ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ


চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৬ দশমিক ৫৩ শতাংশে নেমে এসেছে। এটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের নথিভুক্ত ইতিহাসে সর্বনিম্ন হার হিসেবে চিহ্নিত হয়েছে। এত কম অগ্রগতি আগে কখনো দেখা যায়নি। তিন লাখ কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে, জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) রোববার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার পূর্ববর্তী দুই অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ এবং ৭ দশমিক ৯০ শতাংশ।

সাধারণত স্বাভাবিক সময়ে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ, ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ এবং এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১,০৪৫ জন, কিশোর গ্যাং ও মাদকসেবীদের বিরুদ্ধে কার্যক্রম

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ২০ হাজার ১৫৯.৬৪ কোটি টাকা।

সাধারণত প্রথম চার মাসে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে দেখা যায়। যেমন ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরে টাকার অঙ্কে ব্যয় হয়েছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯.৫৫ কোটি টাকা এবং ২১ হাজার ৮৯৫.৫৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে সরকার সংস্থার নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮ হাজার ৯২৪.৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।

আরও পড়ুন: রাজধানীতে ইন্টারনেট অফিসে বসে থাকা দুজনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে আদালতের নির্দেশে খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ঝালকাঠিতে আদালতের নির্দেশে খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আদালতের নির্দেশে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের সিকদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানি বল। এ সময় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে দখল ঠেকাতে ওই জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চেঁচরী গ্রামের সরকারি খাস জমিতে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করেন সুমি বেগম ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে একটি মামলা (নম্বর: ০৪/২০২৬) করেন।

মামলার শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর আদালত ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দেন। সেই আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই রোববার এ অভিযান পরিচালনা করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনভিত্তিক কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। ‘রুকইয়াহ ও তদবীর শিক্ষা কার্যক্রম’ এবং দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রশিক্ষণার্থী অনলাইন কোর্সের অংশ হিসেবে মিলনমেলায় যোগ দেন।

অনুষ্ঠানের আয়োজক, আশ-শেফা রুকইয়াহ ও তদবীর সেন্টারের চিকিৎসক মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী জানান, অনলাইন শিক্ষার্থীদের সরাসরি একত্রিত করার উদ্দেশ্যে, পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯টা থেকে রুকইয়াহ ও তদবীরের ব্যবহারিক প্রশিক্ষণ, সরাসরি প্রশ্নোত্তর এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান এবং নিজেদের অভিজ্ঞতা ও জিজ্ঞাসা তুলে ধরেন। এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে শাকের পার্ক পার্টি সেন্টারে রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ব্যাচ ও ঠওচ ব্যাচের সমাপনী মিলনমেলা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছিল।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী। প্রশিক্ষণ সম্পন্নকারী রাকীদের কুরআনী রুহানি চিকিৎসার অনুমতি প্রদান এবং ৩৩তম ও ঠওচ ব্যাচের শিক্ষার্থীদের পৃথক সার্টিফিকেট দেওয়া হয়। কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞানচর্চার উদ্যোগ শিক্ষা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী বলেন, বর্তমানে অনেক মানুষ জিন, জাদু ও বদনজরসহ বিভিন্ন সমস্যার সমাধানে শরিয়তসম্মত রুকইয়াহ সম্পর্কে জানতে আগ্রহী।

এ প্রেক্ষাপটে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান অর্জন, শিরক ও কুসংস্কারমুক্ত চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে মানুষের সেবা করার যোগ্যতা গড়ে তোলাই এ শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো এবং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

এদিকে, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন রাখা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূরদূরান্তের শিক্ষার্থীদের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়ার পাশাপাশি এ ধরনের সরাসরি মিলনমেলা ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও দ্বীনি খেদমতে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?

পাকিস্তানের নীতিনির্ধারকরা গত ২৫ বছর ধরে কৃষিসম্পদ, শিল্পের অভিজ্ঞতা, তরুণ জনগোষ্ঠী ও ভৌগোলিক অবস্থানের সুবিধার কথা উল্লেখ করে আসছেন। তবে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে উন্নয়ন ও সমৃদ্ধি যথাযথভাবে পৌঁছায়নি। প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের উন্নয়নের ব্যবধান গত এক প্রজন্মে আরো বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানে মাথাপিছু প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় মাত্র ১ দশমিক ৯ শতাংশ ছিল। এই সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৯ এবং ভিয়েতনামে ৫ শতাংশ।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিবিএস) ১৯ অক্টোবর এক প্রতিবেদনে জানায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৫ শতাংশ হতে পারে এবং মাথাপিছু আয় ১ হাজার ৮৯৬ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারতে ৭ শতাংশ এবং ভিয়েতনামে ৮ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে, বিশ্বব্যাংক তাদের অক্টোবরের প্রতিবেদনে পাকিস্তানের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্য ও জ্বালানি খাতে সংস্কারের প্রশংসা করেছে, যা ভবিষ্যতের প্রবৃদ্ধির ভিত্তি হতে পারে। কিন্তু এই স্থিতিশীলতার সুফল পেতে হলে দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।

২০২৬ সালের জুনে প্রকাশিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানে জিডিপির মাত্র ১৪ দশমিক ৩৮ শতাংশ বিনিয়োগ হয়েছে। অপর্যাপ্ত বিনিয়োগের কারণে ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হচ্ছে না।

বিনিয়োগকারীদের আস্থাহীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাব পাকিস্তানের অর্থনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ব্যবসার খরচ বৃদ্ধি করছে। শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার অমিলের কারণে মানবসম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা, যা ২০২৫ সালে ২৫ কোটি ২০ লাখে পৌঁছেছে (বার্ষিক বৃদ্ধির হার ২ দশমিক ০৭ শতাংশ)।

অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তান সরকারকে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। রপ্তানি খাতে সম্ভাবনাময় শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া, পণ্য ছাড়করণের সময় কমানো এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

এছাড়া, জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সঠিক নীতি ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পাকিস্তানও বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীভাঙনে সব হারানো নিঃসন্তান দম্পতির শেষ আশ্রয় ও দু-মুঠো ভাতের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নদীভাঙনে সব হারানো নিঃসন্তান দম্পতির শেষ আশ্রয় ও দু-মুঠো ভাতের আকুতি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা এলাকা। রাস্তার পাশে সরকারি জায়গায় একটি জরাজীর্ণ কুঁড়েঘর রয়েছে। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে পানি পড়ে। এই ঘরেই কোনোরকমে দিন কাটাচ্ছেন চান মিয়া ও তার স্ত্রী রেজিয়া বেগম। একসময় মানুষের কাছে হাত পেতে এবং অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চলতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, নদীভাঙনে তারা শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন। এরপর স্বামীর অসুস্থতা তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন কেড়ে নিয়েছে। অর্থাভাবে নিয়মিত খাবার জুটছে না, স্বামীর চিকিৎসাও হচ্ছে না। একবেলা খেলে আরেক বেলা খেতে হয় না খেয়ে।

সরজমিনে জানা যায়, ভূঞাপুর উপজেলার রামপুর চর এলাকায় তাদের বসতভিটা ছিল। নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তারা জিগাতলায় আশ্রয়ের খোঁজে চলে আসেন। মানুষের সহায়তায় গড়ে ওঠে তাদের থাকার ছোট্ট এই আশ্রয়স্থল। ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন স্থানীয়রা। চান মিয়া মানুষের কাছে হাত পেতে এবং তার স্ত্রী রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু ২০২৩ সালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন চান মিয়া। সেই থেকে অসুস্থ অবস্থায় ঘরেই পড়ে আছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন না।

এর আগে সড়ক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গিয়েছিল। তখন এলাকাবাসীর সহায়তায় চিকিৎসা করা হয়েছিল। বর্তমানে শ্বাসকষ্টের পাশাপাশি শরীরজুড়ে তীব্র ব্যথায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে ঠিকমতো কথাও বলতে পারেন না। তবে নিয়মিত আল্লাহর জিকির করেন এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখেন।

সংসারে কোনো ছেলে-মেয়ে নেই। নিয়মিত আয়ের উৎসও নেই। মানুষের দেওয়া সামান্য সাহায্যেই তাদের খাবার চলে। কখনো এক বেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, তা জানা নেই তাদের। নিত্যপ্রয়োজনীয় তেল-সাবান কেনার সামর্থ্যটুকুও নেই।

রেজিয়া বেগম বলেন, "মানুষ যে যা দেয়, তা দিয়েই কোনো রকমে সংসার চলে। একবেলা খেলে আরেক বেলা খেতে পারি না। ঠিকমতো বাজার করতে পারি না। তেল-সাবানও কিনতে পারি না। স্বামীর চিকিৎসা করানোর সামর্থ্যও আমার নেই।"

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি। থাকার মতো ভালো একটি ঘর নেই। যে কুঁড়েঘরে তারা থাকেন, বৃষ্টি হলে সেখানে পানি পড়ে। তাদের কোনো সন্তান নেই, দেখাশোনা করার মতো কেউ নেই। তাই সরকারের কাছে তাদের জন্য একটি ঘর ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।

একদিকে নদীভাঙনে হারানো বসতভিটা, অন্যদিকে স্বামীর অসুস্থতা এবং নিত্যদিনের অভাব-সব মিলিয়ে অসহায় রেজিয়া বেগমের জীবন। যে মানুষটি একসময় মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন, আজ তিনিই অসুস্থ হয়ে অন্যের সহায়তার অপেক্ষায়। একবেলা খাবার জুটলেও পরের বেলা কী খাবেন, সেই চিন্তায় কাটে তাদের দিন।

শেষ বয়সে এসে তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, একটু নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার এবং স্বামীর চিকিৎসার ব্যবস্থা। অসহায় এই দম্পতির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, "পরিবারটিকে ফ্যামিলি কার্ডসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে ঘর পায় সেই ব্যাপারে সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%