১১:১৯ এম
রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানোর পর পালানোর সময় পুলিশ জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেলে হঠাৎ করে বিকট শব্দে কল্যাণপুরের খাজা মার্কেটের সামনে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে সেখানে উপস্থিত ট্রাফিক পুলিশ ও সাধারণ জনতা সাহসিকতার পরিচয় দিয়ে জাহাঙ্গীরকে ধাওয়া করে আটক করেন।
আরও পড়ুন: রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ
ঘটনার পর গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন