১০:০০ এম
রাজধানীর কড়াইল এলাকার বাসিন্দাদের মধ্যে বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আইনগত সহায়তা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
বনানীর কড়াইল এরশাদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে বাল্যবিবাহের শাস্তি, প্রতিকার এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, মেয়েদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রযুক্তি-সহায়ক লিঙ্গভিত্তিক সহিংসতা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলোর উপর জনসচেতনতা সৃষ্টি করা হয়।
আরও পড়ুন: জমি বিরোধে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু, গ্রেফতার ৩
কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভসের সহযোগিতায় ব্লাস্টের ন্যায় (নার্চারিং অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন ইন মার্জিনালাইজড কমিউনিটিজ) প্রকল্পের আওতায় এই দিনব্যাপী আইনগত সহায়তা ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে কড়াইল এলাকার তরুণ স্বেচ্ছাসেবী, স্থানীয় নেতৃবৃন্দ এবং ব্লাস্টের প্যারালিগ্যালরা উপস্থিত ছিলেন।
কড়াইলে অনুষ্ঠিত ব্লাস্টের আইনগত সহায়তা ক্যাম্পে কানাডা হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং যোগ দেন। ব্লাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (প্রোগ্রাম) মো. মোস্তফা জামিল, পরিচালক (লিগ্যাল) মো. বরকত আলী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন