ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম


মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের ক্র্যাশ প্রোগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের ২ ও ৭ নম্বর ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশকনিধন এবং জনসচেতনতামূলক বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে।

বুধবার পরিচালিত এই কর্মসূচির আওতায়, ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়।

এছাড়া, নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান, নির্মাণাধীন স্থাপনা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানিতে লার্ভিসাইড প্রয়োগ এবং মশকনিধন কার্যক্রমও পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।

আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

চসিক জানায়, নগরীতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ধারাবাহিকভাবে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের সচেতন করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আয়বহির্ভূত সম্পদ অর্জন

সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই তথ্যটি বুধবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানিয়েছেন। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

দুদকের তদন্তে হারুন অর রশীদের বিরুদ্ধে ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকা এবং তার ভাই শাহারিয়ারের বিরুদ্ধে ১৮ কোটি ২৮ লাখ ৭ হাজার ৫৫৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, হারুন অর রশীদের স্থাবর সম্পদের মূল্য ১২ কোটি ৭ লাখ ৭ হাজার ৯১২ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৯ কোটি ২১ লাখ ১ হাজার ৬৯৩ টাকা। সব মিলিয়ে তার সম্পদের মূল্য ২১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬০৫ টাকা।

আয়কর নথি পর্যালোচনায় তার বৈধ আয় পাওয়া গেছে ৩ কোটি ৫১ লাখ ১৯ হাজার ৭৬৮ টাকা। ব্যয় বাদে নিট আয় ১ কোটি ২৯ লাখ ১৫ হাজার ৬ টাকা। ফলে, দুদক তার সম্পদের তুলনায় ১৯ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৫৯৯ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে শনাক্ত করেছে।

তদন্তে হারুনের দক্ষিণখানের আশিয়ান সিটিতে ৫ কাঠার প্লট, প্রায় ৮২ একর জমি, বনানীতে ১০.৩৬ শতাংশ জমি ও ভবন, উত্তরা সেক্টর-৩-এ আটতলা বাড়ি এবং কক্সবাজার ও টেকনাফে জমির তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, শাহারিয়ারের স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৩০৭ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৮৭৮ টাকা। সব মিলিয়ে তার সম্পদের মূল্য ১৮ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১৮৫ টাকা।

২০১৯-২০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত শাহারিয়ারের মোট আয় ছিল ৬৫ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকা। ব্যয় বাদে সঞ্চয়ের সক্ষমতা ছিল ৪৮ লাখ ৯০ হাজার ১৩০ টাকা। ফলে, দুদক ১৮ কোটি ২৮ লাখ ৭ হাজার ৫৫৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে শনাক্ত করেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, হারুন পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন এবং এসব সম্পদের অবৈধ উৎস গোপন ও স্থানান্তর করে মানিলন্ডারিং করেছেন। তার ভাই শাহারিয়ারেরও এসব সম্পদ অর্জন ও গোপন করতে সহযোগিতা করার কথা তদন্তে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২), দণ্ডবিধির ১০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


নাটোরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি সম্পন্ন হওয়ার পর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য প্রদান করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী বেগম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতের লড়াইয়ে আলকারাজকে বিদায় করে শেল্টনের চমক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


গভীর রাতের লড়াইয়ে আলকারাজকে বিদায় করে শেল্টনের চমক

গভীর রাতের মহাকাব্যিক লড়াইয়ে আলকারাজকে বিদায় করে শেল্টনের চমক

 

৪ ঘণ্টা ২৮ মিনিটের মহাকাব্যিক এক লড়াই। শেষ পর্যন্ত হাসলেন বেন শেল্টন।

 

বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে ২৩ বছর বয়সী এই আমেরিকান ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় অর্জন করেছেন।

নিউইয়র্কে স্থানীয় সময় আজ রাত ৩টা ৩৩ মিনিটে শেষ হওয়া এই মহাকাব্যিক লড়াইয়ে শেল্টন ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (১০-৭) গেমে আলকারাজকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছান। ম্যাচ পয়েন্টে ১৪৬ মাইল গতির দুর্দান্ত একটি এইস মারার মাধ্যমে তিনি জয় নিশ্চিত করেন।

 

ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরা ছিল। পঞ্চম সেটের সপ্তম গেমে দুজনের পয়েন্ট ছিল সমান ১৪০-১৪০। শেল্টনের সার্ভে তখন আলকারাজ চাপ তৈরি করেছিলেন। কিন্তু শেল্টন কখনো লাফিয়ে উঠে, কখনো পিছিয়ে গিয়ে স্প্যানিশ তারকাকে বিভ্রান্ত করার চেষ্টা করে সেই চাপ সামলে নেন।

 

শেষ পর্যন্ত ব্যবধান ছিল খুব সামান্য। শেল্টন মোট ১৬৯ পয়েন্ট জিতেছেন, অন্যদিকে আলকারাজের পয়েন্ট ১৬৪। প্রথম সার্ভে পয়েন্ট জয়ের শতাংশেও শেল্টন কিছুটা এগিয়ে ছিলেন।

অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে বড় পার্থক্য তৈরি হয়েছে। আলকারাজ ৫৩টি আনফোর্সড এরর ও ৭টি ডাবল ফল্ট করেছেন।

 

শেল্টনের আনফোর্সড এরর ছিল ৩৫টি।

এই ম্যাচের আগে শেল্টন কখনো বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষ তিন খেলোয়াড়কে হারাতে পারেননি। আলকারাজের বিপক্ষে তার আগের তিন ম্যাচেও জয় ছিল না। অবশেষে ১৭ বারের চেষ্টায় শেল্টন শীর্ষ তিনে থাকা একজন খেলোয়াড়কে হারানোর স্বাদ পেলেন।

ইউএস ওপেন দিয়েই চার মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন আলকারাজ। সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকাকে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো। শেষ সেটের একপর্যায়ে তাকে ক্লান্ত ও হতাশ দেখাচ্ছিল।

ম্যাচ শেষে শেল্টন বলেছেন, ‘এটাই (আলকারাজের ক্লান্তি) আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে, এটাই আমাকে এই জয় এনে দিয়েছে।’ তিনি গভীর রাত পর্যন্ত গ্যালারিতে থেকে ‘ইউএসএ, ইউএসএ’ বলে সমর্থন জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সেমিফাইনালে শেল্টনের প্রতিপক্ষ আরেক আমেরিকান ফ্রান্সেস টিয়াফো। এর ফলে এবারের ইউএস ওপেনে নিশ্চিতভাবেই একজন আমেরিকান খেলোয়াড় ফাইনালে খেলতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ায় অস্ত্রগুদামে ভ-য়া-বহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


সিরিয়ায় অস্ত্রগুদামে ভ-য়া-বহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার, ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে যে, সারমাদার নিকটবর্তী উত্তর ইদলিবের গ্রামীণ এলাকার বুর্জ আল-নুমরা গ্রামে অস্ত্র এবং যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধার ও জরুরি সেবাদল ঘটনাস্থলে পাঠানো হয়।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

তবে অস্ত্রগুদামটিতে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ায় দীর্ঘদিনের যুদ্ধের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক ছড়িয়ে রয়েছে। এসব বিস্ফোরক প্রায়ই বেসামরিক মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

সর্বশেষ এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র:

আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%