ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু


ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু

ফরিদপুর সমরিতা হাসপাতালের সিজারিয়ান রোগী কবিকা মন্ডল (৩৫) এর পেটে দেড় কোজি গজ রেখে সেলাইয়ের এক মাস ২০ দিন পর মৃত্যুবরণ করেছে। কবিকা মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে তিনি ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহতের স্বামী অশান্ত মন্ডল অভিযোগ করেন, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ানের জন্য ভর্তি হন কবিকা। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষী রানী দত্তের নেতৃত্বে তিনি কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু পরদিনই কনিকার পেট ফুলে যেতে শুরু করে। এরপর ৩ জুলাই তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্ত্বাবধানে পরীক্ষার সময় দেখা যায়, তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করা হয়েছে। ওইদিনই অপারেশন করে গজ বের করা হয়। এরপর বুধবার দিবাগত রাত সোয়া ২ টার সময় হাসপাতালে তিনি মারা যান। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচবো। আরও ২ টি ছোট ছোট ছেলে রয়েছে, আমি বিচার দাবী করছি। তিনি আরও বলেন, চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার কাছে হোয়াইটঅ্যাপ ম্যাসেজ দিয়ে জানিয়েছেন, "দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার শুরুতেই করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি, আমি বার বার আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিভাবে আমি অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।" এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি" বলে ফোন কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সব দল মিলে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করেছে। তিনি বলেন, সব দল সম্মিলিতভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে। তাদের দৃঢ়প্রতিজ্ঞা যে, যে কোনো মূল্যে এটি বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে। তথ্যমন্ত্রী যোগ করেন, বিগত একদলীয় সরকার যেভাবে জোর করে ক্ষমতা দখল করেছিল, তাতে দেশে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করা হয়েছিল। এখন সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক ধারাটিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর পেছনে আগস্ট মাসের শহীদদের আত্মত্যাগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী রিয়ার ভিডিও ফাঁস নিয়ে তোলপাড় নেটদুনিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


অভিনেত্রী রিয়ার ভিডিও ফাঁস নিয়ে তোলপাড় নেটদুনিয়া!

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিতর্ক এবং সামাজিক ট্রলিং যেন কখনো তাঁর হাত ছেড়ে যাচ্ছে না। বিশেষত ২০২০ সালে প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে, তিনি দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রয়েছেন। এবার তিনি আলোচনায় এসেছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ নিজের অতীত অভিজ্ঞতা এবং সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে ধরে।

এই শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে, রিয়া তার জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, বাস্তব জীবনে অনেক সময় তাঁকে বিশ্বাসঘাতক বা খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে, তিনি এই অনুষ্ঠানের খেলায় স্বেচ্ছায় এমন চরিত্রে অভিনয় করতে চান না।

রিয়া দাবি করেন যে, অতীতে তার সম্পর্কে ব্যাপকভাবে ট্রল ও মিম তৈরি হয়েছে। ওই অভিজ্ঞতার উল্লিখিত করে তিনি বলেন, সম্ভবত তিনি দেশের সবচেয়ে বেশি ট্রল করা মানুষদের একজন। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে না দিয়ে বরং নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।

এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর, ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়টি অব্যাহতির নতুন আলোচনা উস্কে দিয়েছে।

‘দ্য ট্রেইটরস’-এর ওই পর্বে শেষ পর্যন্ত ভোটাভুটিতে টিকে যান রিয়া। তবে বাদ পড়েন পারুল গুলাটি। পুরনো বিতর্কগুলিকে পেছনে ফেলে আবারও বিনোদন জগৎকে সক্রিয় করার চেষ্টা করছেন রিয়া। যদিও তার সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট, অতীতের বিতর্ক ও সামাজিক ট্রলিংয়ের অভিজ্ঞতা এখনও তার মনে গভীর ছাপ রেখে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া পাঁচ লাখ ডলার ছুঁয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া পাঁচ লাখ ডলার ছুঁয়েছে

মধ্যপ্রাচ্যের ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে। উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেলের ট্যাংকার সংকটের সৃষ্টি হয়েছে, যার ফলে ভিএলসিসি (অতি বৃহৎ) অপরিশোধিত তেলবাহী জাহাজের দৈনিক ভাড়া বৃদ্ধি পেয়ে গড়ে পাঁচ লাখ ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছে গেছে।

যুদ্ধাবস্থার মধ্যেও উচ্চ মুনাফা নিশ্চিত করার উদ্দেশ্যে অনেক জাহাজ মালিক জীবনের ঝুঁকি নিয়ে চীনে তেল পরিবহনে রাজি হচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে চীন রুটে অপরিশোধিত তেল পরিবহনের আয় গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার জাহাজ চালনা কোম্পানি সিনোকরের মালিকানাধীন ‘মঙ্গোলিয়া প্রসপারিটি’ নামে একটি ভিএলসিসি ট্যাংকার সম্প্রতি পারস্য উপসাগরের গোপন বন্দর থেকে পূর্ব এশিয়ায় তেল পরিবহনের জন্য প্রায় ৩১ মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হয়েছে।

গত এপ্রিলে মার্কিন-ইসরায়েলি ও ইরানের মধ্যে যুদ্ধ শেষে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, বর্তমানে সেসব চুক্তির কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। কারণ, হরমুজ প্রণালিতে দুই পক্ষেই নিজেদের নৌ-অবরোধ জোরদার করার চেষ্টা চলছে। এর ফলে সামরিক সংঘাত বৃদ্ধি পেয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, প্রণালি অতিক্রম করার সময় ইরানি হামলায় সম্প্রতি অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে ওমান উপসাগরে ইরানি বন্দরের দিকে যাচ্ছিল একটি পানামা পতাকাবাহী কন্টেইনার জাহাজে মার্কিন সামরিক বাহিনী গুলি চালিয়েছে। যদিও ওয়াশিংটন দাবি করে, প্রণালিটি এখনও উন্মুক্ত রয়েছে এবং গণমাধ্যমের খবরের চেয়ে অনেক বেশি বাণিজ্যিক জাহাজ এটি অতিক্রম করছে। তবে নিরাপত্তাহীনতার কারণে বিশ্ববাজারে তেলের জাহাজের প্রাপ্যতা মারাত্মকভাবে কমে গেছে।

এই চরম অনিশ্চয়তা এবং জ্বালানি পরিবহনের সংকট জাহাজ ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় মুনাফার সুযোগ তৈরি করছে। বাজার বিশ্লেষকদের মতে, ক্রুড অয়েল ফ্রেইট ফিউচার্সে বিনিয়োগের বিশেষ ফান্ড ‘ব্রেকওয়েভ ট্যাংকার শিপিং ইটিএফ’-এর শেয়ারমূল্য চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই হাজার দুই শত শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গ্রীষ্মকালীন সময়ে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটনার জন্য শেয়ারবাজারের বিনিয়োগকারীরা হরমুজ সংকট দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার দিকেই নজর দিচ্ছেন।

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে পুনরায় জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছেন, যার কারণে বাব আল-মানদেবে বিকল্প পথ ধরে চলাচলও ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতির মোকাবেলায় সৌদি আরব সুমেদ পাইপলাইনের মাধ্যমে ভূমধ্যসাগরে তেল পাঠাতে বাধ্য হচ্ছে। ভিএলসিসি ট্যাংকারে তেল পরিবহনের জন্য আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। এই দীর্ঘতম রুটের কারণে বাজারে খালি জাহাজের সংকট তীব্র হয়েছে ও পরিবহনের ভাড়া লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে।

যুদ্ধের এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান বজায় রাখতে বাণিজ্যিক ঝুঁকি নেওয়ার নীতি অবলম্বন করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটি সম্প্রতি দৈনিক রেকর্ড ৪১ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে। বৈশ্বিক বাণিজ্যের সংকটকালে বহু সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকার গোপনে ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করছে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো’, রামদেবকে কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


‘আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো’, রামদেবকে কঙ্গনা

ভারতের শিক্ষার্থীদের নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসেছে অভিনেত্রী ও বাবা রামদেবের মধ্যে বাকযুদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সমালোচনা করেন রামদেব।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় প্রতিবাদ করতে যাওয়া নতুন প্রজন্মের পড়ুয়াদের ‘নর্দমার কীট’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তার ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কিন্তু পরে তিনি নতুন প্রজন্মকে দেশের শক্তি হিসেবে উল্লেখ করেন। সেই প্রসঙ্গেই কঙ্গনার সমালোচনা করেছেন বাবা রামদেব। তিনি বলেন, যারা দেশের যুবসমাজকে নর্দমার সঙ্গে তুলনা করেন, তাদের নিয়ে তিনি কথা বলতে চান না। রামদেবের ভাষায়, এ ধরনের মন্তব্য ‘বিকৃত মনের’ পরিচায় দেয়। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি এ ধরনের ব্যক্তিদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

এরপর কঙ্গনার অতীত নিয়ে প্রশ্ন তোলেন রামদেব। তিনি জানতে চান, মন্তব্যটি যিনি করেছেন তার শৈশব ও যৌবন কেমন ছিল এবং অতীতে তার কী ধরনের কর্মকাণ্ড ছিল—সেটি কি মনে আছে?

রামদেবের এই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি বলেন, ‘বাবাজি, আমার যৌবন এবং বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।’ গুজবের ভিত্তিতে কারও সম্পর্কে মন্তব্য না করার আহ্বান জানান তিনি।

কঙ্গনা আরও দাবি করেন, প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে কখনো সুপ্রিম কোর্টের মুখোমুখি হতে হয়নি। রামদেবের মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, তার বক্তব্য যুক্তির ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছে।

নিজের চরিত্র নিয়ে মন্তব্য না করার জন্য রামদেবকে সতর্ক করেন কঙ্গনা। তার দাবি, ‘আমার চরিত্র আপনার থেকে অনেক ভালো। এখানে অন্তত প্রতারণার বিষয় নেই।’

একই সঙ্গে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যাও দেন কঙ্গনা। তিনি বলেন, যুবসমাজ দেশের শক্তি এবং প্রত্যেক তরুণই কারও না কারও সন্তান; তারা দেশের ভবিষ্যৎ। যন্তর মন্তরে যে নির্দিষ্ট ভিড় হয়েছিল, তিনি কেবল তাদের নিয়েই মন্তব্য করেছিলেন বলে দাবি করেন।

কঙ্গনা আরও বলেন, তিনি যদি গোটা প্রজন্মকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করে থাকেন—এমন নির্দিষ্ট বক্তব্য দেখানো যায়, তাহলে তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে রামদেবের সঙ্গে রাজনৈতিক মতবিরোধে জড়াতে চান না বলেও জানান তিনি। তার ভাষ্য, তিনি কোনোভাবে যুবসমাজের বিরোধী নন।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%