ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


ফ্যাসিস্ট সরকারের আমলে সব অবৈধ ক্লিনিক চালু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন, "যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে।" মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, "প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জেলা প্রশাসন, সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একসঙ্গে এগুলো বন্ধ করা যাবে না, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে সকালে ৮টার দিকে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে তিনি সেখানে আসেন বলে জানান। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

আরও পড়ুন: টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন। সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে তিনি কঠোর বার্তা দেন।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশম দ্বীপ ও হরমুজে যুক্তরাষ্ট্রের ৩ এমকিউ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


কেশম দ্বীপ ও হরমুজে যুক্তরাষ্ট্রের ৩ এমকিউ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরান দাবি করেছে যে, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ সিরিজের তিনটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই চালকবিহীন মার্কিন গোয়েন্দা ও নজরদারির ড্রোনগুলো ভূপাতিত করার বিষয়টি সোমবার রাতে পৃথক দুটি বিবৃতির মাধ্যমে জানায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগ বিবৃতিতে জানায়, কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন উন্নত ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আইআরজিসির মহাকাশ বাহিনীর পরিচালিত এসব প্রযুক্তির মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়।

এছাড়া, বিবৃতিতে আরো বলা হয়েছে, সর্বশেষ ঘটনাসহ এ ধরনের যুক্তরাষ্ট্রের চারটি ড্রোন আইআরজিসির সদস্যদের হাতে আটক হয়েছে। বাহিনীটি দাবি করেছে যে, এসব ড্রোন মোতায়েন করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত ও ভূপাতিত করেছে। বাহিনীর দাবি, এটি যুক্তরাষ্ট্রের ৫৫তম এমকিউ-৯ ড্রোন, যা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

এসব ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী ও সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের জন্য আরেকটি ব্যর্থতা বলেও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি

জুলাই মাসের ২৪ তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার পরিকল্পনা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মাধ্যমে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের জন্য নির্দেশনা রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। ফলে, তাদের আপিল না করার বিষয়টি ধরে নেওয়া হচ্ছে। আজই (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে ফেলতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। তাই, পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে চিঠি প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


সব সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সরকারি কলেজগুলোতে পড়ানো বিভিন্ন বিষয়ের অফিসিয়াল অনুমোদনপত্র চেয়েছে। এ প্রেক্ষিতে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে চালু থাকা অনুমোদিত বিষয়গুলোর কপি আগামী ৮ নভেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যার সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (২ নভেম্বর) এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে (২০১৮ বিধিতে জাতীয়করণকৃতসহ) পদসৃজনের জন্য উল্লিখিত কলেজসমূহে পঠিত বিষয়সমূহের অনুমোদনের অনুলিপি প্রয়োজন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এবং ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদনের কপি প্রয়োজন।

এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সব সরকারি কলেজে পঠিত বিষয়সমূহের অনুমোদনের হার্ডকপি আগামী ৮ নভেম্বরের মধ্যে উপপরিচালক, এইচআরএম, (কক্ষ নং-৫৩০) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশান্ত মহাসাগরে দুই মাসের বেশি ভেসে থাকার পর নাবিক ও তার কুকুর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


প্রশান্ত মহাসাগরে দুই মাসের বেশি ভেসে থাকার পর নাবিক ও তার কুকুর উদ্ধার

প্রশান্ত মহাসাগরে নিখোঁজ থাকার দুই মাসেরও বেশি সময় পর ৮৬ বছর বয়সী এক নাবিক এবং তার পোষা কুকুরকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপকূল থেকে প্রায় ৪৬০ মাইল দূরে কয়েক দিনের তল্লাশির পর তাদের উদ্ধার করে দেশটির কোস্ট গার্ড। এ খবরটি জানিয়েছে দ্য ডেইলি বিস্ট।

এনডিটিভি জানাচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে নাবিকের নৌযানটি ৬০ দিনের বেশি সময় ধরে সাগরে ভাসছিল। এই সময়ে তিনি এবং তার কুকুর স্থলভাগ থেকে অনেক দূরে আটকা পড়ে যান। তাদের কাছে খাবার এবং প্রয়োজনীয় সামগ্রীও খুব বেশি ছিল না। গত ২০ আগস্টের পর থেকে ওই নাবিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

কোস্ট গার্ডের আলামেডা উদ্ধার সমন্বয়কেন্দ্র একটি জরুরি সংকেত পায়। পরে জানা যায়, সংকেত পাঠানোর যন্ত্রটি ‘উইলো উইন্ড’ নামের ওই নৌযানের নামে নিবন্ধিত। উদ্ধার অভিযানে ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি পণ্যবাহী জাহাজ সহায়তা করে। জাহাজটির কর্মীরা নাবিক এবং তার কুকুরকে নিরাপদে নিজেদের জাহাজে তুলে নেন। পরে চিকিৎসাকর্মীরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

দুই মাসের বেশি সময় সাগরে আটকে থাকলেও নাবিক এবং তার কুকুরের শারীরিক অবস্থা ভালো ছিল। তবে নাবিক কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। দ্য ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে কোস্ট গার্ডের বরাত দিয়ে বলা হয়, নাবিকের হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। তবে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না। পরে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্ক্রিপস মার্সি হাসপাতালে নেওয়া হয়।

কোস্ট গার্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার কমান্ড সেন্টারের প্রধান কমান্ডার জেসন নগুয়েন এক বিবৃতিতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাণিজ্যিক জাহাজের কর্মী এবং কোস্ট গার্ড সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ঘটনা থেকে সমুদ্রে চলাচলের সময় জরুরি যোগাযোগের সরঞ্জাম সঙ্গে রাখার গুরুত্ব বোঝা যায়। একই সঙ্গে সমুদ্রযাত্রার আগে পরিকল্পনা তৈরি করে তা উপকূলে থাকা কাউকে জানিয়ে রাখা জরুরি। এতে যাত্রীর গন্তব্য এবং সম্ভাব্য সময়সূচি সম্পর্কে উপকূলে থাকা ব্যক্তিরা জানতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%