ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়


নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে ব্রাজিলের তিনজন খেলোয়াড়।

 

কাসেমিরো, রজার ইবানিয়েজ ও দগলাস সান্তোস (বাঁ থেকে) হলুদ কার্ড দেখলে নিষিদ্ধ হবেন। ছবি : ফিফা

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

বিশ্বকাপে ব্রাজিল ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে ‘হেক্সা অভিযান’ শুরু হলেও আজ হাইতিকে সহজেই হারিয়েছে সেলেসাওরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষ অবস্থানে রয়েছে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির ক্যাম্পে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। কারণ, ঐ ম্যাচে হলুদ কার্ড পেলেই ৩ খেলোয়াড়ের কপাল পুড়তে পারে।

আর বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই ব্রাজিলের নকআউট পর্বে খেলা নিশ্চিত হবে, শীর্ষ দুইয়ে থাকার শর্তে।

এছাড়া, জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও রয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

কিন্তু এই ম্যাচে মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস, ও সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ হলুদ কার্ড দেখলেই শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) ম্যাচে নিষিদ্ধ হবেন। বর্তমানে তিনজনই একটি করে হলুদ কার্ড পেয়েছেন।

বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফা হলুদ কার্ড এবং শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে।

নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুনভাবে শুরু হবে।

আরও পড়ুন: হাটহাজারীতে অটোরিকশাচালক তুষার হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

তবে যেকোনো একটি খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে তিনি শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি জাহান্দার আলী মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি জাহান্দার আলী মিয়া

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাসী। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে তা প্রমাণ করছে।

শনিবার সকালে, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় তিনি এসব কথা তুলে ধরেন।

জাহান্দার আলী মিয়া আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবকিছুই ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচির অন্তর্ভুক্ত। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর দীর্ঘ সময়েও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন সরকার অল্প সময়ের মধ্যে জনকল্যাণমূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

সংসদ সদস্য আরো বলেন, ‘কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া ও পোশাক সহায়তা, এবং খাল খনন কর্মসূচি সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরছে। এসব উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতকে আরও শক্তিশালী করবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপ্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের ভিসা নিয়ে এসেছে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


আমিরাতের ভিসা নিয়ে এসেছে সুখবর

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এসেছে সুখবর। দেশটি এবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার নতুন সুবিধা ঘোষণা করেছে, যেটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করা হবে।

একই সঙ্গে হোটেল, ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড়ও ঘোষণা করা হয়েছে। এই কারণে কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে, যা বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাভেল এজেন্টদের মতে, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং আকর্ষণীয় দর্শনীয় স্থানে বিশাল ছাড় প্রদান করা হচ্ছে। ফলে খুব সহজেই সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন বিশাল জনপ্রিয় হয়ে উঠছে।

দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা পাওয়া যাচ্ছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডেও অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিংয়ের মাধ্যমে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কিছু টিপসও তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির মতে, পর্যটকদের খরচের সবচেয়ে বড় খাত হলো আবাসন। গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য অনেক ছাড় দেয়, তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়াই মিতব্যয়ী পন্থা। এতে করে খরচ অনেকটাই বাঁচানো সম্ভব।

কারণ, ভাড়া বিভিন্ন সময়ে কম-বেশি হতে পারে। ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর মন্তব্য করেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম থাকায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

ডেজার্ট সাফারি দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা। শীতে এর প্যাকেজ সাধারণত ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশপাশে পাওয়া যায়। বুকিং করার আগে সুবিধাগুলো যাচাই করে নেওয়া সবসময় ভালো। জেট স্কি রাইড বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। গ্রীষ্মকালে কার্যত অপারেটররা সপ্তাহের কর্মদিবসে বিশেষ অফার দেয় এবং অগ্রিম বুকিং করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে টিকিট কাউন্টারে না গিয়ে অনলাইনে অফারগুলো দেখা বুদ্ধিমানের কাজ হবে।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি উল্লেখ করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরো বেশি আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে, পর্যটকরা সহজেই সেটিকে গন্তব্য হিসেবে বেছে নিতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড সার্টিফিকেটে নাম, জন্মতারিখ বা অভিভাবকের তথ্য সংশোধনের আবেদনের বিষয়ে সতর্ক করেছে।

এ লক্ষ্যে বোর্ড জানিয়েছে যে, আবেদন দ্রুত নিষ্পত্তি করা হলেও দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। দালালরা দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে।

বর্তমানে, আবেদনকারীদের সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নিজের নাম, মা-বাবার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তি কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

Dhaka

অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে নিষ্পত্তি করা হচ্ছে।

তবে, বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র দ্রুত আবেদন নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের কাছে অর্থ আদায় করছে। এর ফলে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সুতরাং, সব আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে যে, তারা যেন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ না করেন এবং কাউকে কোনো ধরনের অর্থ না দেন।

আবেদন সংক্রান্ত সমস্যা, তথ্য বা সহযোগিতার জন্য সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষা বোর্ড দালালমুক্ত সেবা গ্রহণ এবং প্রতারণার হাত থেকে সতর্ক থাকার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

শনিবার (২০ জুন) সকাল বেলা লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তরবিষয়ক ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তাঁর বক্তব্যে জানিয়েছেন, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কোনভাবে সম্ভব নয়।

শনিবার (২০ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি ও গ্রামীণ রূপান্তরবিষয়ক ‘পাটনার কনগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরো বলেন, কৃষিকে আধুনিক ও নিরাপদ ব্যবস্থাপনায় এগিয়ে নিতে হবে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়, জীবনমান, জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি এসময় আরো উল্লেখ করেন, কৃষিতে অতিরিক্ত ক্ষতিকর কীটনাশকের ব্যবহার হ্রাস করে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। একই সাথে তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করে লাভজনক এবং পুষ্টিকর ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে।

মন্ত্রী আরও জানান, আধুনিক কৃষি কেবল ফসল উৎপাদনের ব্যাপার নয়; এটি কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম।

এর আগে সকালে লাল ফিতা কেটে ‘পাটনার কনগ্রেস-২০২৬’র উদ্বোধন করেছেন ত্রাণমন্ত্রী। পরে তিনি মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উৎপাদনবিষয়ক স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং মানবদেহে বিভিন্ন ভিটামিনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%