ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম ওয়াসা বাড়াবে পানির এটিএম বুথ


চট্টগ্রাম ওয়াসা বাড়াবে পানির এটিএম বুথ

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর জন্য আরও সহজলভ্য ও মানসম্মত পানি সেবা নিশ্চিত করতে পানির এটিএম বুথ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ২০ থেকে ৩০টি পানির এটিএম বুথ স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বললেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

তিনি বলেন, "এটিএম বুথের মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে সুপেয় পানি প্রদান করাই হলো এর মূল লক্ষ্য।" নিন্ম আয়ের জনগোষ্ঠি অধ্যুষিত এলাকা এবং জনগণের চাহিদার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পানির এটিএম বুথ স্থাপন করা হবে।

চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আর্ন্তজাতিক এনজিও সংস্থা মাধ্যমে এই এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ওয়াটার এইড এবং চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে। এটিএম বুথ সমূহ ওয়াসার পানি সংগ্রহ করে ইউভি সিষ্টেমে ফ্লিটার করে স্বল্পমূল্যে সুপেয় পানি জনগণকে সরবরাহ করে থাকে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, "পথচারী থেকে শুরু করে সকল জনগণ এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারে বিধায় অধিকাংশ এলাকা থেকে এই বুথ স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।" জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিও এর সাথে যৌথ উদ্যোগে এটিএম বুথ স্থাপন করার কাজ হাতে নিয়েছে। মূলত সুপেয় পানি সরবরাহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং সেবা সহজীকরণই হলো সংস্থার মুল উদ্দেশ্যে। এবিষয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সহযোগতিা কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই কার্যক্রম। এ সময় প্রধানমন্ত্রী শ্রমিকদের খোঁজ-খবর নেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা সো-রা উপহার দেন।

প্রধানমন্ত্রী বলেছেন, "সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।"

তিনি মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, "যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।"

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মোট ২০ হাজার রেইনকোট প্রদান করার লক্ষ্যে এই কর্মসূচির আওতায় কার্যক্রম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সঙ্গে গাঁজাসহ আটক মো. ইউনুছ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টুকু ফরাজীর বাড়ির সামনে ইটসোলিং রাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া এলাকার সোয়েব হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মোস্তফা রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাণ্ডারিয়া থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. ইউনুছ শরীফকে আটক করা হয়।

তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার হক শরীফের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আটক ইউনুছ শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ীরা

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন।

এ সময় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার উপজেলা বাজারে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

অভিযানে আল আমিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।

এসব অপরাধে ফার্মেসিটির দায়িত্বে থাকা মাহিন (৪০) কে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর বাজারে ছড়িয়ে পড়লে দুই শতাধিক ওষুধের দোকানি দোকান বন্ধ করে সরে যান বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচ জনের দশ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচ জনের দশ বছরের কারাদণ্ড

পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন সংক্রান্ত মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মঠবাড়িয়া উপজেলার ঘটিচোরা এলাকার মো. কুদ্দুস, হবিগঞ্জের বাহুবল এলাকার মো. কাসেম ওরফে কাদের মোল্লা, চাঁদপুরের শাহরাস্তি এলাকার রবিউল আলম ওরফে মানিক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জামাল সিকদার ওরফে জিয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার পলাশ চৌধুরী।

মামলার এজাহার অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭ ধারায় অভিযোগ আনা হয়। মঠবাড়িয়া থানার মামলাটি ২০১৪ সালের ৩ জুন দায়ের করা হয়েছিল। পরে মামলাটি পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

রায়ে আদালত উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সেজন্য প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত জামাল সিকদার ওরফে জিয়া এবং পলাশ চৌধুরী আদালতে উপস্থিত থাকায়, তাদের সাজা পরোয়ানামূলে পিরোজপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাজা ঘোষণার দিন থেকেই তাদের দণ্ড কার্যকর হবে।

অন্যদিকে, পলাতক আসামিরা মো. কুদ্দুস, মো. কাসেম ওরফে কাদের মোল্লা এবং রবিউল আলম ওরফে মানিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের ক্ষেত্রে পুলিশ কর্তৃক গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ আছে। এছাড়া, পলাতক আসামিদের সাজা পরোয়ানা জারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহিমা আক্তার হাসি এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মানস কুমার বৈরাগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%