০৯:২০ পি.এম
শ্রমিক হত্যা, অযৌক্তিক তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, দেশব্যাপী অরাজকতা, শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়াট্রায়ালের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পর নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশের স্থানেও অংশগ্রহণকারীরা উপস্থিত হন।
এ সময় তাঁরা শ্রমিক হত্যা, নির্যাতন, শ্রমিক নেতাদের ওপর হামলা এবং তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, "তেল-গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। অবিলম্বে এসব পণ্যের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হব।"
আরও পড়ুন: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জোরারগঞ্জ থানার মোহাম্মদ আব্দুল হালিম
বক্তারা আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে কথিত মিডিয়া ট্রায়াল বন্ধ করতে হবে।" তাঁরা শ্রমিক হত্যার বিচার এবং শ্রমিক শক্তির নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা। মশাল মিছিলের নেতৃত্ব দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. মাসুদ, যুবশক্তির নেতা বখতেয়ার হোসেন। এ সময় এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন