ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার


গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

ডিবি সূত্রে জানা গেছে, মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ফলে এসব মামলার কোনো একটির পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অনুসন্ধানে তার নামে ১০ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ৪৬৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেলেও ব্যয় বাদে বৈধ সঞ্চয়ের সঙ্গে এর বড় একটি অংশের উৎসের সামঞ্জস্য পাওয়া যায়নি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের ওই মামলায় অভিযোগের সময়কাল ২০০২ সাল থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছিল, আয়কর নথি, সম্পদের বিবরণ ও বিভিন্ন আর্থিক তথ্য পর্যালোচনার ভিত্তিতে মামলাটি করা হয়েছে। তবে ওই মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি; বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্তাধীন রয়েছে।

মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাস না যেতেই চুয়েটে ভিসি পরিবর্তন, শিক্ষকদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


দুই মাস না যেতেই চুয়েটে ভিসি পরিবর্তন, শিক্ষকদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলন ক্যাম্পাসকে উত্তাল করে তুলেছে। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে লকডাউন কর্মসূচি শুরু করেছে। আজ মঙ্গলবার সকালে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরাও রাস্তায় নেমে আসেন। চুয়েটের অফিসার ও কর্মচারীদের সংগঠনও তাদের আন্দোলনে সমর্থন প্রদান করেছে।

মাত্র দুই মাসের মধ্যে ভিসিকে সরিয়ে দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আকস্মিক এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে চুয়েট শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভ করেছেন। ২১ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়। এ সময় মেয়েদের ৩টি হল থেকে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীও অংশ নেন। বিক্ষোভকারীরা অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে ভিসি পদে বহাল করার একদফা দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই‘ এবং ‘ভিসি স্যার ভিসি স্যার, সায়েম স্যার সায়েম স্যার’ সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-২, মেয়েদের হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে রাত সাড়ে ১১টায় স্বাধীনতা চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

এরপর শিক্ষার্থীরা ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, "দীর্ঘ সময় পর আমরা একজন যোগ্য ভিসি পেয়েছিলাম। অথচ কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা হলো। তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন। বর্তমানে আমাদের দাবি একটাই- অনতিবিলম্বে তাকে পুনরায় বহাল করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভীর নেতৃত্বে বিএনপির ফার্মগেটে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


রিজভীর নেতৃত্বে বিএনপির ফার্মগেটে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

রাজধানীর ফার্মগেটে বিএনপি পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে আয়োজিত এই মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশগ্রহণ করেন।

মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র দক্ষিণ গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি খুলবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


যুক্তরাষ্ট্র দক্ষিণ গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি খুলবে

মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ গ্রিনল্যান্ডে শীতল যুদ্ধের সময়ের একটি পুরোনো সামরিক ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে। পাশাপাশি, গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে আরেকটি সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। বর্তমানে ওই অঞ্চলে ডেনমার্কের কুকুরে টানা স্লেজ টহলদল দায়িত্ব পালন করছে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে অবগত তিনজন ব্যক্তি রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

নতুন করে ব্যবহারের পরিকল্পনা করা স্থানের মধ্যে নারসারসুয়াক ও মেস্টারসভিগ অন্তর্ভুক্ত রয়েছে। নারসারসুয়াক এলাকায় যুক্তরাষ্ট্র ১৯৫০-এর দশকে ব্লুই ওয়েস্ট ওয়ান নামে একটি সামরিক ঘাঁটি পরিচালনা করত। ঘাঁটিটি বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার জনসংখ্যা কমে বর্তমানে কয়েক ডজন মানুষের মতো হয়েছে। অন্যদিকে, মেস্টারসভিগ বর্তমানে ডেনমার্কের বিশেষ বাহিনীর সিরিয়াস ডগ স্লেজ প্যাট্রোলের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি।

ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নতুন একটি চুক্তিতে সই করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে) চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি। চুক্তি সম্পর্কে জানেন এমন তিনজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, চুক্তিতে সই না হওয়া পর্যন্ত এর বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত হবে না।

রয়টার্স এ বিষয়ে মন্তব্য জানতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র চুক্তিটির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি পূর্বের একটি বক্তব্য পুনরায় উল্লেখ করে বলেন, ‘মঙ্গলবারের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত ও সুরক্ষিত করা হবে।’

ডেনমার্ক বলছে, এই চুক্তির মাধ্যমে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর অধীনে থাকবে। অর্থাৎ, এই দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের ওপর থাকবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের চাপের পর এই চুক্তি হতে যাচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বলেছেন, তিনি চান যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিক। এমনকি গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও তিনি বিভিন্ন সময়ে উড়িয়ে দেননি।

তবে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। জানুয়ারিতে ট্রাম্পের হুমকি সবচেয়ে তীব্র পর্যায়ে পৌঁছালে ন্যাটোর ভেতরে একটি কূটনৈতিক সংকট তৈরি হয়। এর পর ডেনমার্ক ও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে, যার লক্ষ্য ছিল এই চাপ ও উত্তেজনা কমানো।

শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে ১৭টি সামরিক স্থাপনা পরিচালনা করত এবং সেখানে ১০ হাজারের বেশি মার্কিন সেনা ও সামরিক কর্মী ছিল। বর্তমানে সেখানে শুধু পিতুফিক স্পেস বেস চালু আছে, যেখানে প্রায় ১৫০ জন মার্কিন সামরিক সদস্য রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় থেকে দূরে সরে নতুন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


অভিনয় থেকে দূরে সরে নতুন পেশায় যোগ দিলেন হাসান মাসুদ

বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত হাসান মাসুদ ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর তিনি নাটকেও নিয়মিত হয়ে ওঠেন। তার অভিনীত কিছু জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

অভিনয়শিল্পী হিসেবে তার পরিচয়ের বাইরেও রয়েছে অন্যান্য পরিচয়। সংগীতশিল্পী হিসেবেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৬ সালে তার গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। অভিনয় জগতে প্রবেশের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন হাসান মাসুদ।

সেনা পোশাকে দেশের দায়িত্ব পালন করার পাশাপাশি সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি। মহান এই পেশাগুলো থেকে তিনি ধীরে ধীরে সরে এসেছিলেন। যদিও এটি অনেক বছর আগে ঘটে, কিন্তু তার মধ্যে থাকা ‘শিল্পীসত্ত্বা’কে আর গোপন রাখতে পারেননি।

সবকিছু ছেড়ে তিনি ক্যামেরার সামনে ফিরে আসেন এবং নিয়মিত অভিনয় শুরু করেন। সাংবাদিকতার পাশাপাশি তার অভিনয় যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান। তবে তার ক্যারিয়ার দুই দশকের বেশি হলেও বর্তমানে তিনি অনিয়মিত। দর্শকরা তাকে পর্দায় দেখতে চান, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি তিনি বিতর্কের মধ্যে পড়েন। এক সংবাদমাধ্যমে তিনি মন্তব্য করেন— আপাতত অভিনয় করবেন না, হজ করে এসে ধর্মের পথে মনোযোগী হবেন। যখন এ নিয়ে আলোচনা শুরু হয়, তখন শোনা যায়— তিনি নাকি চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেছেন। তবে এটি সঠিক নয়।

এ বিষয়ে হাসান মাসুদ জানান, তিনি এ ধরনের কথা কখনো বলেননি। তিনি ভালো কনটেন্ট না পাওয়ার কারণে কাজ করছেন না বলে জানিয়েছেন। এর মধ্যে খবর আসে— তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়— তাহলে কি অভিনয় ছাড়ছেন হাসান মাসুদ?

নতুন কর্মস্থলটি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। সেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য কাজ করা হয়ে থাকে। তিনি প্রতিষ্ঠানটির ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তাকে প্রতিষ্ঠানটির বেশ কিছু প্রোমোতে ব্র্যান্ডিং করতে দেখা গেছে।

এদিকে কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে, তার ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে তিনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে হজ করে এসে বিজ্ঞাপনকাজে অংশ নেন হাসান মাসুদ। তবে তার বক্তব্যের কারণে বিতর্ক তৈরি হয়। যদিও পরে তিনি বিষয়টি স্পষ্ট করেন। এমন পরিস্থিতিতে তার নতুন চাকরির খবর আবার তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকে কিছুটা উস্কে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%