ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ ভুয়া এসআরবি সদস্য


সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ ভুয়া এসআরবি সদস্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম।

গ্রেপ্তারকৃতদের গ্রেপ্তার করা হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেন থেকে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার রাজারবাগ গ্রামের মো. সোহেল (৩৫) এবং অন্যজন গাজীপুরের জয়দেবপুর থানার আমনা আমতলী গ্রামের মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে তারা যথাক্রমে রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আরও পড়ুন: সিলেটে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে ১৫ জন আহত

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে সামনে ও পিছনে ‘RAB’ লেখা ৪টি কালো রঙের কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ৯০টি প্লাস্টিক ওয়ার টাই, ১টি ভুয়া র‍্যাব আইডি কার্ড, ১টি FZ-1 ভার্সন মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫), ১টি ওয়ালটন এবং ১টি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক এ বিষয়ে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদোত্তীর্ণ ব্যাটারি থেকে প্রান্তিক জনগণের জন্য ব্যাকআপ বিদ্যুৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


মেয়াদোত্তীর্ণ ব্যাটারি থেকে প্রান্তিক জনগণের জন্য ব্যাকআপ বিদ্যুৎ

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ এবং টাইগার লিথিয়াম এনার্জি একসাথে কাজ করবে টেলিকম খাতের মেয়াদোত্তীর্ণ ব্যাটারিকে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) সিস্টেমে রূপান্তরের মাধ্যমে পুনর্ব্যবহার নিশ্চিত করার জন্য। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্ব পরিবেশের প্রতি দায়বদ্ধতা, সার্কুলার অর্থনীতির চর্চা এবং সামাজিক ক্ষমতায়নে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন ঘটাচ্ছে।

ইডটকো’র ফ্ল্যাগশিপ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি ‘টাওয়ার টু পাওয়ার’-এর অধীনে, এই প্রকল্পের মাধ্যমে টেলিকম খাতে ব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ব্যাটারি থেকে প্রযুক্তিগতভাবে কার্যক্ষম সেলগুলো পুনরুদ্ধার করে সেগুলোকে নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুৎ সমাধানে রূপান্তর করা হবে। এসব ব্যাকআপ পাওয়ার সিস্টেম দেশের নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধাবঞ্চিত অন্যান্য স্থানে স্থাপন করা হবে। এর ফলে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির জীবনমান ও কল্যাণ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

ইডটকোর ফ্ল্যাগশিপ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ ‘টাওয়ার টু পাওয়ার’-এর আওতায়, টেলিকম খাতে ব্যবহৃত অবসরপ্রাপ্ত ব্যাটারি থেকে প্রযুক্তিগতভাবে কার্যক্ষম সেলগুলো পুনরুদ্ধার করে সেগুলোকে নির্ভরযোগ্য ব্যাকআপ বিদ্যুৎ সমাধানে রূপান্তর করা হচ্ছে। এসব ব্যাকআপ পাওয়ার সিস্টেম দেশের নির্বাচিত গ্রামীণ স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধাবঞ্চিত অন্যান্য স্থানে স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির জীবনমান ও কল্যাণ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ মন্তব্য করেন, “ইডটকোর কাছে টেকসই উন্নয়ন মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা। আমাদের ‘টাওয়ার টু পাওয়ার’ উদ্যোগের আওতায় এই অংশীদারিত্ব মেয়াদোত্তীর্ণ ব্যবহৃত টেলিকম ব্যাটারিকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে। এর ফলে একদিকে যেমন ইলেকট্রনিক বর্জ্য কমবে, অন্যদিকে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এলাকার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাকআপ বিদ্যুতের সুবিধা পাবে। দায়িত্বশীল উদ্ভাবন কীভাবে সমাজের বাস্তব চাহিদা পূরণ করে অর্থবহ পরিবর্তন আনতে পারে, এই উদ্যোগ তারই একটি বাস্তব উদাহরণ।”

ইডটকোর ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে এক লাখের বেশি মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে। নতুন এই অংশীদারিত্ব সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। উদ্যোগটি ইডটকোর ইএসজি প্রতিশ্রুতির অংশ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ডিজিটাল অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনায় নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইডটকো বাংলাদেশ ও টাইগার লিথিয়াম এনার্জি অবসরপ্রাপ্ত টেলিকম ব্যাটারিকে পরিবেশবান্ধব ব্যাকআপ বিদ্যুৎ সমাধানে রূপান্তর করছে, যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ফারক হোসেন টঙ্গী প্রতিনিধি

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) ও সুমন (১৮)।


পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকার বিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশের টিনসেড বাড়ির ভিতর থেকে তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।


অপরদিকে মধ্য রাতে পৃথক অভিযানে চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।


এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজায় সরকারি ছুটি ২২ অক্টোবর পর্যন্ত বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


দুর্গাপূজায় সরকারি ছুটি ২২ অক্টোবর পর্যন্ত বাড়ল

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে সরকারি ছুটির মেয়াদে এবার সংযোজন করা হয়েছে আরও একটি দিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার, সরকার নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি ছুটির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার, প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী এই বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এই ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পরবর্তী দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত সরকারি ছুটির মেয়াদ টানা পাঁচ দিন থাকবে।

এ কারণে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা করে কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হবে না। মঙ্গলবার থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে শনিবার।

চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মসজিদে হিন্দুত্ববাদী নেতার হনুমান চালিশা পাঠের ঘোষণা, পুলিশ নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ভারতের মসজিদে হিন্দুত্ববাদী নেতার হনুমান চালিশা পাঠের ঘোষণা, পুলিশ নিরাপত্তা জোরদার

মিরাটের কেসরগঞ্জ মান্ডি এলাকার একটি মসজিদের নিকট মঙ্গলবার হনুমান চালিশা পাঠের ঘোষণা দেওয়ার পর, একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে, মসজিদটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে, মসজিদের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হিন্দুত্ববাদী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পিঙ্কি চৌধুরী ওই মসজিদের কাছে গিয়ে হনুমান চালিশা পাঠ করার ঘোষণা দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশ সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং বিষয়টির ওপর নজর রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যবেক্ষণ শুরু করেছে।

মিরাটের পুলিশ সুপার (সিটি) বিনায়ক গোপাল ভোসলে জানিয়েছেন, মসজিদের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল বাড়ানো হয়েছে। তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করাই আমাদের মূল অগ্রাধিকার। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।"

এ বিষয়ে বাসিন্দা ও সাধারণ মানুষের প্রতি শান্তি বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত গুজব ও ভিত্তিহীন তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ভিডিওটির বিষয়টি সামনে আসার পর, মসজিদটির মুতাওয়াল্লি জুবায়ের ঊর্ধ্বতন পুলিশ সুপার (এসএসপি)-এর কার্যালয়ে গিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। তিনি এই ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং স্থানীয় পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

মসজিদটির ওপরের তলায় নির্মাণকাজ নিয়ে সৃষ্ট একটি বিরোধকে কেন্দ্র করেই বর্তমান এই উত্তেজনার সূত্রপাত হয়েছে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, প্রায় এক মাস আগে স্থানীয় ব্যবসায়ীদের একটি অভিযোগের পর কেসরগঞ্জ মান্ডি মসজিদের ওপরের তলার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নির্মাণকাজ সংক্রান্ত জটিলতা চলাকালীনই হনুমান চালিশা পাঠের এই ভিডিওটি সামনে আসে।

পরিস্থিতি যেন কোনোভাবেই ঘোলাটে না হয়, সে লক্ষ্যে পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পুরো এলাকায় কড়া পাহারা বসিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%