ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ


নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ

নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাকায় অবস্থিত একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডিজিএফআইয়ের প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চালগুলো জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত ৩০ কেজি ওজনের ৭ শত ৩৪ বস্তা চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চালকলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখা হয়েছিল। মিলন নামের একজন ব্যক্তি এই চালগুলো মজুদ করেছিলেন। ডিজিএফআই বিষয়টি জানার পর, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় চালের মালিক সিরাজুল ইসলামের ছেলে মিলন, যিনি চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল নিয়মিত মামলার নির্দেশ দেন এবং চালগুলো জব্দ করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ফখরুলের স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি বাণিজ্য সম্প্রসারণের আহ্বান

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ সত্যতা নিশ্চিত করে বলেন, "বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি।" তিনি আরও জানান, চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদি হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলবদলের গুঞ্জনে মানসিক চাপের শিকার ভিনিসিয়ুস, স্বীকার করলেন ভুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


দলবদলের গুঞ্জনে মানসিক চাপের শিকার ভিনিসিয়ুস, স্বীকার করলেন ভুল

গ্রীষ্মকালীন দলবদলের সময় ভিনিসিয়ুস জুনিয়র, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড, "সত্যিই অভিভূত" হয়ে পড়েছিলেন ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনে। এই পরিস্থিতির প্রভাব তার চলতি মৌসুমের পারফরম্যান্সে পড়েছে বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

চলতি মৌসুমে জোসে মরিনিয়োর দলের হয়ে ভিনিসিয়ুস ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন। তিনি সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন।

গ্রীষ্মকালীন দলবদলে তার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছিল। চুক্তির শেষ বছরে থাকায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে তার নাম যুক্ত হয়েছিল। তবে, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর পর্যাপ্ত অনুশীলন না করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

ভিনিসিয়ুস বলেন, "বিশ্বকাপের পর আমার যতটা প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পারিনি বলে মনে হয়। কারণ, এই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের ওপরই অনেক বেশি থাকে।"

তিনি আরও বলেন, "এত দ্রুত বিদায় নেওয়ার বিষয়টি আমাদের প্রত্যাশায় ছিল না। তাই ছুটির সময়টা উপভোগ করেছি, বিশ্রাম নিয়েছি, নিজেকে কিছুটা সময় দিয়েছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। আগের বছরগুলোর তুলনায় অনুশীলনও কম করেছি।"

"এর প্রভাব হয়তো মৌসুমের শুরুতে আমার পারফরম্যান্সে পড়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপলের বিচার প্যারিসের আদালতে জুনে শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


অ্যাপলের বিচার প্যারিসের আদালতে জুনে শুরু হবে

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : বিভিন্ন মডেলের ফোনের ব্যবহারকাল পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়ার অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী বছরের জুনে প্যারিসের আদালতে বিচারের সম্মুখীন হবে। এই অভিযোগের মধ্যে রয়েছে অনুমোদিত সেবাকেন্দ্রের বাইরে আইফোন মেরামতের সুযোগ বাধাগ্রস্ত করার বিষয়টি।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানায়। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

ফরাসি সরকারি কৌঁসুলিরা অ্যাপলের বিরুদ্ধে ‘মেরামত ও পুনর্ব্যবহারের কাজে বাধা দেওয়ার’ অভিযোগে মামলা করেছেন। পরিকল্পিতভাবে পণ্যের আয়ুষ্কাল কমিয়ে দেওয়ার বিরুদ্ধে কাজ করা সংগঠন ‘স্টপ প্ল্যানড অবসোলেসেন্স’ জানায়, অ্যাপলের বিরুদ্ধে এ ধরনের মামলা এই প্রথম। ২০২২ সালের ৭ ডিসেম্বর সংগঠনটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে এএফপির সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাপল জানায়, “আমরা এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে জোরালোভাবে আপত্তি জানাচ্ছি।”

পরিকল্পিতভাবে পণ্যের আয়ুষ্কাল কমিয়ে দেওয়ার অর্থ হলো, উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কোনো পণ্যের ব্যবহারকাল কমিয়ে দেওয়ার কৌশল গ্রহণ করে। সাধারণত ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এ ধরনের কৌশল ব্যবহার করা হয়। এর ফলে ভোক্তারা তুলনামূলক দ্রুত পণ্যটি ফেলে দিয়ে নতুন পণ্য কিনতে উৎসাহিত হন।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপল ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল এবং মূল প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন আগামী ১৭ জুন থেকে চার দিনব্যাপী বিচার কার্যক্রমে অংশ নেবে। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আড়াই বছরের বেশি সময় ধরে আইফোনের বিভিন্ন মডেল মেরামতের সুযোগ বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


নাহিদ ইসলামের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি জামায়াত ও এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গোপালগঞ্জের ঘটনার জন্য বিএনপি সরকারকে দায়ী করা হলেও, এবার লন্ডনে নাহিদের ওপর হামলার ঘটনায় কাকে দায়ী করা হবে, সেই প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দেবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’

তিনি আরও লেখেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’

রাশেদ খাঁন বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সে ক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি। আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’

এর আগে সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, নাহিদ অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থকেরা সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে পল্লী মঙ্গল কর্মসূচী'র মানবিক উদ্যোগ : ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


‎ত্রিশালে পল্লী মঙ্গল কর্মসূচী

‎ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ত্রিশাল শাখা।
‎
‎ সংস্থাটির উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এবং চোখের চশমা বিতরণ করা হয়েছে।
‎
‎গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এই মহতী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
‎
‎বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা
‎অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খ্যাতনামা একদল চিকিৎসক। দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
‎
‎সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আনিসুর রহমান,ডা. মারিয়া তাসনিম,
‎ডা. শাকিলা জামান,ডা. মোঃ মনিরুজ্জামান,
ডা. মোঃ হোসেন আহমদ,ডা. রুহুল আমিন
ডা. আব্দুল্লাহ আল মামুন,ডা. বিপুল চন্দ্র দাস
মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ এই চিকিৎসকরা রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ দেন।
‎
‎পিএমকে কর্তৃপক্ষের উপস্থিতি ও দিকনির্দেশনাঅনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম।

‎দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা
‎এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ নবাব আলী জানান, পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
‎উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। কৃতজ্ঞতা প্রকাশ সেবাগ্রহীতাদের বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ওষুধ এবং চশমা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার অসহায় মানুষ। চিকিৎসা সেবা গ্রহণকারীরা পিএমকে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%