ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু


জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু

 

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: ভিডিও থেকে নেয়া।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। এই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।  

আরও পড়ুন: লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: তারকাখচিত রাতে সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা

আজ বৃহস্পতিবার দুপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত এবং আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং আহত ও শহিদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস্তুচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


বাস্তুচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

 

জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে।

মানবাধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদসহ অন্যান্য বক্তারা।

বক্তারা উল্লেখ করেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে, যেমন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ তাদের বসতভিটা হারিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবে সেখানে এসে তারা নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক সেবার অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধন থেকে উপকূলীয় অঞ্চলে জন ও জন্তুদের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন, নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নিরাপদ ও টেকসই ভোগ ও উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব স্কুল-কলেজে মাউশির জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


দেশের সব স্কুল-কলেজে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে।

মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

আদেশে স্ব-স্ব অঞ্চল ও দপ্তরের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত করতে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মধ্যম শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাছচাষির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাছচাষির

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামে এক মাছচাষির মৃত্যু ঘটে।

বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোশারফ খান ওই গ্রামের দবির খানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশে যাওয়ার সময় পানির মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানান।

খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


পঞ্চগড়ে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

 

পঞ্চগড়ে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী উপপরিচালক গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, প্রশিক্ষণার্থী রাহুল দাস, আদুরী রানী নন্দিনী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং সভাপতি মোশাররফ হোসেন।

আয়োজকরা জানান, অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ জন প্রশিক্ষণার্থী বেসিক কম্পিউটার বিষয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আলোচনা সভার পর প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক এবং সনদপত্র তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ঘটে এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%