১১:৫৪ পি.এম
‘হে বিশ্ববাসী, সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কিশোরগঞ্জ–নরসিংদী–ব্রাহ্মণবাড়িয়া–হবিগঞ্জ জোনাল শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি এলাকায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আসক ফাউন্ডেশনের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতাকর্মী, মানবাধিকারকর্মী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির উপদেষ্টা হযরত মাওলানা হারুন অর রশীদ রিজভী এবং হযরত মাওলানা আলহাজ্ব ওমর ফারুক হোসাইনী, সিনিয়র সহ-সভাপতি মো. মোবারক আলী মেম্বার ও সহ-সাধারণ সম্পাদক হাজী মো. আবু শহীদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
আরও পড়ুন: নবাগত বিভাগীয় কমিশনারের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত
সংগঠনের সভাপতি মো. আব্দুল লতিফ RPC-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লায়ন মুহাম্মদ কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, মো. মালেক মিয়া, মো. হানিফ মিয়া, মো. শফিকুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাসেল, নির্বাহী সদস্য সিরাজ মিয়া ও ইউসুফ মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল।
বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা নিশ্চিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আসক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের ব্যবস্থাপনার মাধ্যমে সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত এবং জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলী নিয়োগ
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের অন্যায়-অবিচ্ছেদে নীরব না থেকে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত জোনাল কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন