শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৯ পি.এম
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, নতুন শিল্প-কারখানা স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে।
শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ এ অঞ্চলে ব্যবসায়ীদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসলে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রী আরও বলেন, অনিয়ন্ত্রিত ও অসময়ে বাণিজ্যিক মেলা আয়োজনের কারণে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি এসব অনুষ্ঠান নিয়মের আওতায় আনার তাগিদ দেন, অন্যথায় ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন।
অনুষ্ঠানে পকেট কমিটির সমালোচনা করে স্বচ্ছ নির্বাচন ও প্রকৃত ব্যবসায়ী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। সিলেট চেম্বারসহ সব সংগঠনে কার্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না।
সিলেটে মেলা আয়োজন নিয়ে স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং উইমেন চেম্বারের মধ্যে দ্বিমত ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে। এ কারণে মেলা সুষ্ঠু নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনা নিয়ে শাসক দল, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপাশা পোস্ট অফিস বাজারের একটি বন্ধ দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাঁদপাশা পোস্ট অফিস বাজারে দুলাল মোল্লার বন্ধ দোকানের সামনে লাল কসটেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। ককটেলের মতো দেখতে হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাঁরা এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ঘিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে সেটি আদৌ ককটেল বা অন্য কোনো ধরনের বিস্ফোরক কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা বস্তুটি ককটেল কি না, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।"
ওসি আরও জানান, বস্তুটি সেখানে কিভাবে এসেছে এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতির সময় পুলিশ কর্তৃক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরবর্তীতে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় নকলা থানার সামনে তাদের পরিবারের সদস্যরা ভিড় করেন। এ সময় কিছু স্বজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) এবং নয়ন মিয়া (১৮)।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ ইনকিলাবকে নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে ভালুকাউপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, উসমান গনি মল্লিক মাখন,শাখাওয়াত পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসানউল্লাহ খান রুবেল,উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজনের নেতৃত্বে ভালুকা উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় ভালুকা উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ