০৮:৪২ পি.এম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের একাধিক নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
এ হামলার ঘটনা মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের অভ্যন্তরে সংঘটিত হয়।
ঘটনার বিবরণ নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ জানিয়ে বলেছেন, জেলা সার্কিট হাউসের ভেতর সেখানে এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটির ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ হারালেন ৫ জন, একই পরিবারের ৪ জন
আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ দৃষ্টান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন