০৪:২৪ পি.এম
কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই তারকা বর্তমানে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানা গেছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তার ডান হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে মিঠুন চক্রবর্তীর একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার পুনরায় অস্ত্রোপচার করতে হয়—এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ
অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করছে।
অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন