ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে যাত্রীবাহী বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী গুরুতর আহত বাস আটক করেছে পুলিশ


ঝিনাইদহে যাত্রীবাহী বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী গুরুতর আহত বাস আটক করেছে পুলিশ

”২৬ আগস্ট ২০২৬” ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (স্ত্রী) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর অভিযুক্ত বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের সেনাসদস্য সোহেল কাজীর স্ত্রী। আহত সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

আরও পড়ুন: ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসী বাবার হৃদ্‌রোগে মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে সঙ্গে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

বাবু পাবনা পিওয়াইসি ক্লাবের একজন কৃতি ক্রিকেটার ছিলেন। তিনি পাবনা সাবেক ক্রিকেটার সমিতিরও সদস্য ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফেসবুকে রাশেদ খান

বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আউট হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াত এনসিপিকে নির্বাচনী খরচ দিয়ে ১৯৭১ সালের অপরাধ মুছে ফেলার চেষ্টা করছে।

আজ বুধবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব দাবি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট হয়ে যাবে। জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, তখন প্রকৃত সরকার থেকেও এনসিপি এভাবেই আউট থাকবে।

সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার পেছনে জামায়াতের ৭১-এর অপরাধ মুছতে চাওয়ার অপচেষ্টা রয়েছে, এমন দাবি করেন রাশেদ খান।

তিনি বলেন, “কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১-এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না।”

রাশেদ খান আরও বলেন, “যত দিন জামায়াত থাকবে, তত দিন ৭১-এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগকে ২৪-এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।”

ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, এমন ধারণা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, “এখন জামায়াতের নেতাদের শরীরে ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়তো পরিলক্ষিত হবে না। হয়তো তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দেবে।”

তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী বলে ডাকতে শুরু করবে, যোগ করেন রাশেদ খান।

তিনি বলেন, “ছায়া মন্ত্রিসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসেবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত।

নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয়নি জামায়াত। অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে।”

রাশেদ খান বলেন, “নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরাসি তারকাকে চায় লিভারপুল, প্রায় ১৮৫ মিলিয়ন চায় পিএসজি!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


ফরাসি তারকাকে চায় লিভারপুল, প্রায় ১৮৫ মিলিয়ন চায় পিএসজি!

লিভারপুল, ট্রান্সফার উইন্ডো বন্ধের ঠিক আগমুহূর্তে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ব্র্যাডলি বারকোলাকে এনফিল্ডে নিয়ে আসার জন্য নতুন আলোচনা শুরু করেছে। ইংলিশ জায়ান্টরা ফরাসি উইঙ্গারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে।

 

চলতি মাসের শুরুতে অলরেডরা বারকোলার জন্য প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের (১২২.৩ মিলিয়ন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল, যা পিএসজি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে। ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে যে, ২৪ বছর বয়সী এই তারকার বিনিময় মূল্য অন্তত ১৩৫ মিলিয়ন পাউন্ড (১৮৪.২ মিলিয়ন ডলার) হতে হবে।

বারকোলার এনফিল্ডে আগমন এখন নির্ভর করছে আরেক ডাচ তারকা কোডি গাকপোর ওপর। যদি টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির নজরে থাকা গাকপো ক্লাব ছাড়েন, তাহলে সেই অর্থ ব্যবহার করে লিভারপুল বারকোলাকে কেনার রাস্তা পরিষ্কার করতে পারবে।

 

আশ্চর্যজনকভাবে, গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলের প্রথম পছন্দ বারকোলার সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীর সমঝোতা আগেই সম্পন্ন হয়েছে। তবে পিএসজিতে চুক্তির আরও দুই বছর বাকি থাকা বারকোলা ক্লাব ছাড়তে কোনো চাপ সৃষ্টি করছেন না এবং প্যারিসে থেকে যেতে তার কোনো আপত্তি নেই।

উভয় পক্ষই আশা করছে যে, আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে চুক্তিটি সম্পন্ন হবে। পিএসজি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লিভারপুলের কাছ থেকে আরও একটি বড় অঙ্কের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে, যা এই দলবদলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

 

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসও ইঙ্গিত দিয়েছেন যে, দলবদলের বাজারে এখনো অনেক কিছু ঘটতে পারে।

সম্প্রতি বিশ্বকাপ শেষ করে আসা বারকোলা চলতি মৌসুমে পিএসজির তিন ম্যাচের একটিতেও মাঠে নামেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিএনপি কখনোই জনগণের সঙ্গে প্রতারণা করেনি এবং জনগণের অঙ্গীকার রক্ষা করে চলেছে।

 

তিনি আরও বলেন, বিএনপি বর্তমানে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী আহমেদ জানান, দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়াবহ রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে।

এ সময় তিনি বলেন, নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

তিনি আলোচনা-সমালোচনা উপেক্ষা করে প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে কাজ করায় জনপ্রিয় হয়ে উঠছেন বলেও মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, মানুষ আইনি শাসন নিশ্চিত করতে চায়। অন্যায়কারীকে আইনের আওতায় আনতে হবে, যে-ই কেনো অন্যায় করুক।

তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রীরা ও সরকারি সব সদস্য জবাবদিহির সঙ্গে কাজ করবে।

 

এ সময় সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান রিজভী। তিনি মন্তব্য করেন, সামগ্রিক পরিস্থিতি খারাপ না হলেও এখান থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%