০১:৪০ পি.এম
সরকারি চাকরিজীবীদের নবম পে কাঠামো নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর এক স্পষ্ট বার্তা প্রদান করেছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, পে স্কেল অনেকটাই চূড়ান্ত অবস্থায় রয়েছে।
আজ সোমবার সরকারের দায়িত্ব গ্রহণের '১৮০ দিন পূর্তি' অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনেকটাই চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।
তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে নতুন পে-স্কেল যা তৈরি করা হয়েছে, সেটি অনেকটাই চূড়ান্ত অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
এদিকে, নতুন পে স্কেলের ঘোষণা আজ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রবিবারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার একই বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পে-স্কেল এখনও বিবেচনাধীন রয়েছে এবং সরকার এ ব্যাপারে একটি প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি জানান, "এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।"
আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করবে ঢাকা ম্যাস ট্রানজিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন