ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহৃত হবে নতুন বল, উন্মোচন করল অ্যাডিডাস


বিশ্বকাপের শেষ চার ম্যাচে ব্যবহৃত হবে নতুন বল, উন্মোচন করল অ্যাডিডাস

ফিফা বিশ্বকাপের পর্দা নামার সময় খুব বেশি বাকি নেই। টুর্নামেন্টটি এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। এই বিশেষ সময়টিকে আরও স্মরণীয় করে তুলতে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। নতুন বলটির নাম ‘ট্রিওন্ডা ফাইনাল’। এই বলটি বিশ্বকাপের শেষ চারটি ম্যাচেই ব্যবহৃত হবে।

গত বছরের অক্টোবরে উন্মোচিত ট্রিওন্ডা অফিসিয়াল ম্যাচ বলের উন্নত সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে ট্রিওন্ডা ফাইনাল বলটি। আগের বলের প্রযুক্তিগত সক্ষমতা ও পারফরম্যান্স অপরিবর্তিত রাখা হলেও, এর নকশায় নতুন মাত্রা যুক্ত করা হয়েছে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মর্যাদা তুলে ধরতেই আলাদা ডিজাইনের এই বলটি তৈরি করেছে অ্যাডিডাস।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ চার ম্যাচের জন্য শুধুমাত্র রঙ পরিবর্তন করে নতুন বল প্রকাশের প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ট্রিওন্ডা ফাইনালের নকশায় বিশ্বকাপ জয়ের প্রতীকী যাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ভিত্তিতে সোনালি অলংকরণে ফুটিয়েছেন বিশ্বকাপ ট্রফির প্রতিচ্ছবি, যা বলটিকে দিয়েছে স্বতন্ত্র ও আকর্ষণীয় রূপ।

আরও পড়ুন: শ্রমিকের অধিকার সুরক্ষা করতে ব্যর্থ হলে সরকারকেই দায় নিতে হবে: মঞ্জু

নকশার আরেকটি বিশেষ দিক হলো, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বিশ্বকাপের ১৬টি স্বাগতিক শহরের নাম। সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধরণী ম্যাচ ও ফাইনালের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস, আটলান্টা, মায়ামি ও নিউ জার্সি প্রধানভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও ত্রিভুজাকৃতির গ্রাফিক উপাদানের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এইভাবে তিনটি স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজন এবং বিশ্বকাপের ভৌগোলিক বিস্তৃতিকে প্রতিফলিত করা হয়েছে।

নতুন বলটি উন্মোচনের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ট্রিওন্ডা ফাইনাল বল নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। তিনি উল্লেখ করেন, পুরো টুর্নামেন্টজুড়ে ট্রিওন্ডা প্রতিটি গোলের মুহূর্তে দর্শকদের আনন্দ দিয়েছে। নতুন এই বল কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিন স্বাগতিক দেশের ঐক্য এবং ফুটবলের প্রতি তাঁদের সম্মিলিত আবেগের প্রতীক হিসেবেও কাজ করবে।

ইনফান্তিনো আরও বলেন, বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে থাকবে এই বলটি। প্রতিটি স্পর্শ, পাস, শট, সেভ ও গোলের সঙ্গে টুর্নামেন্টের ১৬টি স্বাগতিক শহরের অবদানও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শুধু নকশায় নয়, প্রযুক্তিগত দিক থেকেও ট্রিওন্ডা ফাইনালে যুক্ত হয়েছে আধুনিক সুবিধাসমূহ। এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি, যার মাধ্যমে রিয়েল-টাইমে বলের গতিবিধি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এই প্রযুক্তি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করবে, অফসাইড বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত নিতে রেফারিদের সহায়তা করবে এবং ম্যাচ-পরবর্তী বিশ্লেষণেও নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন: ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে রয়েছে সংশয়

বিশ্বকাপ খেলার প্রথমবারের মতো ২০০৬ সালে রোনালদোর সেমিফাইনালে ওঠাই ছিল বিশ্বমঞ্চে সেরা সাফল্য। দীর্ঘ দুই দশক ধরে বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ানো রোনালদো বিশ্বকাপের ট্রফি না জিতলেও, দেশের ফুটবলে যে অমরত্ব অর্জন করেছেন, তা ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ এম


বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

আজ (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬)।

ছয় দিন বিরতি শেষে এই অধিবেশনটির কার্যক্রম শুরু হবে মঙ্গলবার বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে।

গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদ অধিবেশনটি মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনটিতে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাস হওয়ার পাশাপাশি সংসদে অর্থ বিল ও সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিলও অনুমোদন পেয়েছে।

এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা বাজেটের ওপর দীর্ঘ আলোচনা করেন। তারা বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। আলোচনা চলাকালে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইন-শৃঙ্খলার মতো বিভিন্ন জাতীয় ইস্যুগুলো তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় পতনের পর আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ এম


বড় পতনের পর আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম সম্প্রতি বড় পতনের পর আজ (৭ জুলাই ২০২৬) যেভাবে স্বর্ণ বিক্রি হচ্ছে।

সবশেষ সমন্বয়ে, স্বর্ণের দাম কমানো হয়েছে দেশের বাজারে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (৭ জুলাই) দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি করা হচ্ছে।

 

সর্বশেষ সোমবার (৬ জুলাই) সকালে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। সেই দিনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এছাড়া জানা গেছে যে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

বাজুস জানিয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, গত ৩ জুলাই সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই দিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা আগেই কার্যকর হয়েছিল সেই দিন সকাল ১০টা থেকে।

বর্তমানে, চলতি বছর পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে। দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে এবং ৪৩ দফা কমানো হয়েছে, সাথে একটি দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে, দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এছাড়া, স্বর্ণের দাম কমানোর পর দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় হয়ে বিক্রি হচ্ছে।

এ বছর পর্যন্ত দেশের বাজারে ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ২৬ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর প্রসঙ্গে মুখ খুললেন পর্তুগিজ মহাতারকা রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ এম


অবসর প্রসঙ্গে মুখ খুললেন পর্তুগিজ মহাতারকা রোনালদো

 

২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই স্বপ্নটি পূর্ণ হলো না। স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেললেও পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকায় আর শিরোপার স্বাদ পাওয়া হলো না।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন করে আলোচনার শুরু হয়েছে এটি কি রোনালদোর জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ ছিল?

তবে রোনালদো অবসর নিয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দিতে রাজি নন। ম্যাচ শেষে তিনি বলেন, "আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।"

অবসরের সময় নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, "একদিন সেই দিনটা আসবে। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নেব। কারণ আমি ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমি ফুটবল খেলি শুধুই ভালোবাসার জন্য। প্রতিটি দিন উপভোগ করতে হয়। আর আমি এই বিশ্বকাপে তিনটি গোল করেছি। খারাপ করিনি, তাই না?"

বিশ্বকাপ শুরুর আগে রোনালদো ইঙ্গিত করেছেন যে, ২০২৬ বিশ্বকাপ তার শেষ হতে পারে। স্পেনের বিরুদ্ধে হারের পর মাঠ ছাড়ার সময় তার চোখে পানি দেখা যায়, যা অনেকের মতে বিশ্বকাপের মঞ্চে তার শেষ অধ্যায়ের আবেগঘন মুহূর্ত।

বর্তমানে রোনালদোর বয়স ৪১ বছর। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৫। একজন ফরোয়ার্ড হিসেবে এত বেশি বয়সে বিশ্বকাপ খেলা অত্যন্ত কঠিন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসসাম এল হাদারির, যিনি ৪৫ বছর ১৬১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে গোলরক্ষক ও ফরোয়ার্ডের শারীরিক চাহিদার পার্থক্যের কারণে সেই তুলনা সহজ নয়।

তবে ২০৩০ বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হবে পর্তুগাল। যদি রোনালদো ততদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যান এবং নিজেকে ফিট রাখতে সক্ষম হন, তাহলে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

ক্লাব ফুটবলে রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফলে আগামী মৌসুমগুলোতে তাকে সৌদি প্রো লিগে দেখা যাবে। এরপর তিনি অবসর নেবেন, নাকি আরও কিছুদিন খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, "তিনি শিগগিরই ফুটবল থেকে অবসর নেবেন।" যদিও ওই শিগগিরই কবে, তা এখনও স্পষ্ট নয়।

ফুটবলবিশ্বের অনেকের ধারণা, ২০২৬ বিশ্বকাপই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে না রাখা পর্যন্ত ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩২৪ মিলিয়ন ডলারের দুর্নীতির দায়ে সাবেক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ এম


৩২৪ মিলিয়ন ডলারের দুর্নীতির দায়ে সাবেক জ্যেষ্ঠ চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড

চীনের একটি আদালত সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং ইউলিনকে দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড দেয়। ইয়াং ইউলিন নানজিংয়ে অবস্থানকালে ৩২৪ মিলিয়ন ডলারের দুর্নীতিতে যুক্ত ছিলেন। সোমবার জিয়াংসু প্রদেশের চাংঝৌ মধ্যবর্তী গণআদালত তাঁর বিরুদ্ধে এই রায় দেন। আদালত জানিয়েছে যে, ইয়াং ইউলিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২২০ কোটি ইউয়ানের বেশি অর্থ ও সম্পদ গ্রহণ করেছেন। উল্লেখ করা হয়েছে যে, তিনি ঘুষ এবং অন্যান্য অনিয়মের মাধ্যমে টাকা সংগ্রহ করেছেন। আদালতের একটি বিবৃতিতে বলেছেন, ইয়াং ইউলিনের অপরাধ ছিল "অত্যন্ত গুরুতর" এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। রায় ঘোষণার আগে ইয়াং ইউলিন আদালতে শেষ বক্তব্য দেন এবং নিজের অপরাধ স্বীকার করে বলেন যে তিনি অনুতাপ প্রকাশ করেন। চীনে গত কয়েক বছর ধরেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শি চিনপিং ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে অভিযান শুরু হয়েছে। সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরের লাখ লাখ কর্মকর্তা দুর্নীতির অভিযোগে তদন্তের সম্মুখীন হয়েছেন। কিছু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যেগুলোতে শত কোটি ইউয়ানের বেশি অর্থ জড়িত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%