্তর্ভুক্তি অঞ্চলটিতে মার্কিন প্রভাব ও মর্যাদার জন্য একটি বৃহৎ ধাক্কা হিসেবে প্রমাণিত হতে পারে, যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারবেনা।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:০২ পি.এম


অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরো সুসংহত, আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে একটি মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ অভিবাসন বিষয়ে বাংলাদেশের নেতৃত্ব, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা ও অভিবাসনের চিত্র উল্লেখ করে তিনি অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। শামা ওবায়েদ বলেন, দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সম্মিলিতভাবে অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও প্রত্যাগত অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় অংশ নেওয়া অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা তাদের এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং এ-সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ বিষয়গুলো তুলে ধরেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী চলতি বছরের জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ে বিভিন্ন গন্তব্য দেশের অবস্থান নিয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সভায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসক, ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা, নেতৃত্বে জাদরান, দলে চমক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


ভারতের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা, নেতৃত্বে জাদরান, দলে চমক

আফগানিস্তান ভারতের বিপক্ষে সেপ্টেম্বর মাসে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সোমবার, আফগান ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য ১৫ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে।

বড় দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিম জাদরানকে। তাকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলের অধিনায়কতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এটি একটি পূর্ণশক্তির দল হিসেবে ঘোষণা করেছে আফগানিস্তান। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার নবীন-উল-হক। ডান কাঁধে ফ্র্যাকচার হওয়ায় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। তার প্রত্যাবর্তন আফগানিস্তানের পেস আক্রমণকে আরো শক্তিশালী করেছে। এই দলে রয়েছেন ফজল হক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই এবং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইও।

মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়াতে আবারও দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার গুলবদিন নাইব।

এশিয়ান গেমসের দলে জায়গা না পেলেও ভারতের বিপক্ষে সিরিজে রয়েছেন রশিদ খান। স্পিনের বিভাগে তার উপস্থিতি আফগানিস্তানের জন্য বড় ভরসা হিসেবে থাকবে। রশিদের সঙ্গে রয়েছেন নূর আহমেদ এবং নাঙ্গিয়াল খারোতি। অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার মহম্মদ নবি দলে থাকায় আফগানিস্তানের স্কোয়াডে অভিজ্ঞতা এবং ভারসাম্য বাড়বে।

নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন আনক্যাপড উইকেটকিপার ব্যাটার নূর রহমান। তার ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দলে নেওয়া হয়েছে। রহমানুল্লাহ গুরবাজের পাশাপাশি নূর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকবেন। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে।

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:

১৩ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি

১৫ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি

১৭ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%